SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

'মণিহারা' হল ভারতীয় উচ্চাঙ্গ সংগীতের জগৎ! প্রয়াত বিষ্ণুপুর ঘরানার বিশ্রুত সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ

Sitarist Pandit Manilal Nag Passes Away: সুরের আসরে ছন্দপতন! ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে সেতার বললেই যে দুটি মুখ ভেসে ওঠে তাঁরা হলেন-- রবিশঙ্কর ও বিলায়েৎ খাঁ। কিন্তু এঁদের পরে? এঁদের ঠিক পরেই যাঁর নাম উঠে আসে তিনি হলেন মণিলাল নাগ। তাঁর পরিচিতি তৈরি হয়েছিল বাংলার নিজস্ব বিষ্ণুপুর ঘরানাকে ঘিরে। এই ঘরানার ঐতিহ্যকে দেশ-বিদেশের মঞ্চে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। তাঁর প্রয়াণে বাংলা শাস্ত্রীয় সঙ্গীতের জগতে তৈরি হল অপূরণীয় শূন্যতা।

Written By Soumitra Sen
Published: Nov 10, 2026, 08:15 PM IST | Updated: Nov 10, 2026, 08:21 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলার সঙ্গীতজগৎ আজ আক্ষরিক অর্থেই 'মণিহারা'! শুধু বাংলা কেন? গোটা ভারতের উচ্চাঙ্গ সংগীতের ভুবনই ম্লান হয়ে গেল। বাংলার নিজস্ব ঘরানার সেতারের সুর নিয়ে যিনি এতদিন ধরে ভারতের উচ্চাঙ্গ সংগীতের আসরে প্রতিনিধিত্ব করছিলেন, সেই তিনি চলে গেলেন! প্রয়াত হলেন বিষ্ণুপুর ঘরানার বিশিষ্ট সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর পরিবারসূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। সোমবার গভীর রাতে কলকাতার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শিল্পী। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: মূর্ত বিমূর্তার অনন্য রূপশিল্পী! দেওয়ালের ময়ূর 

বাঁকুড়া থেকে যাত্রা শুরু

১৯৩৯ সালে বাঁকুড়ার গ্রামে জন্ম মণিলাল নাগের। বাবা বিখ্যাত গোকুল নাগ। গোকুল নাগ নিজেই ছিলেন বিষ্ণুপুর ঘরানার বিশিষ্ট সেতারবাদক। তাঁর কাছেই সংগীতের প্রাথমিক পাঠ মণিলালের। তাঁর বাবা আচার্য গোকুলচন্দ্র নাগ ছিলেন তাঁর প্রথম শিক্ষক এবং গুরু। পরবর্তী সময়ে বাংলার নিজস্ব এই সংগীত ঘরানার ঐতিহ্যকে অবলম্বন করেই মণিলাল ক্রমে তৈরি করে নেন তাঁর একান্ত নিজস্ব স্বতন্ত্র এক পরিচিতি।

রবিশঙ্কর-বিলায়েৎ, মণিলাল

পরবর্তী কালে মণিলালের সেতারবাদনের সঙ্গে সঙ্গত করেছেন কিংবদন্তি তবলাবাদক পণ্ডিত শামতাপ্রসাদ, পণ্ডিত কিষেন মহারাজ, পণ্ডিত আনোখেলাল, উস্তাদ কেরামতুল্লা খাঁয়ের মতো মহান সব শিল্পী। পণ্ডিত রবিশঙ্কর ও উস্তাদ বিলায়েৎ খাঁয়ের পরবর্তী প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ সেতারশিল্পী হিসেবে বিবেচিত হতেন মণিলাল। সঙ্গীতজগতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মণিলাল নাগ পান 'সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার', পান 'পদ্মশ্রী'ও!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES