• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /বিনোদন
  • /'বিবাহিত অভিনেত্রীদের ইন্টিমেট সিন করা উচিত নয়'! 'কফি উইথ করণ'-এ ‘টক্সিক’ কিয়ারার মন্তব্যে ঝড়...

'বিবাহিত অভিনেত্রীদের ইন্টিমেট সিন করা উচিত নয়'! 'কফি উইথ করণ'-এ ‘টক্সিক’ কিয়ারার মন্তব্যে ঝড়...

বিবাহিত অভিনেত্রীদের অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা নিয়ে বিস্তর বিতর্ক চলছে। এবার তার মুতোড় জবাব দিলেন কিয়ারা আডবাণী। স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে 'কফি উইথ করণ ৯’-এ এসে ‘টক্সিক’অভিনেত্রী বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং ট্রোলরদের মাত্র দু'শব্দে ওড়ালেন লাস্য়ময়ী

Written BySubhapam Saha
Published: Nov 12, 2026, 02:16 PM IST|Updated: Nov 12, 2026, 02:23 PM IST
joinshare
'বিবাহিত অভিনেত্রীদের ইন্টিমেট সিন করা উচিত নয়'! 'কফি উইথ করণ'-এ ‘টক্সিক’ কিয়ারার মন্তব্যে ঝড়...

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
Alia Bhatt:  '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

Alia Bhatt: '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

2

Chandannagar Jagadhatri Puja 2026: চন্দননগরের পুজোয় এই প্রথম আধা সামরিক বাহিনী! ২৪ ঘণ্টা CCTV দেখছে সব, কটা থেকে কটা No Entry? এল বড় আপডেট

3

VIRAL VIDEO: 'দয়া করে সাহায্য করুন, অন্তত একটা কাজ দিন'! বলিউড কাঁপানো স্টার ২ বছর শয্যাশায়ী... ভাইরাল ভিডিয়োতে চেনাই দায়! ভক্তদের চোখে জল

4

'বাংলায় ধর্ষণকারী-গুন্ডাদের জায়গা নেই, বাংলাদেশ ভাগো', রতন শেখের এনকাউন্টারের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

5

China–India Relations: ভারতের আকাশে চিনের সামরিক বিমান! বারবার সতর্কবার্তা সত্ত্বেও সিকিমেই অনড়! ২৫০০০ ফুটে ২৫ মিনিট চক্কর...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করণ জোহরের 'কফি উইথ করণ'-এর নবম সিজন জমে গিয়েছে। সর্বশেষ এপিসোডে করণের অতিথির কাউচ গরম করেছেন বলি দম্পতি কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা। ‘শেরশাহ’ জুটি খুব শীঘ্রই ফের বাবা-মা হতে চলেছেন। অনুষ্ঠানে তাঁদের মিষ্টি মুহূর্তগুলি ভক্তদের দারুণ মুগ্ধ করেছে। তবে শোয়ে অনলাইনের চরম নেতিবাচকতা এবং 'টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ সিনেমা নিয়ে ওঠা সমালোচনার মতো বেশ কিছু গুরুতর বিষয় নিয়েও আলোচনা হয়েছে। অভিনেতা যশের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যের কারণে কিয়ারা সম্প্রতি তীব্র ট্রোলিংয়ের শিকার হয়েছেন। অবশেষে এই নিয়ে মুখ খুললেন কিয়ারা। পরম সুন্দরী নায়িকা ট্রোলারদের ধুয়ে দিয়েছেন দুই শব্দে।

ট্রোলিং নিয়ে মুখ খুললেন কিয়ারা

করণের র‍্যাপিড-ফায়ার রাউন্ডে করণ জোহর কিয়ারাকে জিজ্ঞাস করেন, 'যাঁরা বলেন বিবাহিত অভিনেত্রীদের ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা উচিত নয়, সেই ট্রোলারদের উদ্দেশ্যে এক লাইনে বা তার চেয়ে কম শব্দে কী বলবে?' জবাবে কিয়ারা বলেন, 'গ্রো আপ' অর্থাত্‍ মানসিক ভাবে পরিণত হন। কিয়ারা জানান যে, সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার জন্য প্রায়শই অভিনেত্রীদের টার্গেট করা হয়। কিয়ারা বলেন 'টক্সিক' সিনেমায় যশের সঙ্গে তার ঘনিষ্ঠ দৃশ্যের বিষয়ে স্বামী সিদ্ধার্থ মালহোত্রা বেশ স্বাভাবিকই ছিলেন। কিয়ারা বলেন, 'ও বিষয়টিকে গুরুত্বই দেয়নি। আমাদের এই নিয়ে কখনও কথা বলার প্রয়োজনই পড়েনি। যশের সঙ্গে আমার  ঘনিষ্ঠ দৃশ্যে ওর কোনও প্রভাব পড়েনি, ও মোটেও বিচলিত হয়নি। এমন তো কয়েক দশক ধরেই চলে আসছে—ঐশ্বর্য থেকে শুরু করে আরও অনেক চমৎকার অভিনেত্রীর ক্ষেত্রেই এমনটা হয়েছে। ইন্টারনেটে আমি যা দেখেছি তা হল অনেকেই এই দ্বিচারিতার বিরুদ্ধে সরব হয়েছেন। তাই আমার নিজের পক্ষ থেকে কোনও সাফাই দেওয়ার প্রয়োজন বোধ করিনি।'

আরও পড়ুন: এবার অস্কারের দৌড়ে রণবীরের 'রামায়ণ'! অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে কী মনোনীত হবে? যোগ্যতা নির্ধারণের কী কী নিয়ম


'টক্সিক' বিতর্ক নিয়ে কিয়ারা

করণের শোয়ে কিয়ারা 'টক্সিক' সিনেমার প্রতি দর্শকদের হতাশা নিয়েও কথা বলেছেন! অথচ বছরের অন্যতম আলোচিত সিনেমা ছিল এটি। করণ যখন তাঁকে জিজ্ঞেস করেন যে, সিনেমা তুমুল সমালোচিত হওয়া সত্ত্বেও কিয়ারা তাঁর নিজের অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হয়েছেন। এই বিষয়টি তাঁর কেমন লেগেছে? তখন কিয়ারা স্বীকার করেন যে, শুরুর দিকের প্রতিক্রিয়া তাঁকে মানসিক ভাবে ভেঙে দিয়েছিল। তিনি জানান সিনেমাটি এমন পরিস্থিতির মুখোমুখি হবে—তা তিনি বা তাঁর পুরো টিম কেউই কল্পনাই করেননি। রিলিজের পর দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপনে ব্যর্থ হওয়ায় প্রথম সপ্তাহান্তে তিনি অত্যন্ত হতাশ ছিলেন। তবে কিয়ারা আরও বলেন, নিজের কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে আসার সিদ্ধান্ত  প্রশংসিত হয়েছে এবং এই অভিজ্ঞতাকে তিনি তাঁর কেরিয়ারের এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবেই বর্ণনা করেছেন।

'টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস'

সিনেমায় নয়নতারা, রুক্মিণী বসন্ত, তারা সুতারিয়া এবং হুমা কুরেশিও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। গীতু মোহনদাস পরিচালিত এই সর্বভারতীয় অ্যাকশন ছবি একাধিকবার বিলম্বের পর অবশেষে গত ২৬ অগাস্ট রিলিজ করেছিল। তবে, ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পায় এবং দর্শকদের মুগ্ধ করতে ব্যর্থ হয়। নারী চরিত্র এবং বিষাক্ত পুরুষতান্ত্রিকতার চিত্রায়ণের জন্যও 'টক্সিক' প্রকৃত অর্থেই  'টক্সিক' হয়ে গিয়েছিল!

আরও পড়ুন: 'আমরা আলাদা হলাম'... দেশের জনপ্রিয় প্লেব্যাক গায়িকার আচমকাই পোস্ট! চার বছরের দাম্পত্যে ইতি! দ্বিতীয় বিয়েও ভাঙল

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Bollywood News