SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

'প্রত্যেকের জীবন ভরে উঠুক ভালবাসা, আলো ও সুখে', দীপাবলিতে ছেলের মুখ দেখালেন ভিকি-ক্যাট

Katrina Kaif Baby Photos: ২০২৫ সালের ৭ নভেম্বর পুত্র সন্তানে বাবা-মা হন ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশল। গতকাল শনিবার ছিল সেই ছেলের এক বছরের জন্মদিন।

Written By Tanumoy Ghosal
Published: Nov 08, 2026, 11:27 PM IST | Updated: Nov 08, 2026, 11:33 PM IST
Join

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: দীপাবলিতে চমক। সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশল। গতকাল, শনিবার ছিল এক বছরের জন্মদিন। তার পরেরই দিনই মুখ দেখা গেল বিহান কৌশলের। উচ্ছ্বসিত অনুরাগী।

আরও পড়ুন: সাফল্যের জোয়ারে ‘শ্বেতকালী ২’, ২০ মিলিয়ন মিনিটের মাইলফলক ছুঁয়ে আবেগপ্রবণ ঐন্দ্রিলা

২০২৫ সালের ৭ নভেম্বর পুত্র সন্তানে বাবা-মা হন ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশল। এক বছর পর অবশেষে প্রকাশ্য়ে সেই ছেলের ছবি। চলতি বছরের  ৭ জানুয়ারি অবশ্য ছেলে গোলাপি হাতে ছবি পোস্ট করেছিলেন ভিকি ও ক্যাটরিনা। নামও জানিয়ে দিয়েছিলেন, বিহান কৌশল। কিন্তু কেমন দেখতে এই তারকাজুটির ছেলেকে? স্বাভাবিকভাবেই কৌতুহল ছিল অনুরাগীদের।

ছেলের ছবি পোস্টকে দিওয়ালির শুভেচ্ছা জানালেন ভিক্যাট। ছবিতে দেখা যাচ্ছে, । দু’হাত তুলে খিল খিল করে বিহান! বাবা-মায়ের মাঝে দাঁড়িয়ে রয়েছে সে। পরনে সাদা রঙের পাজামা ও পাঞ্জাবি। উপরে হলুদ জ্যাকেট। তারকাদম্পতি লিখেছেন, 'আমাদের উজ্জ্বলতম দীপাবলি। প্রত্যেকের জীবন ভরে উঠুক ভালবাসা, আলো ও সুখে'। অনুরাগীরা মুগ্ধ।

আরও পড়ুন:  বিগ বস বাংলায় ডাবল ওয়াইল্ড কার্ড এন্ট্রি! ঘরে ঢুকছেন সাহেব ভট্টাচার্য ও আদৃত রায়?

২০২১ সালের ৯ ডিসেম্বর  রাজস্থানে বেশ গোপনীয়তার সঙ্গেই বিয়ে করেছিলেন ক্যাটরিনা ও ভিকি। এরপর ২০২৫-র নভেম্বরে বিহানের জন্ম।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।

ZEENEWS TRENDING STORIES