SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়তে হবে! প্রতিবাদে যোগ দিয়েই বিপাকে ইমরান খান

Imran Khan: বলিউড অভিনেতা ইমরান খানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে মুম্বই পুলিস। রাজনৈতিক প্রতিবাদে যোগ দেওয়াকে কেন্দ্র করে এই পদক্ষেপ।

Written By Debasmita Das
Published: Oct 15, 2026, 10:31 AM IST | Updated: Oct 15, 2026, 01:30 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপির সমর্থনে আন্দোলনে যোগ দিয়েছিলেন ইমরান খান। সেই আন্দোলনে যোগ দিয়েই বিপাকে আমির ভাগ্নে। তারপরই ইমরান ও তার প্রেমিকা লেখা ওয়াশিংটনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ইতিমধ্যেই। অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বই পুলিস। ২৮ অক্টোবরের মধ্যে তাঁকে দেশ ছাড়তে বলেছে মুম্বই পুলিস। 

কেন এফআইআর অভিনেতার বিরুদ্ধে? 

তার আগেই ইমরানের সিজেপি বিক্ষোভে অংশ নেওয়ার বিরুদ্ধে মুখ খুলেছেন বিজেপি নেতা কিরিট সোমাইয়া। তাঁর দাবি, ইমরান মার্কিন নাগরিক তাই তাঁকে দেশ থেকে বের করে দেওয়া হোক। । এই নিয়ে মুম্বই পুলিসের কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন বিজেপির প্রাক্তন সাংসদ। ইমরানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

মুম্বই পুলিসের তরফে জানানো হয়েছে, গাওদেবী থানায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২২৩ ধারা- কোনও নির্দেশ অমান্য করা, ১২৬(২) ধারা- অন্যায় ভাবে কাউকে বাধা দেওয়া এবং ১৮৯(২), ১৮৯(৩) ও ১৮৯(৫) ধারা- বেআইনি জমায়েত সংক্রান্ত অভিযোগ।

আরও পড়ুন, ‘উড়তা তীর’-এ কমেডি, অ্যাকশন ও দেশাত্মবোধের মিশেল! গল্পে বারবার আসবে 

কী বলেছেন ইমরান?

তবে নিজের কথাও স্পষ্ট করেছেন ইমরান। তিনি জানিয়েছেন, কোনও বিশেষ দাবি নিয়ে তিনি বিক্ষোভে যোগ দেননি। শহরের একজন বাসিন্দা হিসেবে মানুষের চলাফেরার স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলতেই সেখানে গিয়েছিলেন। কেন সাধারণ মানুষের যাতায়াতে বাধা দেওয়া হচ্ছে এবং কেন তাঁদের কণ্ঠস্বর দমন করা হচ্ছে, তা জানতে চান তিনি।

সত্যিই নিয়ম লঙ্খন করেছেন ইমরান?

তবে সূত্রের খবর, ইমিগ্রেশন অ্যাক্ট লঙ্ঘন করেছেন তিনি। বিদেশি হয়েও, দেশে অভ্যন্তরীণ বিষয়ে তিনি আন্দোলনে যোগ দিয়েছেন। ইমরানের জন্ম আমেরিকার ম্যাডিসন, উইসকনসিনে। তিনি ওভারসিস সিটিডেন অফ ইন্ডিয়া কার্ড হোল্ডার। ২০০৫ সালে OCI কার্ড চালু হয়, ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের জন্যই ওই কার্ড। OCI কার্ড পাওয়ার অর্থ ভারতের নাগরিকত্ব পেয়ে যাওয়া নয়। বরং OCI কার্ড থাকলে বেশ কিছু সুবিধা পাওয়া যায়, যার মধ্যে অন্যতম হল, জীবনভর বা বার বার ভারতে ঢোকার ভিসা। তবে CI সংক্রান্ত নিয়মকানুনে প্রতিবাদ-বিক্ষোভে যোগ দেওয়া নিয়ে নির্দিষ্ট ভাবে কিছু বলা নেই।

আরও পড়ুন, WATCH: অম্বরীশ-অনির্বাণের পেট'পুজো'র প্ল্যান জানেন? একেবারে ষষ্ঠী থেকে দশমীর পদ

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

ZEENEWS TRENDING STORIES