• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /বিনোদন
  • /নওয়াজ ‘অস্বস্তিকর, কাজ করা কঠিন’! দিয়া মির্জার পোস্ট ঘিরে জল্পনা

নওয়াজ ‘অস্বস্তিকর, কাজ করা কঠিন’! দিয়া মির্জার পোস্ট ঘিরে জল্পনা

Dia Mirza on Nawazuddin Siddiqui: নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে কাজ করাকে দুঃস্বপ্নের মতো বললেন দিয়া মির্জা। ‘ড. হাসান’ ছবির আগে অভিনেত্রীর রহস্যময় পোস্ট ঘিরে নেটপাড়ায় জল্পনা।

Written ByDebasmita Das
Published: Nov 18, 2026, 13:32 IST|Updated: Nov 18, 2026, 14:40 IST
joinshare
নওয়াজ ‘অস্বস্তিকর, কাজ করা কঠিন’! দিয়া মির্জার পোস্ট ঘিরে জল্পনা

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
সোনার দাম হাজারের ঘর ছুঁতেই বাজার থেকে গায়েব ৬ লক্ষ কোটি টাকা: দেশের মানুষের মাথায় হাত, আপনার জমানো টাকা কোথায় গেল?

সোনার দাম হাজারের ঘর ছুঁতেই বাজার থেকে গায়েব ৬ লক্ষ কোটি টাকা: দেশের মানুষের মাথায় হাত, আপনার জমানো টাকা কোথায় গেল?

2

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগেই পশ্চিমি দেশগুলিকে বিপুল চাপে ফেলে দিলেন জিনপিং ও পুতিন! কী ঘটালেন তাঁরা?

3

KKR IPL 2027: ২৪ গুণ বেড়েছে কেকেআরের বাজারদর! তবুও অর্ধেক শেয়ার বেচছেন জুহিরা, মালিকানায় নতুন মুখ? ম্যানেজমেন্টে উত্তাল ঝড়!

4

হঠাৎ অচল Apple-এর একাধিক পরিষেবা! বড়সড় বিভ্রাটের কারণ সাইবার হামলা নয়, তাহলে নেপথ্যে কী?

5

রাজনীতিতে বড় চমক: ইস্তফা দিয়ে সরে দাঁড়ালেন সাবিনা ইয়াসমিন, ভেঙে পড়ল তৃণমূল-- রাজ্যে ফের গেরুয়া ঝড়, বিরাট ভোটে বিজেপি ক্ষমতায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: সহ-অভিনেতাকে নিয়ে এমন মন্তব্য! বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় দিয়া মির্জার পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। নওয়াজের সঙ্গে কাজ করাকে ‘দুঃস্বপ্নের মতো’ বলে উল্লেখ করেছেন অভিনেত্রী। শুধু তাই নয়, তাঁর পোস্টে নওয়াজের আচরণ নিয়েও আপত্তির ইঙ্গিত রয়েছে। তবে বিষয়টি নিয়ে যতটা না বিতর্ক, তার চেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে নেটপাড়ায়। কারণ, অনেকেরই প্রশ্ন- এ কি সত্যিই কাজের অভিজ্ঞতা, নাকি নতুন ছবির প্রচারের কৌশল?

কী লিখেছেন দিয়া?

দিয়া মির্জা একটি পোস্টে নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। অভিনেতার সঙ্গে কাজ করাকে তিনি দুঃস্বপ্নের সঙ্গে তুলনা করেছেন। পোস্টে নওয়াজের আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন বলে খবর। যদিও এই মন্তব্যের বিস্তারিত প্রেক্ষাপট এবং ঠিক কোন ঘটনার কথা তিনি বলেছেন, তা স্পষ্ট নয়। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়া লেখেন, “কাজ করার ক্ষেত্রে এক দুঃস্বপ্ন! কথা বলার কোনও ভদ্রতা নেই, তার উপর মনোভাবও অন্য পর্যায়ের। একেবারে আপত্তিকর চরিত্র!”

আরও পড়ুন, আমিরের কিচেনে উদ্দাম কঙ্গনা-হৃতিক! কেঁপে গেল ইন্ডাস্ট্রি, খবর জানাজানি হতেই ...

কোন ছবিকে ঘিরে জল্পনা?

দিয়া ও নওয়াজউদ্দিনকে একসঙ্গে দেখা যাবে ‘ড. হাসান’ ছবিতে। ফলে তাঁদের এই পোস্ট ঘিরে স্বাভাবিকভাবেই নতুন করে আলোচনা শুরু হয়েছে। একদিকে ছবিতে দুই অভিনেতার একসঙ্গে কাজ করার খবর, অন্যদিকে সহ-অভিনেতাকে নিয়ে দিয়ার এমন মন্তব্য- সব মিলিয়ে কৌতূহল বেড়েছে দর্শকদের।

তবে নেটিজেনদের একাংশ বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। তাঁদের ধারণা, পুরোটাই আসলে নতুন কাজের প্রচারের কৌশল। একজন লিখেছেন, “এখানে ‘চরিত্র’ শব্দটাই আসল। খুব শীঘ্রই দু’জনকে নিয়ে নতুন কোনও কাজের ঘোষণা হতে চলেছে।” অন্য এক জনের প্রশ্ন, “এটা কি প্রচারের কৌশল?”

প্রচার কৌশল, নাকি সত্যিই অসন্তোষ?

দিয়ার পোস্ট প্রকাশ্যে আসার পর নেটিজেনদের একাংশের অনুমান, এটি হয়তো ছবির প্রচারের কোনও কৌশল। তাঁদের মতে, ছবিকে ঘিরে আগ্রহ তৈরি করতেই এমন রহস্যময় পোস্ট করা হয়ে থাকতে পারে। আবার অন্যদের প্রশ্ন, সত্যিই যদি কাজের অভিজ্ঞতা খারাপ হয়ে থাকে, তা হলে তার কারণ কী?

আরও পড়ুন, ‘আমায় চুম্বন করো...তারপরই!', কাজের সুযোগ দিতে চেয়ে ভয়ংকর প্রস্তাব? মুখ খুললেন দেবিনা

তবে এখনও পর্যন্ত এই পোস্টের প্রকৃত উদ্দেশ্য নিয়ে কোনও নিশ্চিত ব্যাখ্যা সামনে আসেনি। নওয়াজউদ্দিনের তরফে এই মন্তব্যের জবাব এসেছে কি না, তা নিয়েও স্পষ্ট তথ্য নেই। তাই আপাতত দিয়া মির্জার পোস্ট ঘিরে জল্পনা এবং নেটপাড়ার প্রতিক্রিয়াই আলোচনার কেন্দ্রে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Bollywood News