SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

২৫ বছরে পা দিল ‘গুপি বাঘার কাণ্ড’, যুদ্ধবিরোধী ভাবনা থেকে শুরু, ফের মঞ্চে কালজয়ী কাহিনি

গণেশ মুখোপাধ্যায়ের চিত্রনাট্য, শম্ভু ভট্টাচার্যের নৃত্য পরিচালনা এবং কল্যাণ সেন বরাটের সুরে তৈরি এই প্রযোজনা আজও দর্শকদের আকর্ষণ করে। আগামী ১৪ নভেম্বর কলামন্দিরে বিশেষ মঞ্চায়নের আয়োজন করা হয়েছে।

Written By Debasmita Das
Published: Nov 14, 2026, 11:57 AM IST | Updated: Nov 14, 2026, 12:09 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০০০ সাল নাগাদ আফগানিস্তানে যুদ্ধের সময়, যুদ্ধ বিরোধী একটা প্রোডাকশন ভাবনা চিন্তা করা হয়। তখন মনে হয় উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর 'গুপি গাইন বাঘা বাইন'- এর থেকে ভালো আর কিছু হতে পারে না। সেই থেকেই গুপি বাঘার কান্ড প্রথম মঞ্চস্থ হয় রবীন্দ্র সদনে, ২০০১ এ। এ বছর এই প্রযোজনাটির পঁচিশ বছর। উদ্যেশ্য ছিল বাচ্চাদের ভালো কিছু শেখান। 

রঙ্গনার কর্ণধার তথা রবীন্দ্র ভারতীর অধ্যাপক গণেশ মুখোপাধ্যায় স্ক্রিপ্ট তৈরি করেছেন, ডান্স থিয়েটার হওয়ায় এর নৃত্য পরিচালনায় ছিলেন স্বয়ং শম্ভু ভট্টাচার্য। যিনি গুপি গাইন বাঘা বাইন ছবিতেও ভূতেদের নাচের নৃত্য পরিচালনায় ছিলেন। এক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল এর গান তৈরি। কল্যাণ সেন বরাট জানালেন, 'সত্যজিৎ রায়ের কালজয়ী গান সবার মনে গেঁথে আছে। সেই গানের জায়গায় অন্য গান তৈরি করাটাই মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। শ্রীকান্ত আচার্যকে গানগুলো গাইতে বলায় প্রথমে গাইতে চাননি। আসলে ছবির গানগুলো এতটাই জনপ্রিয়, তাই কেউ মনের জোড় পাচ্ছিলেন না। পরে পুরোটা রেকর্ড হওয়ার পর একটা ভরসা আসে।'

আরও পড়ুন, সত্যজিৎ রায়ের সাহিত্যজগৎ এবার বড়পর্দায়! সন্দীপ রায়ের ছবিতে শুভাশিস-শাশ্বত-সব্যসাচী

তিনি আরও বলেন, এদিকে শম্ভু ভট্টাচার্য সাউন্ড ট্র্যাক রেকর্ড করে কাজ করার বিরুদ্ধে ছিলেন। ওঁনার ইচ্ছা ছিল এই প্রযোজনাটি লাইভেই হোক। কিন্তু সেটা বাস্তব সম্মত ছিল না। এত মিউজিশিয়ান, নব্বই জনের থিয়েটারের দল নিয়ে নানা জায়গায় যাওয়া সম্ভব হত না। পরে রেকর্ডিং শুনে ওঁনার মত বদল হয়। এর পর আসে আরও অন্য সমস্যা। ছবিতে গুপি বাঘার হাতে তালি মেরে এক, এক জায়গায় চলে যাওয়া, আকাশ থেকে মিস্টির হাঁড়ি পড়ার দৃশ্য নির্মাণে ম্যাজিকের ব্যবহার করা হয়। প্রথমে সেটা ঠিকঠাকভাবে হচ্ছিল না। পরে বুদ্ধি খাটিয়ে সেটা করা হয়।

এতদিনে বিদেশের মাটিতে ও পাড়ি দিয়েছে এই প্রযোজনা। এর মধ্যে ঠাকুরমার ঝুলি, আলিবাবা চল্লিশ চোর, ক্ষিরের পুতুল এরকম নানা প্রযোজনা হলেও গুপি বাঘার কান্ড পঁচিশ বছর পেরিয়েও এখনো চলছে। কল্যাণ সেন বরাট জানালেন, 'এর সুর করার কাজ খুবই কঠিন ছিল। সত্যজিৎ রায় এর সুরের থেকে দূরে রেখে, একটা সুরের কাঠামোকে অনুপ্রেরণা ধরে নিয়ে পুরো কাজটা করা।'

কবীর সেন বরাট ও কোহিনূর সেন বরাট ছিলেন গুপি ও বাঘার চরিত্রে। কবীর সেন বরাট আজও এই প্রযোজনার সঙ্গে যুক্ত আছেন। বেঙ্গল ওয়েব সলিউশন নিয়ে আসছে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর অমর সৃষ্টি গুপি গাইন বাঘা বাইন-এর গল্প নিয়ে তৈরি ক্যালকাটা কয়্যারের এই বিশেষ প্রযোজনাটি 'গুপি বাঘার কান্ড",আগামী ১৪ নভেম্বর, ২০২৬, কলামন্দিরে, সন্ধ্যা ৬টা থেকে অনুষ্ঠিত হতে চলেছে।

আরও পড়ুন, এবার বড়পর্দায় স্মরণজিৎ চক্রবর্তীর জনপ্রিয় উপন্যাস ‘জোনাকিদের বাড়ি’

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ZEENEWS TRENDING STORIES