SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ফের ‘বহুরূপী’ অবতারে শিবপ্রসাদ, যিশুর সঙ্গে তুমুল দ্বৈরথ! প্রকাশ্যে ‘দ্য গোল্ডেন ডাকু’র ট্রেলার

Bohurupi The Golden Daku: নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় ফের বড়পর্দায় বিক্রম প্রামাণিক। যে চরিত্রে ফিরছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অন্যদিকে যিশু সেনগুপ্তকে দেখা যাবে তাঁর বিপরীতে। ট্রেলারে জেল থেকে বেরিয়ে ফের ডাকাতির পথে বিক্রম এবং তাঁকে আটকাতে পুলিসের লড়াইয়েই এগোবে গল্প।

Written By Debasmita Das
Published: Oct 02, 2026, 04:03 PM IST | Updated: Oct 05, 2026, 02:17 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দু’বছর পর ফের বড়পর্দায় ফিরছে ‘বহুরূপী’ গ্যাং। জেল থেকে বেরিয়ে আবারও অপরাধের দুনিয়ায় পা রাখছে বিক্রম প্রামাণিক। শুরুতেই বোঝা গেল, বিক্রম প্রামাণিকের গল্প এখানেই শেষ হয়নি। এবার শিবপ্রসাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছেন যিশু সেনগুপ্ত। মুক্তি পেল 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'র ট্রেলার।

জেল থেকে বেরিয়েই ফের ডাকাতি!

জেল থেকে মুক্তি পেয়েই আবারও পুরনো পেশায় ফিরছে বিক্রম প্রামাণিক। প্রথম পর্বের জনপ্রিয় সেই চরিত্রে ফের অভিনয় করছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজে। ট্রেলারের শুরুতেই স্পষ্ট, বিক্রমের অপরাধের যাত্রা এখানেই থেমে যায়নি। জেলমুক্তির পর  তাঁর লক্ষ্য একের পর এক ব্যাংক ডাকাতি করা। ফের বিক্রমকে বাগে আনতে কোমর বেঁধে ময়দানে নামছে পুলিস।

তবে নিজের ইচ্ছেয় নয়, পুলিস অফিসার অয়ন বিক্রম প্রামাণিককে এই টোপ দিয়েছে। সোনার দোকান লুট করার আইডিয়া দেয়। চায় ৩ কোটি টাকা। এও আশ্বাস দেয়, পুলিস তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবেন না। পরিবারের কথা ভেবেই সেই প্রস্তাবে রাজি হয় বিক্রম। কিন্তু একটি ডাকাতির পরেই থেমে যায় না সে। শুরু হয় একের পর এক সোনার দোকানে লুটপাট।

ছবির নামকরণে রয়েছে ‘দ্য গোল্ডেন ডাকু’। কেন এই বিশেষ নাম? জেলমুক্তির পর বিক্রমের আসল পরিকল্পনা কী, আর কেনই বা সে আবার অপরাধের পথে পা বাড়াল- সেই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে প্রেক্ষাগৃহে ছবি মুক্তির পরই।


পুজোর ঠিক মুখে ১৫ অক্টোবর মুক্তি পাচ্ছে 'বহুরূপী দ্য গোল্ডেন ডাকু'। ছবির শ্যুটিং হয়েছে ৯৬টি লোকেশনে এবং প্রায় ২,৫০০ জন শিল্পী ও পারফর্মার এই ছবির সঙ্গে যুক্ত ছিলেন।
হাসনাবাদ, টাকি, বারাসত, বর্ধমান, বোলপুর, বিষ্ণুপুর, মালদহ-সহ বাংলার একাধিক জায়গায় শ্যুটিং হয়েছে। ফলে ছবির গল্পের সঙ্গে বাংলার বিভিন্ন প্রান্তের পরিবেশও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।

স্বাধীনতা দিবসের সকালে ছবির প্রথম ঝলক প্রকাশ করে দর্শকদের চমক দিয়েছিল উইন্ডোজ। সেই প্রথম ঝলকের পর থেকেই নতুন ‘বহুরূপী’কে ঘিরে আগ্রহ তৈরি হয়েছিল। এবার ট্রেলারে সেই গল্পের আরও বড় অংশ সামনে এল। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

ZEENEWS TRENDING STORIES