• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /বিনোদন
  • /‘ছোটবেলায় বহু পুরুষ যৌন হেনস্থা করেছে’, ভয়াবহ স্মৃতি সামনে আনলেন নিরঞ্জন

‘ছোটবেলায় বহু পুরুষ যৌন হেনস্থা করেছে’, ভয়াবহ স্মৃতি সামনে আনলেন নিরঞ্জন

Niranjan Reveals Childhood Physical Abuse: জীতু কমলের সঙ্গে তুমুল বচসার পর নিজের জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন লাফটারসেন। টাস্ক চলাকালীন জীতুর বিরুদ্ধে সংবেদনশীল অঙ্গে স্পর্শের অভিযোগ তোলেন নিরঞ্জন। জীতু সেই অভিযোগ অস্বীকার করে তাঁকে ‘মিথ্যেবাদী’ বলেন।

Edited ByDebasmita Das
Published: Sep 29, 2026, 12:51 PM IST|Updated: Oct 05, 2026, 02:08 PM IST
joinshare
‘ছোটবেলায় বহু পুরুষ যৌন হেনস্থা করেছে’, ভয়াবহ স্মৃতি সামনে আনলেন নিরঞ্জন

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেজাজ হারিয়ে এত ভংয়কর কিছু কাজ করতে পারেন লাফটার সেন তা বিগ বসের ঘরে এমন ঘটনা না ঘটনে জানা যেত না। কিছুটা অনভীপ্রেত ঘটনা তিনি ঘটালেন রেগে গিয়েই।  রাগ সামলাতে না পেরে হাতের সামনে থাকা জিনিসপত্র ভাঙচুরও করেন। কিন্তু কী এমন হল যে প্রায় উন্মাদের মতো চিৎকার করে শুরু করেন নিরঞ্জন মন্ডল!

এ সপ্তাহে রাজবীর, দুর্নিবার, জীতু , সোনামণি, সোহিনী ও তনুশ্রীর মধ্যে সোনার বিস্কুট জমানোর টাস্ক ঘিরে রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটে। তবে অভিনেতা জীতু কামাল ও সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর নিরঞ্জনের মধ্যে ধস্তাধস্তির ঘটনা সমস্ত বিতর্ককে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।

নিরঞ্জনের দাবি, নাকি ইচ্ছাকৃতভাবে তাঁর ব্যক্তিগত অঙ্গে হাত দিয়েছেন! বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। যদিও পরে নিরঞ্জন মেনে নিয়েছিলেন যে টাস্কের মধ্যে থাকাকালীন জিতু হয়তো ইচ্ছাকৃতভাবে সেই কাজটি করেননি। কিন্তু নিরঞ্জনকে মিথ্যেবাদী বলায়, সেই বিষয়টি নিতে পারেননি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর।

আসলে জিতু নিরঞ্জনের কোমর থেকে চাদর খুলে নিতে গেলে নিরঞ্জন অভিযোগ তোলেন যে, জিতু তাঁকে আপত্তিকর ভাবে স্পর্শ করেছেন। জিতু এই কথার বিরোধীতা করেন এবং জানান, তিনি নিরঞ্জনকে আপত্তিকর ভাবে স্পর্শ করেননি। সবটাই ছিল টাস্কের অংশ। আর এরপরেই মেজাজ হারান নিরঞ্জন।

পরে অনুষ্কা ও ঝিলমের সঙ্গে কথা বলার সময় নিজের শৈশবের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। নিরঞ্জনের দাবি, ছোটবেলায় একাধিকবার যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। সেই সময় নিজের হয়ে প্রতিবাদ করলেও তাঁকেই মিথ্যেবাদী বলা হত বলে জানান নিরঞ্জন। তাঁর কথায়, ছোটবেলায় একাধিক পুরুষ আমাকে যৌন হেনস্থা করেছে। আমার কথা বলা বা চলাফেরার মধ্যে ছোট থেকেই একটু মেয়েলি ভাব ছিল। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় ছিল, আমি যখন প্রতিবাদ করতাম, তখন উল্টে আমাকেই মিথ্যেবাদী বলা হত। সে কারণেই মেজাজ হারান তিনি। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Bigg Boss Bangla