অতি সংকটজনক শিল্পী যোগেন চৌধুরী, ভর্তি বাইপাসের বেসরকারি হাসপাতালে
Jogen Chowdhury: ক্যান্সারে ভুগছেন শিল্পী। ৯ সাইকেলে কেমো চলছে। চিক্তিসকেরা বলছেন, অবস্থা অতি সংকটজনক
অয়ন শর্মা: সংকটজনক শিল্পী যোগেন চৌধুরী। ভর্তি রয়েছেন বাইপাসের ধারে একটি হাসপাতালে। চিকিত্সকদের বক্তব্য, শিল্পীর অবস্থা অতি সংকটজনক।
মহাষষ্ঠীর দিন মূত্রনালীর গুরুতর সংক্রমণ নিয়ে বাইপাস লাগোয়া ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন। শরীরে ছিল সেপসিসের (রক্তে বিষক্রিয়া) উপসর্গ। আজ ভেন্টিলেশনে দেওয়া হয়। অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা যাচ্ছে। চিকিত্সকেরা বলছেন, অবস্থা অতি সংকটজনক।
উল্লেখ্য, গত ১৪ মাস ধরে রক্তের ক্যান্সারে ভুগছেন যোগেন চৌধুরী। চিকিত্সা করছেন হেমাটোঅঙ্কোলজিস্ট ডা তুফানকান্তি দোলাই। ৯টি সাইকেলে কেমো চলেছে। কিন্তু এই ৮৭ বছর বয়সে বিরাট কিছু সুস্থ হয়ে উঠতে পারেননি। শুধুমাত্র ক্যান্সারের আগ্রাসন ঠেকিয়ে রাখা গিয়েছিল। এখন ক্যান্সারের সঙ্গে যোগ হয়েছে মূত্রনালীতে সংক্রমণ।
আরও পড়ুন-অমিতাভ বচ্চনকে খুনের হুমকি! কঠোর নিরাপত্তার বেষ্টনীতে জলসা...
অধুনা বাংলাদেশের ফরিদপুরে জন্ম যোগেন চৌধুরীর। বাবা ছিলেন জমিদার। দেশভাগের পর ১৯৪৮ সালে যোগেনবাবুদের পরিবার কলকাতায় চলে আসে। ১৯৫১ সাল তাঁরা থাকতে শুরু করেন ঢাকুরিয়ায়। ১৯৬০ সালে কলকাতা গর্ভমেন্ট আর্ট কলেজ থেকে পাশ করে হাওড়ার একটি স্কুলে শিক্ষক হিসেবে যোগ দেন। এরপর মাদ্রাজে টেক্সটাইল ডিজাইনার হিসেবে যোগ দেন। ১৯৬৫ সালে স্কলারশিপ নিয়ে শিক্ষার জন্য চলে যান প্যারিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)