• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /বিনোদন
  • /অমিতাভ বচ্চনকে খুনের হুমকি! কঠোর নিরাপত্তার বেষ্টনীতে জলসা...

অমিতাভ বচ্চনকে খুনের হুমকি! কঠোর নিরাপত্তার বেষ্টনীতে জলসা...

Amitabh Bachchan: বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের নামে হুমকি ইমেল। আগামী ২৭ নভেম্বর মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে দিলজিতের কনসার্টে হামলার হুমকি দেওয়া হয়েছে বলে খবর। ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Written ByDebasmita Das
Published: Oct 23, 2026, 02:10 PM IST|Updated: Oct 23, 2026, 03:15 PM IST
joinshare
অমিতাভ বচ্চনকে খুনের হুমকি! কঠোর নিরাপত্তার বেষ্টনীতে জলসা...

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

2

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

3

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

4

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

5

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অমিতাভ বচ্চনের উপর হামলার হুমকি। বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে নভি মুম্বইয়ের একটি নামী বেসরকারি স্কুল, মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ের কাছে। সেই ইমেলে নাম রয়েছে পাঞ্জাবি গায়ক দিলজিত্‍ দোসাঞ্জেরও। এরপরই কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয় জলসাকে। ঘটনার পরই মুম্বই জুড়ে হাই অ্যালার্ট জারি। জানা গিয়েছে, বেসরকারি ওই স্কুলের অফিশিয়াল ইমেলে হুমকি আসার পরই স্কুল কর্তৃপক্ষ সমস্ত পড়ুয়াদের নিরাপদ আশ্রয়ে বাড়ি পাঠিয়ে দেয় এবং পুরো ক্যাম্পাস খালি করে দেওয়া হয়। ইতিমধ্যেই তদন্তে নেমেছে মুম্বই পুলিস ও বম্ব স্কোয়াড। তবে স্কুলে চিরুনি তল্লাশি চালিয়েও কিছু মেলেনি। 

এদিন ইমেলে, আগামী ২৭ নভেম্বর মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে দিলজিতের কনসার্টে হামলার হুমকি দেওয়া হয়েছে বলে খবর। শুধু তাই নয়, মুম্বইয়ের মেয়রের দফতর ও একাধিক স্কুলে হুমকি ইমেল ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। ইমেলে খালিস্তানপন্থী স্লোগানও ছিল বলে খবর। ব্রিটিশ স্কুল, মাউন্ট কারমেল, আহলকন ইন্টারন্যাশনাল স্কুল এবং আহলকন পাবলিক স্কুল-সহ মোট ছ'টি স্কুলে এই ইমেল পাঠানো হয়। 

আরও পড়ুন, টাইগার শ্রফ নন, শ্যুটারদের টার্গেটে ছিল অন্য এক সেলিব্রিটি? তদন্তে চাঞ্চল্যকর মোড়

বার্তায় দাবি করা হয়, দুপুর ১টা ১১ মিনিটে স্কুলগুলিতে এবং দুপুর ৩টে ১১ মিনিটে মুম্বইয়ের মেয়র ঋতু রাজেশ তাওড়ের দফতরে বিস্ফোরণ হবে। মেয়রের কার্যালয়ে হামলার এটি তিন নম্বর হুমকি ইমেল বলে জানা গিয়েছে। ইমেইলগুলিতে ‘খলিস্তান ন্যাশনাল আর্মি’ এবং ‘বব্বর খালসা’-র নাম করে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করা হলেও, পুলিস জানিয়েছে এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। বার্তায় ‘মুম্বই বম্বে বোলেগা’, ‘খলিস্তান জিন্দাবাদ’ এবং ‘খুন কা বদলা খুন’ স্লোগান দিয়ে ১৯৮৪ সালের শিখ বিরোধী হিংসার প্রতিশোধ নেওয়ার কথাও বলা হয়েছে। 

তবে এই প্রথমবার নয়, এর আগেও হুমকি এসেছে বিগ বির কাছে। ২০২৫ -এর অক্টোবরে কৌন বনেগা ক্রোড়পতিতে দিলজিতের সঙ্গে অমিতাভ বচ্চনের এপিসোড ভাইরাল হওয়ার পর খালিস্তানিপন্থীরা হুমকি দিয়েছিল। প্রসঙ্গত, কিছুদিন আগে টাইগার শ্রফের উপর গুলির হামলা চালানো হয়। অল্পের জন্য রক্ষা পান অভিনেতা কিন্তু আহত হন তাঁর গাড়ির চালক। লরেন্স বিষ্ণোই গ্যাং পরে এই ঘটনার দায় স্বীকার করে। 

আরও পড়ুন, আসল টার্গেট সলমন খান: দুর্ভেদ্য নিরাপত্তা ভাঙতে না পেরেই টাইগার শ্রফের ওপর হামলা? জুহু শুটআউট কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, তোলপাড় বলিউড

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Bollywood News