SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ACTOR DEATH: আচমকাই প্রয়াত কিংবদন্তি অভিনেতা! পুজোর পরেই ইন্ডাস্ট্রিতে নেমে এল গভীর শোকের ছায়া

‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’ স্টার প্যাট্রিক স্টুয়ার্ট ৮৬ বছর বয়সে প্রয়াত হলেন। ইন্ডাস্ট্রিতে নেমে এল শোকের ছায়া

Written By Subhapam Saha
Published: Oct 30, 2026, 04:27 PM IST | Updated: Oct 30, 2026, 04:43 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আচমকাই হলিউডে শোকের ছায়া! 'স্টার ট্রেক' ও 'এক্স-মেন' খ্যাত কিংবদন্তি অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। অ্যালঝাইমার্স ও লিউই বডি ডিমেনশিয়ার সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন বর্ষীয়ান অভিনেতা। 'স্টার ট্রেক' সিরিজে জ্যঁ-লুক পিকার্ড এবং 'এক্স-মেন' সিরিজে প্রফেসর চার্লস জেভিয়ার চরিত্রে অভিনয় তাঁকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। 'এক্স-মেন' ফ্র্যাঞ্চাইজিতে একজন অতিমানবীয় শিক্ষক ও মেন্টরের চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। তাঁর মৃত্যুর খবর তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডেলেই ঘোষণা করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে, লস অ্যাঞ্জেলসে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বিশ্বখ্যাত ব্রিটিশ মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেতা হিসেবে প্যাট্রিকের পরিচিতি।  প্রায় সাত দশক জুড়ে অভিনয় জগতে তাঁর গভীর ও গম্ভীর কণ্ঠস্বর এবং অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখে গেলেন। 

আরও পড়ুন: 'ভালবাসার অভিনয় করবে না', বিগ বস-এর ঘরে রাজবীর-নন্দিনীর সম্পর্কে ফাটল?

 ফুলের পরিবর্তে প্রয়াত অভিনেতার স্মৃতির উদ্দেশ্যে কেউ অনুদান দিতে চাইলে, জনস হপকিন্স অ্যালঝাইমার্স ডিজিজ রিসার্চ সেন্টার ফান্ড এবং অ্যালঝাইমার্স ফাউন্ডেশন অফ আমেরিকা কেয়ারগিভার রিসোর্সে স্মারক অবদান রাখা যেতে পারে।' বিবৃতিতে, কেলি বুশ নোভাক বলেছিলেন যে অভিনেতা 'অ্যালঝাইমার্স রোগের সঙ্গে একটি সংক্ষিপ্ত এবং মর্মান্তিক যাত্রার পর প্রয়াত হন'! প্যাট্রিক স্টুয়ার্ট রেখে গেলেন তাঁর তৃতীয় স্ত্রী, গায়িকা সানি ওজেলকে; এছাড়া তাঁর প্রথম স্ত্রী, অভিনেত্রী শিলা ফ্যালকনারের সঙ্গে দাম্পত্য জীবনের দুই সন্তান—ড্যানিয়েল ও সোফিয়াকে। প্যাট্রিক স্টুয়ার্টের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের ঢল নেমেছে। ‘এক্স-মেন’সিরিজে ‘উলভারিন’ চরিত্রে অভিনয় করা হলিউড সুপারস্টার হিউ জ্যাকম্যান তাঁর দীর্ঘদিনের সহ-অভিনেতাকে স্মরণ করে তাঁকে একজন 'অসাধারণ বন্ধু ও মানুষ' হিসেবেই অভিহিত করেছেন।

আরও পড়ুন: ঝুঁকি জেনেও ফিরেছিলেন দেশে! ৫ বছরের জেল ইরানি পরিচালক জাফর পানাহির, বাজেয়াপ্ত সম্পত্তিও

 

নাইট উপাধিতে ভূষিত

অভিনয় শিল্পে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০১০ সালে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ তাঁকে 'নাইট' (Knight Bachelor) উপাধিতে ভূষিত করেছিলেন। যার পর থেকে তিনি 'স্যার প্যাট্রিক স্টুয়ার্ট' নামেও পরিচিত হন। দীর্ঘ কেরিয়ারে তিনি দুটি ঐতিহ্যবাহী লরেন্স অলিভিয়ে পুরস্কার, একটি গ্র্যামি পুরস্কার জিতেছেন এবং একাধিকবার এমি ও গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

ZEENEWS TRENDING STORIES