SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

WATCH: অম্বরীশ-অনির্বাণের পেট'পুজো'র প্ল্যান জানেন? একেবারে ষষ্ঠী থেকে দশমীর পদ সাজিয়ে দিলেন তাঁরা

দুর্গাপুজো মানেই নতুন জামা, ঠাকুর দেখা আর জমিয়ে খাওয়াদাওয়া। আর প্রিয় একেনবাবুকে দেখতে দেখতে পুজোর খাবার নিয়ে কী পরিকল্পনা অম্বরীশ-অনির্বাণের? পুজোর আড্ডা, খাবারের গল্প আর মজার মুহূর্ত নিয়ে Zee 24 Ghanta-র এই বিশেষ আয়োজন।

Written By Subhapam Saha
Published: Oct 14, 2026, 06:10 PM IST | Updated: Oct 14, 2026, 06:22 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পঞ্চমীতে রিলিজ করছে ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’! জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় বড় পর্দায় ফের 'দ্য একেন'। অনির্বাণ চক্রবর্তী, রাইমা সেন, ঋত্বিক চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়, সোমক ঘোষ ও অম্বরীশ ভট্টাচার্যদের নিয়ে জমজমাট ক্রাইম-কমেডি থ্রিলার। জি ২৪ ঘণ্টার অফিসে ছবির প্রচারে জয়দীপ-অনির্বাণ-অম্বরীশরা ঘুরে গেলেন। বলা ভালো হইহই করে গেলেন। পুজো মানেই নতুন জামা, ঠাকুর দেখা আর জমিয়ে খাওয়াদাওয়া। তেমনই একেনবাবু দেখাও মাস্ট! কিন্তু পুজোর দিনগুলিতে অম্বরীশ-অনির্বাণের পেটপুজোর প্ল্যান কী? পুজোর আড্ডা, খাবারের গল্প আর মজার মুহূর্ত নিয়ে Zee 24 Ghanta-র এই বিশেষ আয়োজনে চোখ রাখার সঙ্গেই জেনে নিন দুই তারকার মহাভোজের কী পরিকল্পনা।

আরও পড়ুন: মৃত্যুর ৩ ঘণ্টা আগে শেষ SMS, কাকে কী বলতে চেয়েছিলেন নানা পটেকর? দরদরিয়ে ঘামছিলেন অভিনেতা!

ষষ্ঠী থেকে দশমী, পদ সাজিয়ে দিলেন অম্বরীশ

ষষ্ঠীর দিন অম্বরীশের পছন্দ নিরামিষ খাওয়াদাওয়া। বেছে নিয়েছেন কড়াইশুঁটি দিয়ে সাদা পোলাও , ছানার কোফতা, ধোকার ডানলা, বেগুনি, আলুভাজা, সবজি দিয়ে ডাল। আর নিরামিষের দুঃখ ভোলাতে তিনি শেষ পাতে রেখেছেন রাবড়ি আর সঙ্গে নরম পাকের সন্দেশ। সপ্তমীতে অম্বরীশ চাইছেন লুচি-তরকারি, সাদা ভাল, হলুদ পোলাও, দই কাতলা, ইলিশ ভাপা বা চিংড়ির মালাইকারি, রসমালাই ও বোঁদে অষ্টমীতে অম্বরীশের চাই খিচুড়ি ভোগ। সঙ্গে ধামসা আলুর (বড় সাইজের একটি আলুকে মাঝখান দিয়ে কেটে দু-অর্ধেক করা) দম নারকেল কুড়িয়ে। সঙ্গে বড় সাইজের বেগুনি চাট মশলা ছড়িয়ে। শেষে বোঁদে, চাটনি ও পাঁপড়। নবমীতে অম্বরীশ পাতে চাইছেন কাজু-কিশমিশ দিয়ে বাসন্তী পোলাও, মাটন কষা, ফিশ ফ্রাই ও মাখা সন্দেশ। আর দশমীতে অম্বরীশ বলছেন 'লেফট ওভার', মানে শেষ চারদিনের বেচে যাওয়া খাবার নিয়ে একসঙ্গেই বসবেন। তবে 'একেনবাবু' বলছেন যে, তিনি সে অর্থে খাদ্য়রসিক নন। সাদা-মাটা রোজের খাবারই তিনি খাবেন। তবে সারা বছর যা একদমই তাঁর খাওয়া হয় না, তেমন কিছু খাবারই তিনি খাবেন। রয়েছে লুচির সঙ্গে সাদা আলুর তরকারি ও কড়কড়ে ফিশ ফ্রাই।

আরও পড়ুন: কোহলি আউট হলেই নানার খাওয়া বন্ধ! আবেগি পোস্ট বিরাটের, মন ভালো নেই সচিনেরও...

'দ্য একেন' নিয়ে দু'এক কথা

'দ্য একেন' সিনেমা ফ্র্যাঞ্চাইজির ৪ নম্বর ছবি- 'কেরালায় কুরুক্ষেত্র’। এর আগের তিনটি সিনেমা ছিল- 'দ্য একেন' (২০২২), 'দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান' (২০২৩) ও 'দ্য একেন: বেনারসে বিভীষিকা (২০২৫)'। একেনবাবুর ভক্তদের জন্য় এই বছর কিন্তু জোড়া প্রাপ্তি। পয়লা বৈশাখেই মুক্তি পেয়েছিল সিজন ৯- 'পুরুলিয়ায় পাকড়াও'। যা ওটিটি প্ল্যাটফর্মেই রিলিজ করেছিল। বাংলা সিনেমায় ফেলুদা, ব্যোমকেশ বক্সী, কাকাবাবু, মিতিন মাসি, সোনাদা'র গোয়েন্দাগিরি মানুষ চেটেপুটে উপভোগ করেন। হালকা চালের হাস্যরস ও রহস্যের মেলবন্ধনে আধুনিক বাংলা গোয়েন্দা ধারায় 'দ্য একেন'ও চার-ছক্কা হাঁকায়। 

  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

ZEENEWS TRENDING STORIES