• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দিশা
  • /রাতে স্টেশনে ঘুমানো থেকে স্বাবলম্বিতার শিখরে, জোম্যাটো ডেলিভারি পার্টনার পূজার অবিশ্বাস্য লড়াই

রাতে স্টেশনে ঘুমানো থেকে স্বাবলম্বিতার শিখরে, জোম্যাটো ডেলিভারি পার্টনার পূজার অবিশ্বাস্য লড়াই

Zomato Delivery partner Pooja: এখনও পর্যন্ত সমাজে মেয়েদের জন্য এই ধরনের কাজ বেশ চ্যালেঞ্জিং হলেও, পূজা সেই চ্য়ালেঞ্জ নেন। পরিবার দায়িত্ব পূরণের সংকল্পের সামনে কোনও বাধাই তাঁর আত্মবিশ্বাস দমাতে পারেনি। তীব্র রোদ, ঝড়, বৃষ্টি সব উপেক্ষা করে প্রতিদিন শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খাবার পৌঁছে দেওয়ার কাজ শুরু করেন তিনি।

Written BySudeshna Paul Saha
Published: Sep 29, 2026, 07:09 PM IST|Updated: Oct 05, 2026, 02:13 PM IST
joinshare
রাতে স্টেশনে ঘুমানো থেকে স্বাবলম্বিতার শিখরে, জোম্যাটো ডেলিভারি পার্টনার পূজার অবিশ্বাস্য লড়াই
Image Credit: জোম্যাটো ডেলিভারি পার্টনার থেকে সাফল্যের শিখরে পূজা

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জীবনে কঠিন পরিস্থিতিতে হার না মেনে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, তার এক অনন্য নজির গড়েছেন পূজা। একসময় যাঁর মাথা গোঁজার কোনও নির্দিষ্ট স্থান ছিল না, কোনও ঠিকানা ছিল না, খোলা আকাশের নিচে চরম অনিশ্চয়তায় রেল স্টেশনে দিন কাটাতে হত—আজ তিনি নিজের পরিশ্রমে স্বাবলম্বী ও স্বাধীন। ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটোর ডেলিভারি পার্টনার হিসেবে কাজ করে জীবনের সমস্ত প্রতিকূলতাকে জয় করেছেন পূজা।

পূজার জীবনের শুরুটা আর পাঁচটা সাধারণ মেয়ের মতো ছিল না। চরম আর্থিক অনটনে দিন কাটত পূজার। দারিদ্র্যের সঙ্গে লড়াই ছিল নিরন্তর। পেটের ভাত জোগাড়ে তাগিদে মাত্র ১৫ বছর বয়সে পূজা একা দিল্লি চলে আসেন। সেইসময় মাথার উপর কোনও ছাদ ছিল না। রাতের পর রাত পূজার কাটত স্টেশনে। স্টেশনের বেঞ্চেই রাতে ঘুমাতেন পূজা। একদিকে খিদের যন্ত্রণা, আরেরদিকে নিরাপত্তার অভাব। তবে এত কঠিন পরিস্থিতির মধ্যেও পূজা কখনওই হাল ছাড়েননি। ভেঙে পড়েননি। বরং কঠিন পরিস্থিতির মধ্যে থেকেই নিজের পায়ে দাঁড়ানোর, ঘুরে দাঁড়ানো দৃঢ় সংকল্প নেন পূজা।

সেইসময় পূজা জোম্যাটোতে ফুড ডেলিভারিতে প্রথম কাজের সুযোগ পান। জোম্যাটোতে ফুড ডেলিভারি এজেন্টের কাজ শুরু করেন। এই ধরনের কাজ এখনও অবধি মেয়েদের জন্য বেশ চ্যালেঞ্জিং হলেও, পূজা ভয় না পেয়ে সেই চ্য়ালেঞ্জ গ্রহণ করেন। কোনও বাধা-ই পূজার কাছে বাধা হয়ে দাঁড়ায়নি। তাঁর আত্মবিশ্বাস দমাতে পারেনি। পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য পালনে রোদ, ঝড়, জল সব উপেক্ষা করে প্রতিদিন শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খাবার ডেলিভারির কাজ শুরু করেন পূজা। অত্যন্ত দায়িত্বের সঙ্গে সেই কাজ করতে থাকেন তিনি। তাঁর কাজ প্রশংসা পেতে শুরু করে। কঠোর পরিশ্রম করে পূজা আর্থিক দিক থেকেও লাভবান হতে শুরু করেন।

জোম্যাটোতে কাজ করে পূজা আজ কেবল আর্থিক অভাব মিটিয়েছেন তা-ই নয়, নিজের মাথার ওপর একটি সুরক্ষিত ছাদ গড়ে তুলেছেন। স্টেশনে রাত কাটানো কষ্টের দিনগুলোকে পিছনে ফেলে তিনি এখন সম্পূর্ণ স্বাধীনভাবে এক পরিচ্ছন্ন জীবনযাপন করছেন। পূজার এই ঘুরে দাঁড়ানোর গল্প সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই তা ভাইরাল হয়ে গিয়েছে। পূজার লড়াই প্রমাণ করে যে অদম্য ইচ্ছাশক্তি, ধৈর্য এবং কঠোর পরিশ্রম থাকলে চরম প্রতিকূল পরিস্থিতি থেকেও মানুষ সাফল্য ছিনিয়ে আনতে পারে। সাফল্য ছিনিয়ে আনা সম্ভব। পূজা আজ তাই জীবনসংগ্রামে ব্রতী অসংখ্য লড়াকু মানুষের সামনে এক জ্বলন্ত অনুপ্রেরণা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Zomato