SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বদলের বাংলায় এবার কর্মসংস্থানে নয়া দিশা! 'চলতি আর্থিক বছরেই...', পুজোর মুখে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

West Bengal jobs: '১১ তারিখে পুলিসের প্রথম ব্যাচকে নিয়োগপত্র তুলে দেব। আমি নিজে থাকব। ওদের মেডিক্যাল ও ভেরিফিকেশন চলছে। যতজনের ১১ তারিখের আগে শেষ হবে তাদের হাতে অ্য়াপয়েন্টমেন্টে লেটার ও পোশাক তুলে দেব'।

Written By Tanumoy Ghosal
Published: Oct 05, 2026, 08:35 PM IST | Updated: Oct 05, 2026, 08:41 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বদলের  বাংলায় এবার কর্মসংস্থানে 'নয়া দিশা'। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা,  'অন গোয়িং এবং কামিং সব মিলিয়ে এই অর্থবর্ষে ১ লক্ষ নিয়োগপত্র দিয়ে দেব। ১১ তারিখে পুলিসের প্রথম ব্যাচকে নিয়োগপত্র তুলে দেব। আমি নিজে থাকব। ওদের মেডিক্যাল ও ভেরিফিকেশন চলছে। যতজনের ১১ তারিখের আগে শেষ হবে তাদের হাতে অ্য়াপয়েন্টমেন্টে লেটার ও পোশাক তুলে দেব'। বললেন,  'আগের সরকার যদি রিপিট হত তাহলে এটা কখনওই হত না। কারণ ওবিসি জট থেকে তো বের হতে পারত না। আমরা সেই জট থেকে বেরিয়ে এসেছি। সুপ্রিম কোর্ট থেকে জিতে এসেছি। এসএসসিও ধীরে ধীরে ফাংশান করছে'।

এদিন নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, 'কর্মসংস্থান নিয়ে মানুষের বিরাট প্রত্যাশা রয়েছে। আগের সরকার চাকরি চুরি করেছে। চাকরি দেয়নি। ওবিসি জট পাকিয়ে ঝুলিয়ে দিয়েছিল। এই যে ১২,০০০ কনস্টেবলের নিয়োগ হল, আগের সরকার থাকলে তা হত না। পিএসসি এখন সব পেন্ডিং পরীক্ষাগুলো করছে। আমরা ১ লাখ চাকরি দেব। আপনারা নিশ্চিন্তে থাকুন'। তাঁর স্পষ্ট, 'সমালোচনা তো হবে। সমালোচকরা তো থাকবে। ওরা বলবেন পুরনো আমলের নিয়োগ এইগুলো। পুরনো আমলের নোটিফিকেশন। কিন্তু একজিকিউশন তো এখন। কিন্তু যে গিঁটটা পাকিয়ে দিয়ে গিয়েছিলেন সেটা আমাকে খুলতে হয়েছে'।

কোন কোন দফতরে কত শূন্য়পদে নিয়োগ? মুখ্যমন্ত্রী জানান,  'বিভিন্ন দফতর মিলে ১৪৪৫৪টি নতুন নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন, পুলিস রিক্রুটমেন্ট বোর্ড ইত্যাদির মাধ্যমে হবে। হেল্ফ অ্যান্ড ফ্য়ামিলি ওয়েলফেয়ার, জুডিশিয়াল ডিপার্টমেন্ট, মাস এডুকেশন, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস, কারেকশনাল হোম। সবমিলিয়ে , কলকাতা পুলিস, ওমেন স্টেট পুলিস, জি আর সেকশন অব কোর্ট, ২৯ ওমেন পুলিস স্টেশন-সবমিলিয়ে ১৪৪৫৪টি নিয়োগ হবে। ক্যাবিনেট তা অ্যাপ্রুভ করেছে। আগামী ৬-৮ মাসের মধ্য সব দফতরে পরীক্ষা শেষ করে এরা নিয়োগ পেয়ে যাবে'।

এদিকে রাজ্যের সমস্ত থানাগুলিকেও ঢেলে সাজানো হচ্ছে। ঘটনা ঘটলে পুলিস যাতে দ্রুত পৌঁছতে পারে, সেদিকেও নজর দিচ্ছে রাজ্য।  মুখ্যমন্ত্রী বলেন, 'আগামী ১০ তারিখে ব্রিগেড প্যারেড ময়দানে আমাদের সকালে বড় ইভেন্ট রয়েছে। পশ্চিমবঙ্গে ১১২ চালু হচ্ছে, যাতে পুলিস দ্রুত রেসপন্স করতে পারে। ওইদিন থানাতে দেওয়ার জন্য ৪৫০ গাড়ি  ও ১১২ এর মোটর সাইকেল এক দিনেই উদ্বোধন করছি। উত্তর প্রদেশে প্রতিটি থানায় রয়েছে ৪টি গাড়ি। ৬ মিনিটে রেসপন্স করে। বাংলায় রেসপন্স করতে পুলিসকে দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগে। এখানে ১১২ চালু ছিল না। এখানে থানায় য়ে চার হাজার গাড়ি রয়েছে তাদের ইন্স্যুরেন্স ফেল হয়ে রয়েছে। আমরা সব নতুন গাড়ি কিনেছি। ধীরে ধীরে আমাদের  থানাগুলিতে ১১২-এর গাড়ি ধরে ৪টি করে গাড়ি, চারটে করে গাড়ি থাকবে'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।

ZEENEWS TRENDING STORIES