• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দিশা
  • /চাকরিক্ষেত্রে বিরাট সুখবর! কর্মসংস্থান এবার খোদ সুপ্রিম কোর্টেই! শূন্যপদ কত? কারা আবেদন করতে পারবেন? লাস্ট ডেট?

চাকরিক্ষেত্রে বিরাট সুখবর! কর্মসংস্থান এবার খোদ সুপ্রিম কোর্টেই! শূন্যপদ কত? কারা আবেদন করতে পারবেন? লাস্ট ডেট?

Supreme Court Jobs 2026: স্নাতকদের জন্য বিরাট সুখবর। এবার দেশের শীর্ষ আদালতে কাজের সুযোগ। সুপ্রিম কোর্টে ২৫০টি শূন্য় পদে নিয়োগ হবে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি বিভাগে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে এই নিয়োগ। লেভেল-৬ পে ম্যাট্রিক্স অনুযায়ী এই পদের বেসিক হবে ৩৫,৪০০ টাকা! সঙ্গে নিয়মমাফিক সমস্ত সরকারি ভাতাও মিলবে।

Written BySoumitra Sen
Published: Oct 04, 2026, 11:56 AM IST|Updated: Oct 07, 2026, 03:01 PM IST
joinshare
চাকরিক্ষেত্রে বিরাট সুখবর! কর্মসংস্থান এবার খোদ সুপ্রিম কোর্টেই! শূন্যপদ কত? কারা আবেদন করতে পারবেন? লাস্ট ডেট?

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুপ্রিম কোর্টে চাকরির সুযোগ। সম্প্রতি এই মর্মে উচ্চ আদালতের নিজস্ব ওয়েবসাইটে নিয়োগ  প্রকাশিত হয়েছে এক বিজ্ঞপ্তি। স্নাতকদের জন্য সত্যিই বিরাট সুখবর। এবার দেশের শীর্ষ আদালতে কাজের সুযোগ পাবেন তাঁরা। জানা গিয়েছে, সুপ্রিম কোর্টে ২৫০টি শূন্য় পদে নিয়োগ হবে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি বিভাগে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে হবে এই নিয়োগ। লেভেল-৬ পে ম্যাট্রিক্স অনুযায়ী এই পদের বেসিক নির্ধারিত ৩৫,৪০০ টাকা! সঙ্গে নিয়মমাফিক সমস্ত সরকারি ভাতাও মিলবে।

জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট

রেজিস্ট্রি বিভাগে ‘জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশিত। পে ম্যাট্রিক্সের লেভেল-৬ অনুযায়ী এই ২৫০টি শূন্যপদে নিয়োগ হবে। এই পদে প্রাথমিক ভাবে বেসিক পে হতে চলেছে ৩৫,৪০০ টাকা। সঙ্গে যথারীতি অন্যান্য সব ভাতাও মিলবে। ভারতীয় নাগরিকেরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

যোগ্যতা

কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক

কম্পিউটারে প্রতি মিনিটে অন্তত পক্ষে ৩৫টি করে ইংরেজি শব্দ টাইপের দক্ষতা

১ সেপ্টেম্বর ২০২৬ অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে

(প্রসঙ্গত, সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থী, প্রাক্তন সেনাকর্মী, বিশেষ ভাবে সক্ষম এবং স্বাধীনতা সংগ্রামীদের নির্ভরশীলদের ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হবে। সুপ্রিম কোর্টের বিভাগীয় কর্মীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা প্রযোজ্য নয়)

নিয়োগপদ্ধতি

মোট চার ধাপে এন্ট্রান্স। প্রথমে ১০০ নম্বরের অবজেক্টিভ পরীক্ষা। এ পরীক্ষার সময় ধার্য ২ ঘণ্টা। সাধারণ ইংরেজি, অ্যাপটিটিউড টেস্ট, সাধারণ জ্ঞান, সংবিধানে বিচারবিভাগ সংক্রান্ত বিষয়, সুপ্রিম কোর্টের নিয়মকানুন এবং কম্পিউটার নিয়ে প্রশ্ন থাকবে। রয়েছে নেগেটিভ মার্কিং। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর করে কাটা যাবে!

এর পর হবে ৫০ নম্বরের কম্পিউটার টাইপিং টেস্ট। সময় থাকবে ১০ মিনিট। ইংরেজিতে প্রতি মিনিটে অন্তত ৩৫টি শব্দ টাইপ করতে হবে। সর্বোচ্চ তিন শতাংশ ভুল গ্রহণযোগ্য। এটি দ্বিতীয় ধাপ।

তৃতীয় ধাপে ১০০ নম্বরের ডেসক্রিপটিভ পরীক্ষা। এতে থাকবে প্রেসি, এসে বা প্রবন্ধ এবং কম্প্রিহেনশন রাইটিং।

চতুর্থ বা একেবারে শেষ ধাপে থাকবে ইন্টারভিউ। ইন্টারভিউয়ে থাকছে ২৫ নম্বর।

আবেদনর শেষ তারিখ

অনলাইন আবেদন শুরু হবে আগামী ৭ অক্টোবর থেকে। শেষ হবে ২৮ অক্টোবর, রাত ১১টা ৫৫ মিনিটে। প্রথম ধাপের পরীক্ষা আগামী ২০ নভেম্বর হতে পারে বলে শোনা যাচ্ছে।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Job
Supreme Court of India