SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Major Layoffs 2026: মন শক্ত করুন এখনই, হাজার-হাজার চাকরি কাড়ছে এই বিখ্যাত সংস্থা! বেঙ্গালুরুতে চালাল বুলডোজার

Qualcomm Major Layoffs 2026: কতজন ভারতীয় চাকরি হারাচ্ছেন কোয়ালকমে? সম্ভাব্য ছাঁটাইয়ের সংখ্যা, ক্ষতিগ্রস্ত শহর এবং এর প্রধান কারণগুলি জেনে নিন

Written By Subhapam Saha
Published: Nov 18, 2026, 17:51 IST | Updated: Nov 18, 2026, 17:59 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের প্রযুক্তি, স্টার্টআপ এবং বহুজাতিক সংস্থাগুলিতে যাঁরা কর্মরত, তাঁদের বুক ধুকপুক করছে! এই না চাকরি চলে যায়! কারণ এই কয়েকটি সেক্টরে ব্যাপক কর্মী ছাঁটাই চলছে! কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমেশনের ব্যবহার বাড়িয়ে খরচ কমানোর নীতিতেই চলছে সংস্থাগুলি। যার ভয়াবহ পরিণাম মাস 'লে-অফ'! জানা যাচ্ছে ৬৩০০-এর বেশি কর্মী কাজ হারিয়েছেন! তবে বৃহত্তর আইটি ও স্টার্টআপ সেক্টর মিলিয়ে এই সংখ্যা আরও অনেক বেশি। আর এবার প্রচুর কর্মীছাঁটাইয়ের পথে কোয়ালকম ইনকর্পোরেটেড! বিশ্বখ্যাত মার্কিনি বহুজাতিক সেমিকন্ডাক্টর এবং টেলিযোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ালকম। বর্তমানে বিশ্বের অধিকাংশ আধুনিক স্মার্টফোন, ওয়্যারলেস নেটওয়ার্ক এবং এআই চালিত ডিভাইসের নেপথ্যে এই কোম্পানির তৈরি প্রযুক্তি কাজ করে। 

আরও পড়ুন: যুগান্তকারী! এবার প্রযুক্তি-প্রতিষ্ঠানেই মেডিক্যালের পাঠ! দেশের প্রথম IIT হিসাবে ইতিহাস তৈরি করল খড়্গপুর

কী জানা যাচ্ছে

বিশ্বজুড়ে চলতি এই ছাঁটাই প্রক্রিয়ার প্রভাব পড়েছে বিদেশে কর্মরত কিংবা দেশের ভেতরে কর্মরত ভারতীয় কর্মীদের উপরও। কোয়ালকম ১০০০ থেকে ১৫০০ জন ভারতীয় কর্মীর চাকরি নিয়ে টানাটানি করছে বলেই খবর। গত ৯ নভেম্বর বেঙ্গালুরুতে অবস্থিত কোয়ালকমের ফেসিলিটি থেকে এই ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছে। যা কোম্পানিটির বৃহত্তর বৈশ্বিক পুনর্গঠন পরিকল্পনারই একটি অংশ। এই বিশাল কোম্পানির এমন পদক্ষেপে ভারতের প্রযুক্তি খাতের কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি বিশেষ উদ্বেগের কারণ, কোম্পানির বড় বড় প্রকৌশল ও গবেষণা কেন্দ্র ভারতের বিভিন্ন প্রান্তে রয়েছে। যদিও কোয়ালকম আনুষ্ঠানিক ভাবে চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করেনি, তবে বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, তারা ভারতীয় কর্মীর ৫% থেকে ৬% ছাঁটাই করতে চলেছে। চিপ শিল্পও যে কর্মী ছাঁটাইয়ের প্রভাব থেকে মুক্ত নয়, তা স্পষ্ট হয়ে গেল!

কী কী জানা যাচ্ছে

সম্ভাব্য কর্মী ছাঁটাই: কোয়ালকমের সাম্প্রতিক পুনর্গঠন প্রক্রিয়ার ফলে ভারতে প্রায় ১০০০ থেকে ১৫০০ কর্মীর চাকরি যেতে পারে।

ভারতে কর্মীসংখ্যা: বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ভারতে কোয়ালকমের ১৮০০০ থেকে ২০০০০ কর্মী কর্মরত।

ক্ষতিগ্রস্ত কর্মীর হার: এই সম্ভাব্য ছাঁটাইয়ের ফলে ভারতের মোট কর্মীসংখ্যার প্রায় ৫% থেকে ৬% প্রভাবিত হতে পারে।

অনেক বেশিই: প্রাথমিক প্রতিবেদনগুলিতে হাজারের বেশি পদ ঝুঁকির মুখে থাকার কথা বলা হলেও, কিছু সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী এই সংখ্যা ১৫০০-র কাছাকাছি যাবে।

আনুষ্ঠানিক নিশ্চয়তা: ভারতে ঠিক কতজন কর্মী চাকরি হারাবেন, সেই বিষয়ে কোয়ালকম এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি।

বৈশ্বিক প্রভাব: কোম্পানি তাদের পুনর্গঠন কৌশলের অংশ হিসেবে বিশ্বজুড়ে মোট কর্মীসংখ্যার প্রায় ৭% ছাঁটাই করার পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: মিলে গেলেই মোটা মাইনে! মাসে বেতন লক্ষাধিক টাকা! কলকাতায় ভারতীয় জাদুঘরে চাকরির সুবর্ণ সুযোগ, কী যোগ্য়তা চাই?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

ZEENEWS TRENDING STORIES