SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

Government Jobs Recruitment 2026: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও গ্র্যাজুয়েট যোগ্যতায় রাজ্য ও কেন্দ্র সরকারের একাধিক দপ্তরে নিয়োগ। রেলের স্টেশন মাস্টার, এনটিপিসি, পিএসসি ক্লার্কশিপ ও সাব-সার্ভেয়ার পদের আবেদন পদ্ধতি ও খুঁটিনাটি।

Reported By Nabanita Sarkar Written By Nabanita Sarkar
Published: Oct 27, 2026, 07:47 PM IST | Updated: Oct 27, 2026, 08:08 PM IST
Image Credit: সরকারি চাকরিতে প্রচুর নিয়োগ
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্য ও কেন্দ্রীয় সরকারের একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে নিয়োগের প্রক্রিয়া একযোগে শুরু হয়েছে। মাধ্যমিক স্তর থেকে শুরু করে স্নাতক--  শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আগ্রহী চাকরিপ্রার্থীদের জন্য এটি এক সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC), রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (NICL)-এর মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলিতে বিভিন্ন পদে আবেদন প্রক্রিয়া চলছে।

নিচে প্রতিটি পদের যোগ্যতা, বেতন কাঠামো এবং আবেদনের সময়সীমা বিস্তারিতভাবে তুলে ধরা হল:  

১. পশ্চিমবঙ্গ পিএসসি: 

লোয়ার ডিভিশন ক্লার্ক / অ্যাসিস্ট্যান্ট (LDC / LDA)

পদ ও দফতর: লোয়ার ডিভিশন ক্লার্ক / লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (WBPSC)।  

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস। সঙ্গে প্রাথমিক কম্পিউটার জ্ঞান এবং নির্ধারিত টাইপিং দক্ষতা থাকতে হবে।  

বয়সসীমা: ১৮ থেকে ৪৫ বছর (১ জানুয়ারি ২০২৪ অনুযায়ী)।  

বেতন: পে লেভেল-৬ অনুযায়ী ২২,৭০০ থেকে ₹৫৮,৫০০ প্লাস প্রযোজ্য সরকারি ভাতা।  

নির্বাচন প্রক্রিয়া: পার্ট-১ (MCQ), পার্ট-২ (লিখিত পরীক্ষা), কম্পিউটার ও টাইপিং টেস্ট।  

আবেদন ফি: ১১০ প্লাস সার্ভিস চার্জ (সংরক্ষিত শ্রেণির জন্য ছাড় প্রযোজ্য)।  

অফিসিয়াল পোর্টাল: psc.wb.gov.in।  

২. পশ্চিমবঙ্গ পিএসসি: 

সাব-সার্ভেয়ার (Sub-Surveyor)

দপ্তর ও শূন্যপদ: ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে ডিরেক্টরেট (পশ্চিমবঙ্গ সরকার); মোট শূন্যপদ ১,১৪৫টি।  

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশের সাথে সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা অথবা নির্দিষ্ট ITI সার্টিফিকেট ও কাজের অভিজ্ঞতা।  

বয়সসীমা: ২১ থেকে ৪৫ বছর (১ জানুয়ারি ২০২৪ অনুযায়ী)।  

বেতন: পে লেভেল-৭ অনুযায়ী ২৪,৭০০ থেকে ৬৩,৯০০ প্লাস সরকারি ভাতা।

নির্বাচন প্রক্রিয়া: পেপার-১ (বাংলা/নেপালি, ৫০ নম্বর), পেপার-২ (MCQ, ২০০ নম্বর)।  

আবেদনের সময়সীমা: ২০ অক্টোবর থেকে ৯ নভেম্বর ২০২৬ (দুপুর ৩টে পর্যন্ত)।  

আবেদন ফি: ১১০ প্লাস সার্ভিস চার্জ।  

অফিসিয়াল পোর্টাল: psc.wb.gov.in।  

৩. ন্যাশনাল ইন্স্যুরেন্স (NICL)

অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (Scale-I)

সংস্থা ও শূন্যপদ: National Insurance Company Limited (NICL);

মোট শূন্যপদ ৩২১টি।  

পদ: Administrative Officer (Scale-I) — Generalist ও Specialist।  

শিক্ষাগত যোগ্যতা: Generalist-এর জন্য যেকোনও বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর;

Specialist-এর জন্য সংশ্লিষ্ট বিষয়ে নির্দিষ্ট পেশাগত ডিগ্রি।  

বয়সসীমা: ২১ থেকে ৩০ বছর (১ অক্টোবর ২০২৬ অনুযায়ী)।  

বেতন: মূল বেতন ৮২,৪৮৫; মেট্রো শহরে আনুমানিক গ্রস বেতন প্রতি মাসে প্রায় ১,১৪,০০০।  

নির্বাচন প্রক্রিয়া: প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা ও ইন্টারভিউ।  

আবেদনের শেষ তারিখ: ২৮ অক্টোবর ২০২৬।  

আবেদন ফি: জেনারেল/ওবিসি/ইডব্লিউএস প্রার্থীদের জন্য ১,০০০;

এসসি/এসটি/পিডব্লিউবিডি প্রার্থীদের জন্য ২৫০।  

অফিসিয়াল পোর্টাল: nationalinsurance.nic.co.in।  

৪. রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড: 

NTPC আন্ডার গ্র্যাজুয়েট (Under Graduate)

পদ ও শূন্যপদ: নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ (NTPC); মোট শূন্যপদ ১,৬১৮টি।  

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক (10+2) বা সমতুল্য পরীক্ষায় পাস।  

বেতন স্তর: লেভেল-২ এবং লেভেল-৩ (৭ম বেতন কমিশন অনুযায়ী)।  

নির্বাচন প্রক্রিয়া: CBT-1, CBT-2, টাইপিং স্কিল টেস্ট/অ্যাপটিটিউড টেস্ট (প্রযোজ্য ক্ষেত্রে) ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিক্যাল টেস্ট।  

আবেদনের শেষ তারিখ: ১৩ নভেম্বর ২০২৬ (রাত ১১:৫৯ পর্যন্ত)।  

অফিসিয়াল পোর্টাল: rrbapply.gov.in।  

৫. রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড: 

NTPC গ্র্যাজুয়েট (Graduate)

পদ ও শূন্যপদ: নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ (Graduate); মোট শূন্যপদ ৩,৪৭৭টি।  

শিক্ষাগত যোগ্যতা: যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।   
বেতন স্তর: লেভেল-৫ এবং লেভেল-৬ (৭ম বেতন কমিশন অনুযায়ী)।  

নির্বাচন প্রক্রিয়া: CBT-1 CBT-2 টাইপিং/অ্যাপটিটিউড টেস্ট (প্রযোজ্য ক্ষেত্রে), ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিক্যাল টেস্ট।  

আবেদনের শেষ তারিখ: ৬ নভেম্বর ২০২৬ (রাত ১১:৫৯ পর্যন্ত)।  

অফিসিয়াল পোর্টাল: rrbapply.gov.in।  

৬. রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড: 

স্টেশন মাস্টার (Station Master)

পদ ও শূন্যপদ: Station Master; মোট শূন্যপদ ১,২৫০টি।  

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস।  

বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর (১ জানুয়ারি ২০২৭ অনুযায়ী)।  

মেডিক্যাল স্ট্যান্ডার্ড: A-2 মেডিক্যাল স্ট্যান্ডার্ড বাধ্যতামূলক।  

বেতন: প্রাথমিক মূল বেতন ৩৫,৪০০ (Pay Level-6) প্লাস অন্যান্য সরকারি ভাতা।  

নির্বাচন প্রক্রিয়া: CBT, CBAT (কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট), ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিক্যাল এক্সামিনেশন।  

আবেদনের সময়সীমা: ২৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বর ২০২৬ (রাত ১১:৫৯ পর্যন্ত)।  

অফিসিয়াল পোর্টাল: rrbapply.gov.in

আরও পড়ুন: সপ্তমীর সকালেই বিরাট সুখবর: পিএসসিতে দেড় হাজার সরকারি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, কোন দফতর, কত বেতন, কী যোগ্যতা? সব জেনে নিন

আরও পড়ুন: মোট ৩৫৪৮ পদে নিয়োগ করছে রেল, জানুন যোগ্যতা-বেতন-আবেদনের তারিখ

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  

ZEENEWS TRENDING STORIES