সেনা বাহিনীতে বিরাট সুযোগ ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটদের, বিরাট বেতন, কীভাবে সিলেকশন?
Jobs in Indian Army: আকর্শনীয় বেতন, লেফটেন্যান্ট থেকে উন্নতির সুযোগ, জেনে নিন শিক্ষাগত যোগ্যতা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অফিসার হওয়ার সুযোগ দিচ্ছে ভারতীয় সেনা। ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটরা পাবেন সুযোগ। আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে ৩০ সেপ্টেম্বর থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। অবিবাহিত ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েটরা আবেদন করতে পারেন joinindianarmy.nic.in সাইটে গিয়ে।
নোটিফিকেশনের বিস্তারিত, বয়সসীমা, বেতন, ট্রেনিয়ের বিস্তারিত জানা যাবে অফিসিয়াল অ্যাপ্লিকেশন পোর্টাল থেকে।
পরীক্ষায় যারা সিলেক্ট হবে তাদের ট্রেনিং হবে দেহরাদুনের মিলিটারি ট্রেনিং অ্যাকাডেমিতে। ট্রেনিং হবে ১ বছর। ওইসময় স্টাইপেন্ড পাওয়া যাবে মাসে ৫৬,৪০০ টাকা। যারা সাফল্যের সঙ্গে ট্রেনিং শেষ করতে পারবেন তাদের লেফটেন্যান্ট পদে নিয়োগ করা হবে।
সিলেকশন হবে এইভাবে-
আবেদনের শর্টলিস্ট করা হবে
সার্ভিস সিলেকশন বোর্ডে ইন্টারভিউ হবে
মেডিক্যাল হবে
মেরিট লিস্ট তৈরি হবে
এরপর জয়েনিং লেটার
৩ বিভাগে নিয়োগ
কর্পস অব ইঞ্জিনিয়ার্স
কর্পস অব সিগন্যালস
কর্পস অব ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
শিক্ষাগত যোগ্যতা
বিই, বিটেক, এমএসসি ইন কমপিউটার সায়েন্স
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)