SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

IT চাকরি ছেড়ে Rapido চালাচ্ছেন মহিলা, কেন নিলেন এমন সিদ্ধান্ত?

বাবার মৃত্যুর পর বেঙ্গালুরুর এক প্রাক্তন IT কর্মী কর্পোরেট চাকরি ছেড়ে Rapido অটো চালানোর সিদ্ধান্ত নেন। তাঁর দাবি, বর্তমানে IT চাকরির তুলনায় অটো চালিয়ে তাঁর আয়ও বেশি হচ্ছে। তাঁর গল্পের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

Edited By Debasmita Das
Published: Sep 30, 2026, 03:00 PM IST | Updated: Oct 05, 2026, 02:32 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তথ্যপ্রযুক্তি কর্মী, মোটামুটি ভাল আয়,কিন্তু সেই চাকরি ছেড়ে  আচমকাই অটো চালানোর সিদ্ধান্ত। চোখ কপালে উঠছে তো! তাও এক মেয়ের গল্প। হ্যাঁ এমনই সাহসী সিদ্ধান্ত নিলেন বেঙ্গালুরুর এক তরুণী। কিন্তু কেন? বেঙ্গালুরুর এই প্রাক্তন তথ্যপ্রযুক্তি কর্মীর জীবন বদলে যায় বাবার মৃত্যুর পর। পরিবারের পরিস্থিতি এবং মায়ের পাশে থাকার প্রয়োজন থেকেই তিনি কর্পোরেট চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন।

একজন কনটেন্ট ক্রিয়েটর তনভি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে এক মহিলা অটো চালকের সঙ্গে আলাপচারিতার কথা জানান। বাবার মৃত্যুর পর ওই তরুণী এই পেশাকেই বেছে নিয়েছেন। এছাড়াও তাঁর আইটি কোম্পানির দেওয়া প্যাকেজের চেয়ে এই পেশায় অনেক বেশি আয় হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন,‘বাড়িতে আমি আর আমার মা একা থাকি, তাই রাতে মাকে একা রেখে ডিউটি করতে চাই না।’

সবচেয়ে বড় কথা হল, এই কাজের ফলে নিজের সময়ের উপর তাঁর নিয়ন্ত্রণ বেড়েছে এবং তিনি মায়ের কাছাকাছি থাকতে পারছেন বলেও জানিয়েছেন ওই তরুণী।
 

ওই মহিলা জানান তার এই সিদ্ধান্তটি সহজ ছিল না। ঝরঝরে ইংরেজিতে তাঁদের এই কথোপকথন চলে। ওই তরুণী জানান, নাইট শিফটে কাজ করতে করতে তাঁর শরীর খারাপ হচ্ছিল, আর মাইনেও ছিল খুব কম।  এর সঙ্গেই তিনি বলেন যে, বাড়িতে রাজি হচ্ছিল না কিছুতেই, তবে অটো চালানো কোনো ছোট কাজ নয় এবং তিনি আগে থেকে বেশি রোজগারও করেনৎ।  

অটো চালানোর সময় নিজের আগের পেশার কথা জানলে অনেক যাত্রী অবাক হয়ে যান। কেউ কেউ প্রশ্ন করেন, অনর্গল ইংরেজি বলতে পারেন, IT-তে কাজ করেছেন, তা হলে অটো চালাচ্ছেন কেন? কর্পোরেট সেক্টরে কাজ করার পর অটো চালানো খুব একটা পোষাচ্ছিল না তরুণীর। শুরুতে তাঁর পরিবারের কারণে এই সিদ্ধান্ত নিতে হলেও শেষ পর্যন্ত এখন তাঁর বেশ লাগছে।

ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া ইউজারদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। অনেকেই মহিলাটির আত্মবিশ্বাস ও গতানুগতিক কর্পোরেট চাকরি ছেড়ে দিয়ে আরও বেশি স্বাধীনতা ও স্বাচ্ছন্দ্যময় জীবন বেছে নেওয়ার ইচ্ছার প্রশংসা করেছেন। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

ZEENEWS TRENDING STORIES