• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /বাণিজ্য
  • /মাত্র ২.৬ লাখ টাকায় বড় খেলা ঘোরাল টাটা মোটরস! ইলেকট্রিক বাসের বাজারে মেগা মাস্টারস্ট্রোক

মাত্র ২.৬ লাখ টাকায় বড় খেলা ঘোরাল টাটা মোটরস! ইলেকট্রিক বাসের বাজারে মেগা মাস্টারস্ট্রোক

Tata Motors: মাত্র ২.৬ লাখ টাকা বিনিয়োগ করে টাটা মোটরস তেলাঙ্গানার মতো একটি বিশাল রাজ্যে সরকারি ই-বাস প্রকল্প বাস্তবায়নের পথ আরও সুগম করল। এই চুক্তির ফলে গণপরিবহনে ই-বাস সরবরাহের ক্ষেত্রে স্থানীয় অংশীদারিত্বের মাধ্যমে টাটা মোটরস প্রতিযোগিতায় বহু ধাপ এগিয়ে যাবে।

Written BySudeshna Paul Saha
Published: Sep 29, 2026, 04:22 PM IST|Updated: Oct 05, 2026, 02:10 PM IST
joinshare
মাত্র ২.৬ লাখ টাকায় বড় খেলা ঘোরাল টাটা মোটরস! ইলেকট্রিক বাসের বাজারে মেগা মাস্টারস্ট্রোক

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৈদ্যুতিক বাস চালানোর ক্ষেত্রে টাটা মোটরসের বড় পদক্ষেপ। ২.৬ লাখ টাকায় 'মাতেশ্বরী ই-স্মার্ট সলিউশন'-এর ২৬% শেয়ার কিনল টাটা মোটরসের সহযোগী সংস্থা। ভারতের অন্যতম শীর্ষস্থানীয় অটোমোবাইল প্রস্তুতকারক সংস্থা টাটা মোটরস।  ই-মোবিলিটি বা বৈদ্যুতিক গণপরিবহন খাতে নিজেদের অবস্থান আরও মজবুত করতে এবার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল টাটা মোটরসের সহযোগী সংস্থা 'টিএমএল স্মার্ট সিটি মোবিলিটি সলিউশনস লিমিটেড।' হায়দ্রাবাদ ভিত্তিক ই-মোবিলিটি সংস্থা 'মাতেশ্বরী ই-স্মার্ট মোবিলিটি হায়দরাবাদ প্রাইভেট লিমিটেড' বা MEMHPL-এর ২৬ শতাংশ শেয়ার ২.৬ লাখ টাকায় কিনে নিয়েছে TML Smart City Mobility Solutions Limited।

শেয়ার বাজারে জমা দেওয়া তথ্য অনুযায়ী, এই চুক্তির মোট অর্থমূল্য ২.৬ লাখ টাকা। প্রতি শেয়ারের ফেস ভ্যালু ১০ টাকা হিসেবে মোট ২৬,০০০টি ইক্যুইটি শেয়ার কিনেছে টাটা মোটরসের সহযোগী সংস্থা TML স্মার্ট সিটি মোবিলিটি সলিউশনস লিমিটেড। ২৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এই চুক্তি হয়েছে। শেয়ার ক্রয়ের ফলে মাতেশ্বরী ই-স্মার্ট সলিউশনস এখন থেকে টাটা মোটরসের একটি 'অ্যাসোসিয়েট কোম্পানি'হিসেবে যুক্ত হল।

এই চুক্তির মূল উদ্দেশ্য

এই বিনিয়োগের মূল লক্ষ্য হল তেলেঙ্গানা রাজ্যে সরকারি গণপরিবহন ব্যবস্থার আধুনিকীকরণ ও বৈদ্যুতিক বাসের দ্রুত সম্প্রসারণ। তেলাঙ্গানা রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের (TSRTC) অধীনে বৈদ্যুতিক বাস পরিচালনা ও তার রক্ষণাবেক্ষণের টেন্ডার জিতেছে টাটা মোটরসের সহযোগী TMC। আর তারপরই  হায়দরাবাদের মাতেশ্বরী ই-স্মার্ট সলিউশনসের ২৬ শতাংশ মালিকানা কিনে নিয়েছে টাটা মোটরস। যাতে স্থানীয় স্তরে নির্বিঘ্নে কাজ সম্পন্ন হয়। এখন মাত্র ২.৬ লাখ টাকা বিনিয়োগ করে টাটা মোটরস তেলাঙ্গানার মতো একটি বিশাল রাজ্যে সরকারি ই-বাস প্রকল্প বাস্তবায়নের পথ আরও সুগম করল।

প্রসঙ্গত, কার্বন নির্গমন কমিয়ে পরিবেশ দূষণ কমাতেই পরিবেশবান্ধব গণপরিবহনের উপর জোর দেওয়া হচ্ছে। ভারতের প্রতিটি রাজ্যেই বৈদ্যুতিক বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে। ভারতের গণপরিবহনে ই-বাস সরবরাহে টাটা মোটরস অগ্রণী ভূমিকা পালন করছে। সেখানে দাঁড়িয়ে এই ধরনের চুক্তির মাধ্যমে স্থানীয় অংশীদারিত্ব তাদের প্রতিযোগিতায় বহু ধাপ এগিয়ে রাখবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Tata Motors