• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /বাণিজ্য
  • /বিশ্ববাজারের আগুনে পুড়ল দেশের পকেট! এক ধাক্কায় বাড়ল পেট্রল-ডিজেলের দাম

বিশ্ববাজারের আগুনে পুড়ল দেশের পকেট! এক ধাক্কায় বাড়ল পেট্রল-ডিজেলের দাম

দাম বাড়ল পেট্রল-ডিজেলের দাম। প্রতি লিটারে ৫টাকা এবং ডিজেলে প্রতি লিটারে ৩টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে। তবে এই দাম বাড়িয়েছে শুধুমাত্র একটি বেসরকারি সংস্থা 'নায়ারা এনার্জি'।

Written BySoumita Khan
Published: Oct 04, 2026, 01:54 PM IST|Updated: Oct 05, 2026, 01:57 PM IST
joinshare
বিশ্ববাজারের আগুনে পুড়ল দেশের পকেট! এক ধাক্কায় বাড়ল পেট্রল-ডিজেলের দাম

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আন্তর্জাতিক বাজারে ফের বাড়ল অপরিশোধিত তেলের দাম। যার সরাসরি প্রভাব পড়ল পেট্রল ও ডিজেলের দাম। দেশজুড়ে বাড়ল দুই জ্বালানির দাম। তবে এই দাম বৃদ্ধি শুধুমাত্র একটি বেসরকারি সংস্থা 'নায়ারা এনার্জি'র পক্ষ থেকে করা হয়েছে। সংস্থাটি পেট্রলে প্রতি লিটারে ৫টাকা এবং ডিজেলে প্রতি লিটারে ৩টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে।

কেন শুধুমাত্র এই সংস্থাই দাম বাড়িয়েছে?
এই নিয়ে চলতি বছর নায়ারা এনার্জি দু'বার পেট্রল-ডিজেলের দাম বাড়াল। এর আগে গত মার্চ মাসে পশ্চিম এশিয়ায় উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হয়েছিল। যার জেরে সংস্থাটি পেট্রল-ডিজেলের দাম বাড়িয়েছিল। তবে পরবর্তীকালে আন্তর্জাতিক বাজারে তেলের দর স্বাভাবিক হওয়ায় জুলাই মাসে সংস্থাটি সেই বর্ধিত দাম প্রত্যাহার করেছিল।

দেশের মোট ১ লক্ষ ৪ হাজারেরও বেশি পেট্রল পাম্পের মধ্যে ৯০ শতাংশেরও বেশি রয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির হাতে। বিশ্ববাজারে দামের ওঠানামা সত্ত্বেও রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি খুচরো বিক্রির দর অপরিবর্তিত রেখেছে। কিন্তু এই আবহেই নায়ারা দাম বাড়ানোর পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। কেন তারা এই সিদ্ধান্ত নিয়েছে? আসলে, বিশ্ববাজারে তেলের দর ক্রমাগত বাড়ায় খুচরো বিক্রির মার্জিনে টান পড়ছিল। সেই ঘাটতি মেটাতেই ভারতজুড়ে নিজেদের ৭ হাজারের বেশি আউটলেটে এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগেই রান্নার গ্যাসের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। দাম বাড়ানো হয় বাণিজ্যিক গ্যাসের। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে দাঁড়ায় ২৯৫৪ টাকায়। এর আগে ১ সেপ্টেম্বর ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল। যদিও এ বার বাড়ির রান্নার কাজে ব্যবহৃত ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম বাড়ছে না। পুজোর মরশুমের ঠিক আগে বাণিজ্যিক গ্যাসের এই লাগাতার মূল্যবৃদ্ধির ফলে হোটেল, রেস্তোরাঁ এবং খাবার তৈরির প্রতিষ্ঠানগুলির খরচ অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এই নিয়ে পর পর দুই বার দাম বাড়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। এর আগে ১১ টাকা ৫০ পয়সা দাম বাড়লেও, এ বার অনেকটাই লাফ দিয়েছে দাম। এ বার একেবারে ৭০ টাকা করে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ছে।

একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে বিমানের জ্বালানি বা এটিএফের দামও। বিমান জ্বালানির দাম প্রতি লিটারে ১৬ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে এটিএফের দর লিটার প্রতি ১২১ টাকা থেকে লাফিয়ে পৌঁছেছে ১৩৭ টাকায়। বিমান জ্বালানির ক্ষেত্রেও এটি টানা তৃতীয় মাসের বৃদ্ধি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Price Hike