• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /বাণিজ্য
  • /অক্টোবর থেকেই বাড়ছে বিজনেস হোওয়াটসঅ্যাপের খরচ, লাগু হচ্ছে নতুন নিয়ম

অক্টোবর থেকেই বাড়ছে বিজনেস হোওয়াটসঅ্যাপের খরচ, লাগু হচ্ছে নতুন নিয়ম

Business WhatsApp Price: সাধারণ যে হোওয়াসঅ্যাপ আমরা ব্যবহার করি তাতে এই নিয়ম লাগু হচ্ছে না

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Sep 29, 2026, 05:03 PM IST|Updated: Oct 05, 2026, 02:12 PM IST
joinshare
অক্টোবর থেকেই বাড়ছে বিজনেস হোওয়াটসঅ্যাপের খরচ, লাগু হচ্ছে নতুন নিয়ম
Image Credit: বিজনেস হোওয়াটসঅ্যাপ

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিজনেস হোয়াটসঅ্যাপ যারা ব্যাবহার করেন তাদের জন্য বড় খবর। অক্টোবর মাস থেকেই বিজনেস হোওয়াটঅ্যাপের প্ল্যানে বদল আনছে মেটা। এতদিন যেসব ক্ষেত্রে মেসেজ ফ্রি ছিল তা কিছুক্ষেত্রে এবার চার্জেবল হবে।

বর্তমানে কোনও গ্রাহকের মেসেজের উত্তর দেওয়া কিংবা ২৪ ঘণ্টার মধ্যে অর্ডারের আপডেট পাঠানো জন্য সম্পূর্ণ ফ্রি। কিন্তু ১ অক্টোবর থেকে এই নিয়ম বদলে যাচ্ছে। যদিও সীমিত সংখ্যক কিছু মেসেজ আগের মতোই ফ্রি থাকছে। তবে অর্ডার কনফার্ম করা বা ডেলিভারি আপডেটের মতো প্রয়োজনীয় (ইউটিলিটি) মেসেজগুলোর জন্য মেটা এখন চার্জ নেওয়া শুরু করবে। এই দাম শুধুমাত্র হোওয়াসঅ্যাপ বিজেনেসের ক্ষেত্রে। সাধারণ যে হোওয়াসঅ্যাপ আমরা ব্যবহার করি তাতে এই নিয়ম লাগু হচ্ছে না।

এতদিন পর্যন্ত, হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্ম ব্যবহারকারী ব্যবসাগুলো কোনও গ্রাহকের মেসেজ পাওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে বিনামূল্যে (ফ্রি) তার উত্তর দিতে পারত। এর মধ্যে পণ্য বা অর্ডার সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া, পাশাপাশি অর্ডারের কনফার্মেশন এবং ডেলিভারির আপডেট পাঠানোর মেসেজগুলোও ছিল।

১ অক্টোবর থেকে, এই ২৪ ঘণ্টার মধ্যে পাঠানো অর্ডারের আপডেট এবং অন্যান্য প্রয়োজনীয় (ইউটিলিটি) মেসেজের জন্য মেটা ব্যবসাগুলোর কাছ থেকে ফি বা চার্জ নেওয়া শুরু করবে তবে প্রতিটি বিজনেস ফোন নম্বরের ক্ষেত্রে প্রতি মাসে প্রথম ১,০০০টি সার্ভিস মেসেজ যথারীতি বিনামূল্যে (ফ্রি) থাকবে। এর বেশি উত্তর পাঠানোর ক্ষেত্রে ব্যবসাগুলোকে অতিরিক্ত মেসেজের জন্য আলাদাভাবে টাকা দিতে হবে।

ভারতে মেটা প্রয়োজনীয় বা ইউটিলিটি মেসেজ যেমন অর্ডার কনফার্মেশন ও ডেলিভারি আপডেট স্ট্যান্ডার্ড রেট নির্ধারণ করেছে ডেলিভার হওয়া প্রতি মেসেজে ০.১১৫ টাকা (জিএসটি ছাড়া)। ১৮ শতাংশ জিএসটি যোগ করলে এই খরচ দাঁড়ায় প্রতি মেসেজে প্রায় ০.১৩৬ টাকা।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত, কোনো গ্রাহক মেসেজ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বিনামূল্যে (ফ্রি) ইউটিলিটি মেসেজ পাঠাতে পারছিল। কিন্তু ১ অক্টোবর থেকে প্রতি ডেলিভার হওয়া ইউটিলিটি মেসেজের জন্য জিএসটি ছাড়া ০.১১৫ টাকা করে দিতে হবে। উদাহরণস্বরূপ, একটি ব্যবসা প্রতিষ্ঠান যদি ১,০০০টি অর্ডার আপডেট পাঠায়, তবে জিএসটি ছাড়া তাদের খরচ হবে ১১৫ টাকা, আর ১৮ শতাংশ জিএসটি সহ মোট খরচ পড়বে প্রায় ১৩৫.৭০ টাকা।

মেসেজের ধরনের ওপর ভিত্তি করে চার্জের তারতম্য হয়। মেটার রেট কার্ড অনুযায়ী, প্রমোশনাল অফার বা সেলের ঘোষণার মতো মার্কেটিং মেসেজের খরচ প্রতিটিতে ০.৮৬৩১ টাকা। অন্যদিকে, ওয়ান-টাইম পাসওয়ার্ডের মতো অথেন্টিকেশন মেসেজের খরচ জিএসটি ছাড়া প্রতিটিতে ০.১১৫ টাকা।

২০২৬ সালের ১ অক্টোবর থেকে, মেটা প্রতিটি বিজনেস ফোন নম্বরের ক্ষেত্রে প্রতি মাসে প্রথম ১,০০০টি সার্ভিস রিপ্লাই সম্পূর্ণ ফ্রিতে মেসেজ পাঠানোর সুবিধা দেবে। এর পরের অতিরিক্ত সার্ভিস মেসেজগুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট মার্কেটের ইউটিলিটি এবং অথেন্টিকেশন মেসেজের রেটের সমান চার্জ প্রযোজ্য হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
WhatsApp