শেয়ার মার্কেটে বিনিয়োগে AI! কৃত্রিম বুদ্ধিমত্তা 'কোয়ালা ইনটেলে' মুশকিল আসান
Koala Intel: বাংলা-সহ ১৫ ভারতীয় ভাষায় এআই-কে প্রশ্ন করতে পারেন ব্য়বহারকারী। প্রশ্ন টাইপও করা যায়, আবার ভয়েস সার্চেরও সুবিধা আছে। খরচাও সাধ্যের মধ্য়েই।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: দুর্মূল্যের বাজারে চাকরির সীমিত আয়ের কি আর সংসার চলে! ফলে অনেকেই আয়ের অন্য উপায়ও খুঁজছেন। সেক্ষেত্রে বড় সুযোগ শেয়ার মার্কেট। তবে কোথায় বিনিয়োগ করতে হবে, সেটাও বড় ব্যাপার। শুধু মাত্র বিজ্ঞাপনে চকম ও সোশ্যাল মিডিয়ায় 'টিপসে'র ভরসা করা বিপজ্জনক। বিনিয়োগকারীদের মুশকিল আসান করতে এবার বাজারে এল এআই-চালিত মার্কেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম 'কোয়ালা ইনটেল'।
আরও পড়ুন: ৩০ হাজার কোটির শেয়ার বিক্রির আগে রিলায়েন্স জিওকে ১৪ প্রশ্ন, কী জানতে চাইল Zee Media?
শেয়ার মার্কেটে বিনিয়োগ
শেয়ার মার্কেটে বিনিয়োগ লাভ যেমন আছে, তেমনি ঝুঁকিও কম নয়। যেমন ধরুন, কোনও কোম্পানি রিটার্ন হয়তো লোভনীয়, কিন্ত বাজারমূল্য খুবই বেশি। ফলে সংশ্লিষ্ট সংস্থার আর্থিক অবস্থায় বা ব্যবসার মডেল না বুঝে বিনিয়োগে বড়সড় ক্ষতির আশঙ্কা থেকেই যায়। ঠিক এই জায়গাতেই বিনিয়োগকারীর সহায় হতে পারে 'কোয়ালা ইনটেল'।
ত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই গোটা প্রক্রিয়াকে খুব সহজভাবে বুঝিয়ে দেয় 'কোয়ালা ইনটেল', তাও আবার মাত্র ১৫ সেকেন্ডে! ব্যবহারকারীর যেকোনও প্রশ্নে সংশ্লিষ্ট কোম্পানি আর্থিক অবস্থা, বাজারমূল্য-সহ সমস্ত তথ্য জানিয়ে দেবে ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মটি। শেয়ার মার্কেটে দু'ভাবে বিনিয়োগ করা যায়। দীর্ঘমেয়াদি আর স্বল্পমেয়াদি।
দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি বিনিয়োগ
কোনও কোম্পানিতে যদি দীর্ঘমেয়াদি বিনিয়োগ করা হয়, সেক্ষেত্রে কোম্পানির লভ্য়াংশ পাওয়া যায়। আবার সময়ের সঙ্গে সঙ্গে শেয়ারের দাম বাড়লেও প্যাসিভ ইনকামের রাস্তাও খুলে যায়। স্বল্পমেয়াদি বিনিয়োগ কিন্তু প্যাসিভ ইনকাম নয়। কারণ, স্বল্পমেয়াদি বিনিয়োগে RSI, MACD এবং সাপোর্ট ও রেজিস্ট্যান্স দ্রুত মুনাফা করার চেষ্টা করেন বিনিয়োগকারী। ফলে সক্রিয় নজরদারি যেমন প্রয়োজন, তেমনিই আবার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। এক্ষেত্রেও প্রয়োজনীয় তথ্য দিয়ে বিনিয়োগকারীদের সাহায্য় করে কোয়ালা ইনটেল।
এই প্ল্যাটফর্মে যে ইংরেজিতে পরিষেবা মেলে, তা নয়। বাংলা-সহ ১৫ ভারতীয় ভাষায় এআই-কে প্রশ্ন করতে পারেন ব্য়বহারকারী। প্রশ্ন টাইপও করা যায়, আবার ভয়েস সার্চেরও সুবিধা আছে। খরচাও সাধ্যের মধ্য়েই। সাবস্ক্রিপশন মাসে মাত্র ১৯৯ টাকা (জিএসটি সহ) বা বছরে ১,৯৯৯ টাকায়।
কোয়ালা ইনটেল ব্যবহারের পদ্ধতি
--
KwalaIntel.com গিয়ে প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে
বার্ষিক বা মাসিক সাবস্ক্রিপশন করলেই যাবতীয় তথ্য ও প্রশ্নের জবাব মিলবে
বিনিয়োগকারী, ট্রেডার ও চাকরিজীবীও এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন
জেনে রাখা প্রয়োজন, রাতারাতি মুনাফার নিশ্চিত গ্যারান্টি দিতে পারে না কোনও AI প্ল্যাটফর্ম। এটি শুধুমাত্র তথ্য় সরবরাহ করে। সেই তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে বিনিয়োগকারীকেই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)