SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বদলে যাচ্ছে ফাশট্যাগের নিয়ম! প্রতি বছর রিনিউ আর নয়? কী কী পরিবর্তন আসছে ফাশট্যাগের নয়া কানুনে?

FASTag Rules Change: দেখতে গেলে টোলের নিয়ম আরও শিথিল করছে কেন্দ্রীয় সরকার। 'মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ' তথা ভূতল পরিবহণ ও সড়ক মন্ত্রক পরিষ্কার জানিয়েছে, এই নিয়ম সংস্কার আসলে নাগরিকদের তথা উপভোক্তাদের দৈনন্দিন যাপন আরও মসৃণ ও সহজ করার লক্ষ্যেই।

Written By Soumitra Sen
Published: Oct 04, 2026, 01:33 PM IST | Updated: Oct 05, 2026, 01:57 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফাশট্যাগের নিয়মে বড় বদল! কেন্দ্রীয় সরকার ফাশট্যাগের নিয়ম রিভিশন করছে। 'দিব্যাঙ্গ' (Divyangjan) এবং 'পিডাব্লিউডি' (PwD), মানে 'পার্সনস উইথ ডিসেবিলিটিস'-র ক্ষেত্রে এই বদল আনছে কেন্দ্র। সংশ্লিষ্ট ব্যক্তির ডিসেবিলিটিস'র শতাংশের উপর নির্ভর করে ফাশট্যাগের এই বদল আসছে। দেখতে গেলে টোলের নিয়ম আরও শিথিল করল কেন্দ্রীয় সরকার। 'মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ' তথা ভূতল পরিবহণ ও মহা সড়ক মন্ত্রক বলেছে, এই নিয়ম সংস্কার আসলে নাগরিকদের তথা উপভোক্তাদের দৈনন্দিন যাপন আরও মসৃণ ও সহজ করার লক্ষ্যেই।

টোলের নিয়ম শিথিল

টোলের নিয়ম আরও শিথিল করল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি, এ সংক্রান্ত একটি সংশোধিত নির্দেশিকাও জারি করেছে কেন্দ্রীয় ভূতল পরিবহণ ও মহা সড়ক মন্ত্রক। তবে, নিয়ম শিথিল সকলের জন্য নয়। দিব্যাঙ্গ অর্থাৎ, বিশেষভাবে সক্ষমদের জন্য  ফাশট্যাগ রিনিউ বা  ফাশট্যাগ পুনর্নবীকরণের নিয়মে বদল আনা হয়েছে। দিব্যাঙ্গ ক্যাটেগরিতে নথিভুক্ত গাড়ির ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, দিব্যাঙ্গদের আর প্রতি বছর ফাশট্যাগ রিনিউ করতে হবে না।

দিব্যাঙ্গের প্রতিবন্ধকতার শতাংশ

নয়া নিয়মে কী বদল? কত বছর বৈধ থাকবে ফাশট্যাগ? এতদিন দিব্যাঙ্গদের জন্য দেওয়া ফাশট্যাগ প্রতি বছরই রিনিউ করতে হত। তবে নতুন নিয়মে সেই ঝক্কি অনেকটাই কমবে। জানা গিয়েছে, যাঁদের প্রতিবন্ধকতার হার ৭০ শতাংশ থেকে ১০০ শতাংশ, তাঁদের  ফাশট্যাগ পাঁচ বছর পর্যন্ত বৈধ হবে। যাঁদের প্রতিবন্ধকতার হার ৪০ শতাংশ থেকে ৭০ শতাংশের মধ্যে তাঁদের ক্ষেত্রে ফাশট্যাগের মেয়াদ তিন বছর।

সহজ স্বচ্ছ মসৃণ

মেয়াদ শেষ হলে কী হবে? নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরে  ফাশট্যাগ ফের রিনিউ করা যাবে। কেন্দ্রীয় ভূতল পরিবহণ ও মহা সড়ক মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সংশোধিত নিয়মের লক্ষ্য হল যোগ্য সুবিধাভোগীদের জন্য জাতীয় সড়কের টোল ব্যবস্থা আরও সহজ স্বচ্ছ ও মসৃণ করা। এবং এর পাশাপাশি, নির্ধারিত নিয়ম ও যোগ্যতার ভিত্তিতেই যাতে টোল-ছাড়ের সুবিধাও দেওয়া হয়, নিশ্চিত করা হবে সেটিও।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES