SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

সুরাপ্রেমীদের জন্য দারুণ খবর: আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না, এবার বাড়ি বসেই এক ক্লিকে পছন্দের হুইস্কি-বিয়ার আপনার হাতে-- চালু অ্যাপ, হোম ডেলিভারিও?

Delhi Liquour online app: লাইনে দাঁড়িয়ে ঘাম ঝরানোর দিন শেষ, বাড়ি বসেই এবার পছন্দের মদ পান হাতে, চালু অনলাইন অ্যাপ, জেনে নিন খুঁটিনাটি

Reported By Nabanita Sarkar Written By Nabanita Sarkar
Published: Oct 28, 2026, 01:21 PM IST | Updated: Oct 28, 2026, 01:43 PM IST
Image Credit: দিল্লিতে মদের অনলাইন বুকিং চালু
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উৎসবের মরশুমে সুরাপ্রেমীদের জন্য দারুণ খবর। আর মদের জন্য লম্বা লাইনে দাঁড়াতে হবে না। এবার বাড়িতে বসেই অর্ডার দিন আপনার পছন্দের সুরা। মদের দোকানে উপচে পড়া ভিড় এবং দীর্ঘ লাইনের ঝক্কি কমাতে চালু  হল বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশ-- 'দিল্লি লিকার বুকিং' (Delhi Liquor Booking App)। দিল্লি স্টেট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (DSIIDC) এই উদ্যোগ নিয়েছে। এই পাইলট প্রজেক্টের আওতায় এখন গ্রাহকরা নিজেদের স্মার্টফোন থেকেই ব্র্যান্ড পছন্দ করে অগ্রিম বুকিং সেরে ফেলতে পারবেন।

কী ভাবে কাজ করবে এই অ্যাপ? (Order & QR Code Process)

নতুন এই পরিষেবা অত্যন্ত সহজ ও পুরোপুরি ডিজিটাল উপায়ে তৈরি করা হয়েছে:

১. গ্রাহককে প্রথমে ওই অ্যাপে গিয়ে নিজের পছন্দের ব্র্যান্ড, বোতলের মাপ ও পরিমাণ নির্বাচন করতে হবে।

২. এরপর অ্যাপের মাধ্যমেই ডিজিটাল পেমেন্ট (Digital Payment) সম্পন্ন করতে হবে।

৩. টাকা মেটানোর পর স্ক্রিনে ভেসে উঠবে একটি নির্দিষ্ট ডিজিটাল কিউআর কোড (Dynamic QR Code)।

৪. এবার সংশ্লিষ্ট দোকানে গিয়ে সেই কিউআর কোডটি স্ক্যান করালেই হাতে চলে আসবে সিলপ্যাক বোতল। ফলে কাউন্টারে দাঁড়িয়ে সময় নষ্ট করার কোনও ঝামেলাই থাকছে না।

হোম ডেলিভারি কি চালু হচ্ছে? (Home Delivery Clarification)

অ্যাপ আসতেই সাধারণ মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন জেগেছে-- মদ কি সোজা বাড়িতে এসে পৌঁছে দেওয়া হবে (Liquor Home Delivery)? প্রশাসন পরিষ্কার জানিয়ে দিয়েছে, না, কোনও রকম হোম ডেলিভারি দেওয়া হচ্ছে না। এটি মূলত একটি ‘ক্লিক অ্যান্ড কালেক্ট’ (Click & Collect) বা ‘সেলফ পিক-আপ’ মডেল। আবগারি শুল্ক ও স্বচ্ছতা বজায় রাখা এবং দোকানে অতিরিক্ত বিশৃঙ্খলা কমাতেই এই বন্দোবস্ত।

কেনার ঊর্ধ্বসীমা ও বয়সবিধি (Purchase Limit & Age Rules)

দিল্লির কড়া আবগারি নীতিমালার (Delhi Excise Rules) সঙ্গে সামঞ্জস্য রেখে অ্যাপটিতে বেশ কিছু স্পষ্ট বিধিনিষেধ আরোপ করা হয়েছে:

বয়সের মাপকাঠি: আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ২৫ বছর (Minimum Age Limit)।

কেনার মাত্রা: একজন ব্যক্তি এককালীন সর্বোচ্চ ৯ লিটার শক্ত মদ বা হুইস্কি/ভদকা (Whiskey/IMFL) এবং ১৮ লিটার পর্যন্ত বিয়ার (Beer) বুক করতে পারবেন।

সংগ্রহের সময়সীমা: ডিজিটাল পেমেন্ট সম্পন্ন হওয়ার পর সর্বোচ্চ ৪৮ ঘণ্টার (48-Hour Pickup Window) মধ্যে সংশ্লিষ্ট আউটলেটে গিয়ে মদ সংগ্রহ করতে হবে।

বাতিল ও ফেরত নীতি: দোকান থেকে একবার মাল সংগ্রহ করে নিলে তা কোনওভাবেই ফেরত বা রিফান্ড (No Return Policy) করা যাবে না; তবে দোকানে যাওয়ার আগে প্রয়োজনে বুকিং বাতিল করা সম্ভব।

কোথায় কোথায় মিলবে এই সুবিধা?

বর্তমানে দিল্লিতে চারটি সরকারি সংস্থার অধীনে প্রায় ৭০০-র বেশি মদের দোকান চলে। তবে প্রাথমিক পর্যায়ে এই অনলাইন বুকিং পরিষেবা চালু হচ্ছে DSIIDC পরিচালিত বাছাই করা ২০৮টি সরকারি মদের দোকানে (Government Liquor Vends)। আবগারি দফতরের আধিকারিকদের পর্যবেক্ষণ, প্রাথমিক ট্রায়ালে গ্রাহকদের সাড়া এবং প্রযুক্তির ব্যবহার দেখে বিশ্লেষণ করে পরবর্তীতে শহরের অন্যান্য সরকারি আউটলেটেও এই সুবিধা সম্প্রসারণ করা হতে পারে।

আরও পড়ুন: ১ ডিসেম্বর থেকে এই ব্যাংকের নিয়মে বিরাট বদল: ট্রানজাকশন চার্জে কী কী পরিবর্তন? লেনদেন আরও ব্যয়বহুল? আপনার অ্যাকাউন্ট থাকলে জেনে নিন

আরও পড়ুন: ৫২,৮৭৮ কোটিতে বিক্রি হয়ে গেল IDBI ব্যাংক: আপনার জমানো টাকা সুরক্ষিত তো? পাসবই আর অ্যাকাউন্ট নম্বর আর কাজ করবে না?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  

ZEENEWS TRENDING STORIES