SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

৫২,৮৭৮ কোটিতে বিক্রি হয়ে গেল IDBI ব্যাংক: আপনার জমানো টাকা সুরক্ষিত তো? পাসবই আর অ্যাকাউন্ট নম্বর আর কাজ করবে না?

IDBI Bank: কানাডার ফেয়ারফ্যাক্সের কাছে ৫২,৮৭৮ কোটিতে আইডিবিআই ব্যাঙ্কের ৬০.৭২% শেয়ার বিক্রিতে কেন্দ্রের সিলমোহর। গ্রাহকদের সেভিংস, এফডি ও লোন কি সুরক্ষিত? জেনে নিন।

Reported By Nabanita Sarkar Written By Nabanita Sarkar
Published: Oct 14, 2026, 10:13 PM IST | Updated: Oct 17, 2026, 05:14 PM IST
Image Credit: বিদেশি সংস্থার কাছে বিক্রি হয়ে গেল IDBI ব্যাংক
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের ব্যাংকিং ক্ষেত্রে ঐতিহাসিক ঘটনা। মেগা চুক্তি। এয়ার ইন্ডিয়ার (Air India) পর দেশের দ্বিতীয় বৃহত্তম বিলগ্নীকরণে (Strategic Disinvestment) চূড়ান্ত ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক ক্যাবিনেট কমিটি (CCEA - Cabinet Committee on Economic Affairs) আইডিবিআই ব্যাংকের (IDBI Bank) ৬০.৭২ শতাংশ অংশীদারি বিক্রি করার প্রস্তাবে সিলমোহর দিয়েছে।

ভারতীয় বংশোদ্ভূত বিশিষ্ট ব্যবসায়ী প্রেম ওয়াটসারের (Prem Watsa) কানাডার অন্যতম বৃহৎ বিনিয়োগকারী সংস্থা 'ফেয়ারফ্যাক্স ফিনান্সিয়াল হোল্ডিংস' (Fairfax Financial Holdings) এই বিপুল শেয়ার কিনতে চলেছে। 
মোট লেনদেনের আর্থিক অঙ্ক দাঁড়িয়েছে ৫২,৮৭৮ কোটি টাকা (₹52,878 Crore)। ভারতের আর্থিক বা ব্যাংকিং ক্ষেত্রে এটিই এখনও পর্যন্ত সর্ববৃহৎ বিদেশি বিনিয়োগ (FDI - Foreign Direct Investment)।

শেয়ারের বণ্টন কার হাতে কতটা অংশীদারি?

আইডিবিআই ব্যাংকের বর্তমান শেয়ার কাঠামোর সিংহভাগই এতদিন সরকার ও জীবনবিমা নিগমের হাতে ছিল।

এই মেগা হস্তান্তরের রূপরেখা অনুযায়ী এবার থেকে কী হবে?

ফেয়ারফ্যাক্স পাবে ৬০.৭২%

কেন্দ্রীয় সরকারের ৩০.৪৮ শতাংশ এবং এলআইসি-র (LIC - Life Insurance Corporation of India) ৩০.২৪ শতাংশ-- উভয় পক্ষের মিলিয়ে মোট ৬০.৭২ শতাংশ শেয়ার কিনতে চলেছে ফেয়ারফ্যাক্স। প্রতি শেয়ারের দর ধার্য হয়েছে প্রায় ৮১ টাকা।

সরকার ও এলআইসি-র অবশিষ্ট অংশ

এই চুক্তির পরেও কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে ১৫ শতাংশ এবং এলআইসি-র হাতে থাকবে ১৯ শতাংশ অংশীদারি। অর্থাৎ, ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা ও সরকারের মিলিত হাতে এখনও ৩৪ শতাংশের নজরদারি বজায় থাকবে।

বিদেশি সংস্থার হাতে মালিকানা গেলে গ্রাহকদের টাকা কতটা সুরক্ষিত?

ব্যাংকের নিয়ন্ত্রণ কানাডার সংস্থার হাতে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই সাধারণ গ্রাহক ও আমানতকারীদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, আতঙ্কিত হওয়ার কোনও বাস্তব কারণ নেই:

১. আরবিআই-এর কড়া নজরদারি

ব্যাঙ্কের অধিকাংশ শেয়ার কোনও বেসরকারি বা বিদেশি সংস্থার হাতে গেলেও তা ভারতে কাজ করবে ভারতীয় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবেই। সব কাজ সম্পূর্ণভাবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (RBI) নিয়মনীতি, ফিনান্সিয়াল অডিট ও ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টের (Banking Regulation Act) আওতাধীন থাকবে।

২. ৫ লক্ষ টাকার গ্যারান্টি বহাল

ভারতের প্রতিটি বাণিজ্যিক ব্যাংকের মতোই আইডিবিআই ব্যাংকের প্রতিটি সেভিংস ও ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট আরবিআই-এর সহযোগী সংস্থা DICGC (Deposit Insurance and Credit Guarantee Corporation)-এর অধীনে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমাও সম্পূর্ণ সুরক্ষিত।

৩. আর্থিক ভিত্তি আরও মজবুত হল ফেয়ারফ্যাক্সের মতো

আন্তর্জাতিক সংস্থার ৫২ হাজার কোটি টাকারও বেশি সেভিংস যুক্ত হওয়ায় ব্যাংক মূলধনের ভিত্তি (Capital Adequacy Ratio) আগের চেয়ে বহু গুণ শক্তিশালী হবে, যা ব্যাংকের দেউলিয়া হওয়ার ঝুঁকি বহুলাংশে হ্রাস করে।

আপনার অ্যাকাউন্ট, ঋণ ও পরিষেবায় কী বদল আসবে?

অ্যাকাউন্ট ও ফিক্সড ডিপোজিট

সেভিংস অ্যাকাউন্ট, এফডি (Fixed Deposit), রেকারিং বা লকার পরিষেবায় কোনও প্রত্যক্ষ প্রভাব পড়বে না। আগের মতোই সুদের হার ও চুক্তি বজায় থাকবে।

চেকবই, IFSC কোড ও ডেবিট কার্ড

পরিচালনগত হস্তান্তরের কারণে হঠাৎ করে কোনও অ্যাকাউন্ট নম্বর বা আইএফএসসি কোড বদলানো হবে না। যদি ভবিষ্যতে কোনও প্রযুক্তিগত পরিবর্তন ঘটে, তবে তা আরবিআই-এর পূর্বানুমতি নিয়ে গ্রাহকদের আগাম জানিয়েই করা হবে।

ঋণের শর্তাবলী

যাঁদের হোম লোন, পার্সোনাল লোন বা কার লোন চলছে, তাঁদের ঋণের কিস্তি (EMI) বা চুক্তির কোনও পরিবর্তন হবে না।

সব মিলিয়ে, মালিকানা বদল হলেও সাধারণ গ্রাহকদের গচ্ছিত আমানত অর্থাৎ সেভিংস সুরক্ষিতই থাকছে।

আরও পড়ুন: পুজোতে কি অনলাইন পেমেন্টে বাড়তি টাকা কাটবে? RBI-এর বড় ঘোষণা, কাদের কত টাকা কাটবে? আপনার পকেটে কত চাপ হল?

আরও পড়ুন: সর্বকালের অন্যতম বড় ধস ভারতের শেয়ার বাজারে? কোটি কোটি টাকা নিমেষে জলে তলে গেল, এই ঐতিহাসিক পতনে আপনার কী করা উচিত?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  

ZEENEWS TRENDING STORIES