• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /বাণিজ্য
  • /ব্যাংককর্মীদের জন্য বড় সুখবর! ৫ দিনের কর্মসপ্তাহ চালু শিগগিরই? শনিবারের ছুটি নিয়ে বৈঠকে কমিটি

ব্যাংককর্মীদের জন্য বড় সুখবর! ৫ দিনের কর্মসপ্তাহ চালু শিগগিরই? শনিবারের ছুটি নিয়ে বৈঠকে কমিটি

5-day banking week: শনিবারও করেও বন্ধ ব্যাংক? খুব শিগগিরই মাসের ৪টে শনিবারই ছুটি ঘোষণা হতে চলেছে ব্যাংক কর্মীদের জন্য? ব্যাংক কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণ? কমিটির এই রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তীতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং অর্থমন্ত্রক চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করবে।

Written BySudeshna Paul Saha
Published: Oct 01, 2026, 08:37 PM IST|Updated: Oct 05, 2026, 02:20 PM IST
joinshare
ব্যাংককর্মীদের জন্য বড় সুখবর! ৫ দিনের কর্মসপ্তাহ চালু শিগগিরই? শনিবারের ছুটি নিয়ে বৈঠকে কমিটি

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যাংক কর্মীদের দীর্ঘদিনের অন্যতম প্রধান দাবি, সপ্তাহে পাঁচদিন কাজ, দুদিন ছুটি। প্রতি শনি-রবি ছুটি। এই দাবি বাস্তবায়নের দিকে আরও একধাপ এগোল। প্রস্তাব খতিয়ে দেখতে ও কার্যকর করার পদ্ধতি নিয়ে প্রথম বৈঠক করল উচ্চপর্যায়ের কমিটি। কমিটিকে দ্রুত তাদের রিপোর্ট তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় সুপারিশ জমা দিতে বলা হয়েছে। কমিটির এই রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তীতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং অর্থমন্ত্রক চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করবে।

সম্প্রতি ব্যাংক ইউনিয়নগুলির ডাকা তিন দিনের পরিকল্পিত ধর্মঘট প্রত্যাহারের পর মঙ্গলবার ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন এই হাই-লেভেল কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়। কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে ব্যাংক অফ ইন্ডিয়ার এমডি এবং সিইও রজনীত কর্ণাটককে। অন্যদিকে, বিকল্প চেয়ারম্যান হিসেবে আছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এমডি এবং সিইও অশোক চন্দ্র। এছাড়াও কমিটিতে IBA এবং ইউএফবিইউ-র শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বিকেএসএম-এর সাধারণ সম্পাদক বিনোদ নিকমও রয়েছেন।

UFBU-র সাতটি সংগঠনের অন্যতম ‘অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন’-র সাধারণ সম্পাদক সিএইচ ভেঙ্কটাচলম জানিয়েছেন যে, এই কমিটির মূল দায়িত্ব হল পাঁচদিনের ব্যাঙ্কিং সপ্তাহ কীভাবে বাস্তবায়িত করা যায়, তা খতিয়ে দেখা। কমিটি তাদের সুপারিশ জমা দেওয়ার পর আরবিআই ও অর্থমন্ত্রক বিষয়টি পরবর্তী স্তরে আলোচনার জন্য নিয়ে যাবে। এর জন্য প্রয়োজনে সংশ্লিষ্ট আইন ও নিয়মে সংশোধনও আনা হতে পারে। বর্তমানে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাংক বন্ধ থাকে। নতুন প্রস্তাব অনুমোদন পেলে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ৫ দিন ব্যাংক খোলা থাকবে।

তবে কর্মীদের সুবিধার্থে ৫ দিনের কর্মসপ্তাহ চালু হলে, গ্রাহক পরিষেবা যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, সেই বিষয়টিকেও কমিটিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। কর্মীদের পাঁচদিন কাজের সুযোগ দেওয়ার পাশাপাশি মাসের দুটি শনিবারেও কীভাবে ব্যাঙ্কিং পরিষেবা সচল রাখা যায়, তা নিয়েও কমিটি আলোচনা করছে বলে খবর।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Bank Jobs