SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

পিন, OTP-র ঝামেলা শেষ! ভারতে এল Apple Pay, প্রথম পার্টনার Axis Bank- কার্ড ছাড়াই হবে সব পেমেন্ট

Apple Pay in India: ভারতে চালু হল অ্যাপল পে। জোম্যাটো থেকে ব্লিংকিট— সব জায়গাতেই চলবে 'অ্যাপল পে'। কার্ড ছাড়াই কীভাবে হবে কেনাকাটা? অ্যাপল পে-তে কী কী সুবিধা পাবেন? জানুন ব্যবহার করার পদ্ধতি।

Written By Sudeshna Paul Saha
Published: Sep 30, 2026, 05:07 PM IST | Updated: Oct 05, 2026, 02:30 PM IST
Image Credit: ভারতে চালু অ্যাপল পে
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পিন, OTP-র ঝামেলা শেষ! লাগবে না ওয়ালেট বহন করতেও। শুধু পকেটে আইফোন বা হাতে অ্যাপল ওয়াচ থাকলেই হবে।  কার্ড ছাড়াই সব বিল পরিশোধ হয়ে যাবে। ভারতে আনুষ্ঠানিকভাবে চালু হল 'অ্যাপল পে'। যার প্রথম ব্যাংকিং পার্টনার হচ্ছে অ্যাক্সিস ব্যাংক। ফলে স্বাভাবিকভাবেই অ্যাক্সিস ব্যাংক গ্রাহকদের জন্য বিরাট সুখবর। অ্যাপল ব্যবহারকারীদের জন্যও সুখবর। এখন থেকে আইফোন এবং অ্যাপল ওয়াচ ব্যবহারকারীরা এখন থেকে অত্যন্ত সহজে ও নিরাপদে কন্ট্যাক্টলেস পেমেন্ট করতে পারবেন। টেক জায়ান্ট অ্যাপলের বহুল প্রতীক্ষিত ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম 'অ্যাপল পে'। ভারতে এই অ্যাপল পে-র প্রথম ব্যাংকিং পার্টনার হয়েছে অ্যাক্সিস ব্যাংক। দেশের অন্যতম শীর্ষ বেসরকারি ব্যাংক অ্যাক্সিস ব্যাংক। 

প্রাথমিকভাবে অ্যাক্সিস ব্যাংকের সব ভিসা এবং মাস্টারকার্ড ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। কীভাবে এই সুবিধা পাওয়া যাবে? এজন্য ক্রেডিট কার্ডটিকে প্রথমে আইফোনের অ্যাপল ওয়ালেট অ্যাপে প্লাস (+) চিহ্নে ক্লিক করে অ্যাড করে নিতে হবে। অথবা অ্যাক্সিস ব্যাংকের নিজস্ব মোবাইল অ্যাপের মাধ্যমেও যুক্ত করে নিতে পারেন। তবে অ্যাপল পে ব্যবহার করার জন্য আইফোন ডিভাইসটিকে iOS 18-এ চলে iPhone XR বা তার পরবর্তী মডেলের হতে হবে। অ্যাপল ওয়াচ ব্যবহারকারীদের ক্ষেত্রেও watchOS 11-এ চলে সিরিজ ৬ বা তার পরবর্তী মডেলের ওয়াচ লাগবে।

কেনাকাটার সময় অ্যাপল পে-র মাধ্যমে কনট্যাক্টলেস পেমেন্ট করতে পারবেন আইফোন বা অ্যাপল ওয়াচ ব্যবহারকারীরা। কীভাবে পেমেন্ট করবেন? প্রথমে ফোনের সাইড বাটন বা হোম বাটনে পরপর দু'বার ক্লিক করতে হবে। তারপর ফেস আইডি, টাচ আইডি বা পাসকোড দিয়ে ভেরিফাই করতে হবে। এরপর ফোনের উপরের অংশ কন্ট্যাক্টলেস পেমেন্ট মেশিনের কাছে ধরতে হবে। তাহলেই পেমেন্ট হয়ে যাবে। অ্যাপল ওয়াচের ক্ষেত্রেও একই উপায়ে সাইড বাটনে দু'বার ক্লিক করে ঘড়ির স্ক্রিন মেশিনের সামনে ধরতে হবে। তাহলেই পেমেন্ট হয়ে যাবে। ওয়েবসাইট বা বিভিন্ন মোবাইল অ্যাপে কেনাকাটার সময় আর বার বার পিন, OTP বা কার্ডের বিবরণ দেওয়ার ঝামেলা থাকবে না। ফলে একদিকে যেমন সুবিধা হবে, তেমনই নিরাপদেও হবে লেনদেন।

প্রাথমিকভাবে জোম্যাটো, ব্লিংকিট , টাটা ১এমজি, ক্রোমা, রিলায়েন্স ব্র্যান্ডস, টিয়োস, কমেট, ইক্সিগো, লে-১৫ প্যাটিসেরি এবং অ্যাপলের স্টোরসমূহে অ্যাপল পে করা যাচ্ছে। এছাড়া পেটিএম, রেজোরপে, ক্যাশফ্রি, পেইউ, জাসপে ও পাইন ল্যাবসের মতো পেমেন্ট গেটওয়েও খুব শিগগিরই অ্যাপল পে-তে যুক্ত হবে। বিশ্বের ৯০টিরও বেশি দেশে অ্যাপল পে ইতিমধ্যেই চালু রয়েছে। এবার ভারতেও চালু হল অ্যাপল পে। এর ফলে কন্ট্যাক্টলেস ডিজিটাল পেমেন্ট সিস্টেম আরও এক ধাপ এগোল। অনলাইনে লেনদেনে আরও এক নতুন যুগের সূচনা হল বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, অ্যাপল পে-এর সবচেয়ে বড় সুবিধা হল 'সিকিওরড' লেনদেন। অনলাইনে টাকা দেওয়ার সময় গ্রাহকের আসল কার্ড নম্বর কোনও ডিভাইসে স্টোর হয় না। অ্যাপলের সার্ভারেও সংরক্ষিত হয় না। এমনকি দোকানদাও জানতে পারেন না। তার পরিবর্তে একটি এনক্রিপ্টেড 'ডিভাইস অ্যাকাউন্ট নম্বর' ব্যবহার করা হয়। ফলে লেনদেন সুরক্ষিত থাকে। এছাড়া, অ্যাপল পে-তে পেমেন্টের ক্ষেত্রে গ্রাহকের ক্রেডিট কার্ডে রিওয়ার্ড পয়েন্ট ও ক্যাশব্যাক সুবিধা আগের মতোই থাকছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES