বাম আমলের শিলান্যাস, দীর্ঘ বঞ্চনার অবসান! রবীন্দ্র ভারতীর দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে বড় ঘোষণা স্পিকারের
Siliguri: রাজ্যে পালাবদলের আগে উওরবঙ্গ বঞ্চিত অভিযোগ তুলেছিল বিজেপি! বঞ্চিত এমন ভাবে করা হয় যে ১৬ বছর ধরে ইটও পড়েনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে।
নারায়ন সিংহ রায়: শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া এমনি দৃশ্য ঘুরে দেখলেন রাজ্যের স্পিকার। বাম সরকারের আমলে ফাঁসিদেওয়ার লিম্বুটারিতে ৭০ একর জমিতে শিলান্যাস হয়েছিল রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস হবে বলে! বাম সরকার ক্ষমতাচ্যুত হয়ে তৃণমূল সরকার আসলেও ক্যাম্পাস খুলতে কোনো উদ্যোগ নেয়নি তৃণমূল সরকারও। অবশেষে রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠার হতেই দ্বিতীয় ক্যাম্পাস খুলতে উদ্যোগী সরকার।
আরও পড়ুন: ফের বিক্ষোভের মুখে মহুয়া! 'পিছনে লাগা ছাড়া অন্য কোনও কাজ করে না', কটাক্ষ ক্রীড়ামন্ত্রীর
সম্প্রতি শিলিগুড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে ক্যাম্পাস খোলার আবেদন জানান বিজেপি জেলা সভাপতি। পরে বিষয়টি নিয়ে রাজ্য বিধানসভার স্পিকারকে জানান জেলা সভাপতি। অবশেষে এদিন দ্বিতীয় ক্যাম্পাস পরিদর্শন করলেন স্পিকার রথীন্দ্র বোস। এদিন প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে ক্যাম্পাস পরিদর্শন করেন তিনি। সঙ্গে ছিলেন শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অরুণ মন্ডল। এদিন ফাঁসিদেওয়ার বিধায়ককে কাছে না পেলেও দ্রুত ক্যাম্পাস তৈরির রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন স্পিকার।
স্পিকার রথীন্দ্র বোস জানান, 'দ্বিতীয় ক্যাম্পাসের খোঁজখবর শুরু করার পর আজ পরিদর্শন করলাম। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিষয়টি জানানোর পর তিনি গোটা বিষয়টি জানান। উত্তরবঙ্গে শিল্প সংস্কৃতি রয়েছে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস এখানে হলে উত্তরের শিল্পকলা, গান ও বাদ্যযন্ত্রের পড়াশোনা হবে। এই ক্যাম্পাস খুলতে আমরা বদ্ধপরিকর। খুব তাড়াতাড়ি এটা খোলার কাজ চলছে। এটি হওয়ার সম্ভাবনা প্রবল। বঞ্চিত ও অবহেলিত উত্তরবঙ্গের ভাবনা এই সরকার পরিবর্তন করার কাজ করছে এটা তার প্রমাণ।'
আরও পড়ুন: লড়াই থামল নিকিতার! হানিমুনে বারবিকিউর আগুনে ঝলসেই শেষ 'ভালোবাসার' সংসারের স্বপ্ন
অন্যদিকে, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম। শিল্প সংস্কৃতিতে পাঠদানের জন্য শিক্ষার্থীদের আর কলকাতা যেতে হবে না। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা হয়েছে। আমরা আশাবাদী ক্যাম্পাস হবে এবং এই ক্যাম্পাসে সিএবির অনুমোদন প্রাপ্ত স্টেডিয়াম হবে বলে জানান বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অরুণ মন্ডল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)