SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ফের বিক্ষোভের মুখে মহুয়া! 'পিছনে লাগা ছাড়া অন্য কোনও কাজ করে না', কটাক্ষ ক্রীড়ামন্ত্রীর

Indranil Khan slams Mahua Moitra: এদিন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে কালীগঞ্জে একটি ঘাটের উদ্বোধন করতে যাচ্ছিলেন মহুয়া। যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়ে তিনি। গাড়ি লক্ষ্য ডিম ছোঁড়া হয় বলে অভিযোগ।

Written By Tanumoy Ghosal
Published: Nov 19, 2026, 17:12 IST | Updated: Nov 19, 2026, 17:18 IST
Join

নারায়ণ সিংহরায়: নিজের লোকসভা এলাকায় ফের বিক্ষোভের মুখে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁয়ের কটাক্ষ, 'বিক্ষোভ তো হবেই। মানুষের পরিষেবা ছেড়ে.. সারাক্ষণ সবার পিছনে লাগা ছাড়া অন্য কোনও কাজ করে না'।

আরও পড়ুন: লড়াই থামল নিকিতার! হানিমুনে বারবিকিউর আগুনে ঝলসেই শেষ 'ভালোবাসার' সংসারের স্বপ্ন

উত্তরবঙ্গ সফরে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। এদিন বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'মানুষের কথা ভাবুন, মানুষের জন্য কাজ করুন, মানুষ সুরক্ষা দেবে। আলাদা করে কোর্টেও যেতে হয় না, পুলিসকেও বলতে হয় না। এত চিন্তা করতে হবে না। মানুষের জন্য় কাজ করুন। অনেকদিন তো এমপি আছে, কাজ করুক'।

ফের বিক্ষোভের মুখে মহুয়া

এদিন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে কালীগঞ্জে একটি ঘাটের উদ্বোধন করতে যাচ্ছিলেন মহুয়া। যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়ে তিনি। গাড়ি লক্ষ্য ডিম ছোঁড়া হয় বলে অভিযোগ। দেখানো হয় কালো পতাকাও! অভিযোগ তির স্থানীয় বিজেপি কর্মীদের দিকে।

বিক্ষোভ চলাকালীন ফেসবুক লাইভে এসে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করেন মহুয়া। বলেন, 'দেখুন বিজেপির পতাকা নিয়ে আমার গাড়ি আটকে রেখেছে। পুলিস কিছু করছে না। দয়া করে দেখুন'। তাঁর অভিযোগ, 'পুলিস থাকা সত্ত্বেও আমার গাড়ির উপরে চড়াও হয়েছে। পুলিসের দায়িত্বে থাকার কথা ছিল'।

 

আরও পড়ুন: ধানের লোভে রুট বদল বুনো হাতির, নকশালবাড়ির রেললাইনে বাড়ছে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা!

এক্স হ্য়ান্ডেল পোস্টে লেখেন,  'আদালতের নির্দেশ অমান্য করার জন্য কলকাতা হাই কোর্ট কি রাজ্য সরকার এবং স্বরাষ্ট্র দফতরের বিরুদ্ধে পদক্ষেপ করবে? না কি আদালত অবমামনার মামলা কেবল বিরোধীদের ক্ষেত্রেই প্রযোজ্য? ক্ষমতাসীন আর বিজেপির সহযোগীরা কি বিশেষ রক্ষাকবচ পেতেই থাকবেন'?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

ZEENEWS TRENDING STORIES