সকাল থেকেই দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘা! শত ব্যস্ততাতেও কাজ থামিয়ে ঘুমন্ত বুদ্ধের দিকে নিষ্পলক তাকিয়ে রইল সারা শহর
Kangchenjunga: নীল আকাশের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য যেন মুহূর্তেই মন ভালো করে দিল শহরবাসীর। অবিশ্বাস্য নয়! কিন্তু অপূর্ব! সকাল হতেই শিলিগুড়ি থেকে দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘা!
নারায়ণ সিংহরায়: অবিশ্বাস্য নয়! কিন্তু অপূর্ব! সকাল হতেই শিলিগুড়ি থেকে দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘা! কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যে এমনিতেই মুগ্ধ স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকেরা। নীল আকাশের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য যেন মুহূর্তেই মন ভালো করে দিল শহরবাসীর। সকালের আলোয় বরফে মোড়া পাহাড়ের চূড়ায় সূর্যের আলো পড়তেই ফুটে উঠল ঘুমন্ত বুদ্ধের এক অপূর্ব রূপ। আর সেই চোখজুড়ানো দৃশ্যই ধরা পড়ল আমাদের ক্যামেরায়।
আরও পড়ুন: ভয়াল ভাঙনের কোপে জেটি, অচিরেই তলিয়ে
পাহাড়মুগ্ধ
ফের একবার সকাল হতেই শিলিগুড়ি ও তার সংলগ্ন এলাকা থেকে ধরা পড়ল হিমালয়ের অপরূপ সৌন্দর্য। পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ শহরবাসী! নীল আকাশের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য যেন মুহূর্তেই মন ভালো করে দিল শহরবাসীর। সকালের আলোয় বরফে মোড়া পাহাড়ের চূড়ায় সূর্যের আলো পড়তেই ফুটে উঠল ঘুমন্ত বুদ্ধের এক অপূর্ব রূপ। আর সেই চোখজুড়ানো দৃশ্যই ধরা পড়ল আমাদের ক্যামেরায়।
আরও পড়ুন: চারদিক কাঁপিয়ে ১৪০ কিমি বেগে 'অর্ণব'... বাংলার
দু'দণ্ড শান্তি
শহরের ব্যস্ততা, যানজট আর প্রতিদিনের কর্মব্যস্ততার মাঝেও প্রকৃতির এই অপরূপ উপহার যেন কয়েক মুহূর্তের জন্য থামিয়ে দিল শিলিগুড়ির জীবনযাত্রাকে। শত ব্যস্ততার মধ্যেও তাঁদের হাতে উঠে এল একটু সময়। দূর থেকে দেখা তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করলেন তাঁরা।
ছবি-সেলফি
এদিন সকাল থেকেই অনেককেই ব্যস্ত থাকতে দেখা গেল এর ছবি তুলতে। চেনা দৃশ্য। বারবার দেখা দৃশ্য। কিন্তু বারবার দেখেও যা পুরনো হয় না। তাই কেউ নিজের মোবাইলে তুলে রাখলেন পাহাড়ের মনোরম দৃশ্য, কেউ আবার এই দৃশ্যকে পিছনে রেখে প্রিয়জনদের সঙ্গে সেলফি তুলে স্মরণীয় করে রাখলেন এই সুন্দর সকালটিকে। সত্যিই তো! শুধু তো কাঞ্চনজঙ্ঘাকে দেখা নয়! বরং তার সঙ্গে নিজেদের কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখার আনন্দটাই তো বেশি বড়। তাই ছবি-ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। কারও মোবাইলের ক্যামেরায় ধরা পড়ল বরফেঢাকা পাহাড়ের চূড়া, আবার কেউ সেলফির ফ্রেমে বন্দি করলেন নিজেকে এবং পিছনে থাকা অপূর্ব হিমালয়ের অপরূপ সৌন্দর্যকে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)