• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /শিলিগুড়ি
  • /শিলিগুড়ির পানিট্যাঙ্কি সীমান্ত কি আন্তর্জাতিক পাচারকারীদের 'সেফ করিডোর'? বাড়ছে গোয়েন্দাদের মাথাব্যাথা!

শিলিগুড়ির পানিট্যাঙ্কি সীমান্ত কি আন্তর্জাতিক পাচারকারীদের 'সেফ করিডোর'? বাড়ছে গোয়েন্দাদের মাথাব্যাথা!

Human trafficking racket: পুজোর মুখে ইন্দো-নেপাল সীমান্তে বড়সড় পাচার চক্র ফাঁস! এস‌এসবি ও পুলিশের জালে ভুটানি পাচারকারী। উদ্ধার ২ নাবালিকা

Written BySudeshna Paul Saha
Published: Oct 12, 2026, 05:41 PM IST|Updated: Oct 12, 2026, 06:03 PM IST
joinshare
শিলিগুড়ির পানিট্যাঙ্কি সীমান্ত কি আন্তর্জাতিক পাচারকারীদের 'সেফ করিডোর'? বাড়ছে গোয়েন্দাদের মাথাব্যাথা!
Image Credit: পানিট্যাঙ্কি সীমান্ত

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

2

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

3

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

4

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

5

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

নারায়ণ সিংহ রায়: পুজোর মুখে সক্রিয় আন্তর্জাতিক নারী পাচার চক্র। ইন্দো-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি সীমান্ত কি পাচারকারীদের সেফ করিডোর? ভাবাচ্ছে গোয়েন্দা সংস্থার আধিকারিকদের।

সীমান্তে দিয়ে মানব পাচারের আগেই  এস‌এসবি ও স্বেচ্ছাসেবী সংগঠন তৎপরতায় উদ্ধার মিজোরামের ২ নাবালিকা। শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির পানিট্যাঙ্কির ইন্দো-নেপাল সীমান্ত পারাপারের আগে গ্রেফতার ১ মানব পাচারকারী। গতকাল ইন্দো-নেপাল সীমান্তে ফের এক নাবালিকাকে পারাপার করতে গেলে নথি খতিয়ে দেখতেই সীমান্তে টহলরত এসএসবির জওয়ানদের সন্দেহ হ‌য়। জিজ্ঞাসাবাদ করতেই আসল তথ্য উঠে আসে। নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক অসঙ্গতি পেয়েই আটক করা হয় অভিযুক্তকে। পরে নাবালিকার কাছে থেকে আরও এক নাবালিকার সন্ধান পেয়ে শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকা থেকে ওই নাবালিকাকেও উদ্ধার করে এস‌এসবি, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

এস‌এসবি সূত্রে খবর, নাবালিকাদের মিজোরাম থেকে কাজের প্রলোভনের ফাঁদে ফেলে নেপালে পাচারের ছক ছিল অভিযুক্তের। পরবর্তীতে অভিযুক্তকে আটক করে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এস‌এসবি। মানব পাচারের অভিযোগে অভিযুক্ত মহেশ ভুরালাল তান্নাকে গ্ৰেফতার করে পুলিশ। ধৃত ভূটানের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতকে রিমান্ডে নিয়ে গোটা ঘটনায় আরও কারা কারা জড়িত রয়েছে তার তদন্তে নামবে পুলিশ।

ধৃতের বিরুদ্ধে 140,143,111,98,99,69,68,64(2), POCSO সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে খড়িবাড়ি থানার পুলিশ। প্রসঙ্গত, গত ২৮ অগাস্ট ৪ নাবালিকা সহ ২ মহিলাকে উদ্ধার করার পাশাপাশি ৩ জন পাচারকারীকে গ্রেফতার করে এসএসবি। তার আগে গত ৮ অগাস্টও মানব পাচারের অভিযোগে তিনজনকে গ্রেফতার করার পাশাপাশি এক নাবালিকাকে উদ্ধার করে এস‌এসবি। বার বার এভাবে পাচারের চেষ্টা ও গ্রেফতারি,  এতেই উদ্বিগ্ন গোয়েন্দারা। আন্তর্জাতিক নারী পাচারচক্রের চক্রীদের এই করিডোর ব্যবহার করার মূল কারণই ভাবাচ্ছে গোয়েন্দাদের। সমস্তটাই খতিয়ে দেখছেন গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।

আরও পড়ুন, ৭০ লাখের নতুন ভবন, ঢোকার রাস্তা নেই! ৩ বছর ধরে তালাবন্ধ নকশালবাড়ি হিন্দি জুনিয়র হাইস্কুল

আরও পড়ুন, শতবর্ষী ভিন্টেজ বেন্টলিতে বিশ্বভ্রমণ! ঝাড়গ্রামের আদিবাসী গ্রামে ২ ব্রিটিশ পর্যটক, মুগ্ধ বাংলার লোকসংস্কৃতিতে

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Siliguri