SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

কাজল ঘোষকে দলে নেওয়া যাবে না, যোগদানের জল্পনা ছড়াতেই তুমুল বিক্ষোভ বিজেপি সমর্থকদের

Siliguri: পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, নিশ্চিতভাবে কিছু জানি না। দলের নির্দেশ ছাড়া এই বিষয়ে আর কোনও মন্তব্য করব না

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Oct 31, 2026, 09:17 PM IST | Updated: Oct 31, 2026, 09:20 PM IST
Image Credit: বিজেপির বিক্ষোভ
Join

নারায়ণ সিংহরায়: ফাঁসিদেওয়া বিধানসভার বিধাননগরের দাপুটে তৃণমূল নেতা তথা ফাঁসিদেওয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল ঘোষকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) সুনীল বনসলের সঙ্গে তাঁর তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

ওই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই কাজল ঘোষ বিজেপিতে যোগ দিয়েছেন কি না, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। তবে এ নিয়ে এখনও পর্যন্ত বিজেপির রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

এদিকে, ওই ছবি সামনে আসতেই ফাঁসিদেওয়ায় বিজেপির একাংশ কর্মী বিক্ষোভে সামিল হন। কাজল ঘোষের কুশপুত্তলিকা দাহ করে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূল আমলে একাধিক দুর্নীতি এবং এলাকায় অশান্তির সঙ্গে কাজল ঘোষের নাম জড়িয়েছে। পাশাপাশি,পাট্টা জমি দখল সংক্রান্ত মামলায় তিনি গ্রেফতারও হয়েছিলেন বলে দাবি তাঁদের। এমন একজন নেতাকে দলে নেওয়া হলে সাধারণ কর্মীদের মধ্যে ভুল বার্তা যাবে বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতির কাছেও অভিযোগ জানানো হবে বলে জানান তাঁরা।

আরও পড়ুন-নন্দীগ্রামে সূর্যোদয়ের লড়াইয়ে যারা গিয়েছিল তাদের ছাড় নেই, গ্রেফতার করা হবে সিপিএম নেতা তপন ঘোষকে: মুখ্যমন্ত্রী

অন্যদিকে, কাজল ঘোষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এই বিষয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জেলা বিজেপি সভাপতি অরুণ মণ্ডল জানান, কাজল ঘোষের বিজেপিতে যোগদানের বিষয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই। রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্ব থেকেও এ বিষয়ে এখনও কোনও বার্তা আসেনি।

পর্যটনমন্ত্রী তথা বিজেপি নেতা শঙ্কর ঘোষকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আপনাদের মতো আমিও ছবিটি দেখেছি। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানি না। দলের নির্দেশ ছাড়া এই বিষয়ে আর কোনও মন্তব্য করব না। কী সম্ভাবনা রয়েছে বা ভবিষ্যতে কী হতে পারে সে বিষয়েও এখনই কিছু বলা সম্ভব নয়।"

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES