SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

প্রকল্পের নামে কোটি টাকার জালিয়াতি! গ্রেফতার বিজেপি বিধায়ক ঘনিষ্ঠ...

BJP Leader Arrest: শিলিগুড়িতে প্রতারণার অভিযোগে গ্রেফতার বিধায়ক-ঘনিষ্ঠ। মাটিগাড়ার শপিং মল থেকে পাকড়াও রিভা লামা। দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নোমান রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত রিভা। ১ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

Edited By Soumita Khan
Published: Nov 22, 2026, 10:18 IST | Updated: Nov 22, 2026, 10:25 IST
Join

নারায়ণ সিংহ রায়: আর্থিক দুর্নীতি ও প্রতারণার অভিযোগে গ্রেফতার দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নোমান রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত রিভা লামা। প্রায় ১ কোটি টাকার একটি প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

অভিযোগ, ওই প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক লেনদেন করা হয়েছিল। পরবর্তীতে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ তুলে পুলিসের দ্বারস্থ হন শিলিগুড়ির বাসিন্দা শুভঙ্কর আরোরা ও মানিক আরোরা। জানা গিয়েছে, ২০২৪ সালে এই ঘটনাটি ঘটে। গত ১৮ নভেম্বর এই বিষয়ে শিলিগুড়ি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে শিলিগুড়ি থানার পুলিস।

আরও পড়ুন: কথা রেখে নবদ্বীপে মুখ্যমন্ত্রী! রাসে বড় চমক, একাধিক পুজোর উদ্বোধনে শুভেন্দু

অবশেষে আজ মাটিগাড়ার একটি শপিং মলের ভিতর থেকে রিভা লামাকে গ্রেফতার করে পুলিস। সেই সময় বিধায়ক নোমান রায়ের সঙ্গে ছিলেন রিভা বলে জানা গিয়েছে। মাটিগাড়া থানার পুলিস তাঁকে আটক করে পরবর্তীতে শিলিগুড়ি থানার হাতে তুলে দেয়।

অন্যদিকে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রায় এক কোটি টাকার এই প্রকল্পের সঙ্গে আর কারা জড়িত রয়েছেন, প্রতারণার পিছনে আরও কেউ রয়েছে কি না এবং গোটা আর্থিক লেনদেনের প্রকৃত রহস্য কী, তা জানার চেষ্টা করছে পুলিস।

প্রসঙ্গত, সোনা চুরির ঘটনায় গ্রেফতার বিজেপির যুব নেতা নয়ন সরকার। ধৃত আরও দুই। পুলিস সূত্রে জানা গিয়েছে, চুরির অভিযোগ জমা পড়ার পরই তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিস। অভিযান চালিয়ে নয়ন সরকার-সহ দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া সোনা কেনার অভিযোগে ভেনাস মোড়ের গঙ্গা জুয়েলার্সের মালিক অয়ন মাইতিকে গ্রেফতার করে পুলিস। তিনি শিলিগুড়ি পূর্ব চয়নপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। গত শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। পাশাপাশি, তাঁদের পুলিসি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

দলের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ওঠায় নয়ন সরকারকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান শিলিগুড়ি জেলা সাংগঠনিক সভাপতি সৌরভ সরকার। তিনি বলেন, আইনের ঊর্ধ্বে কেও নয়, দলে যত বেনো জল ঢুকেছে তাদেরকে আটকানোর ব্যবস্থা করা হচ্ছে, পাশাপাশি তিনি আরও জানান, ইতিমধ্যেই আলাদা করে প্রত্যেকটি মন্ডলে এই সমস্ত অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি রুখতে অবজারভার-সহ আলাদা টিম তৈরি করা হয়েছে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ZEENEWS TRENDING STORIES