আরও নিঃস্ব তৃণমূল! দলে দলে কর্মী ছাড়লেন ঘাসফুল, একযোগে শক্তি বাড়ল কংগ্রেসের
Malda: মালদার রাজনৈতিক মহলে জোর চর্চা। কয়েকশো তৃণমূল কর্মী যোগ দিলেন কংগ্রেসে। সাংসদ ঈশা খান চৌধুরীর বক্তব্য, একসময় বৈষ্ণবনগর কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। আগামী দিনে এই বিধানসভায় ফের কংগ্রেস জয়ী হবে বলে আশাবাদী তিনি।
রণজয় সিংহ: তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন মালদার কালিয়াচক ৩ ব্লকের ১০ জন গ্রাম পঞ্চায়েত সদস্য-সহ কয়েকশো তৃণমূল কর্মী। মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ তথা জেলা সভাপতি ঈশা খান চৌধুরীর হাত ধরে কংগ্রেসের পতাকা তুলে নেন যোগদানকারীরা। পঞ্চায়েত সদস্য ও তৃণমূল কর্মীদের এই দলবদলকে ঘিরে কালিয়াচক ৩ ব্লকের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
যোগদান কর্মসূচিতে সাংসদ ঈশা খান চৌধুরী বলেন, সাধারণ মানুষ পরিবর্তন চেয়েছিলেন। কিন্তু তৃণমূলের বিদায় হলেও বাস্তবে সেই পরিবর্তন এখনও হয়নি। বৈষ্ণবনগর বিধানসভা এলাকায় ভাঙন ও বন্যা দুর্গতদের অনুদান বণ্টনে ব্যাপক দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। একসময় বৈষ্ণবনগর কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। আগামী দিনে এই বিধানসভায় ফের কংগ্রেস জয়ী হবে বলে আশাবাদী তিনি।
আরও পড়ুন: চার দশকেরও বেশি ট্র্যাডিশন! গৌড় এক্সপ্রেসকে ১ নম্বর প্ল্যাটফর্মেই ফেরানোর দাবি
অন্যদিকে, যোগদানকারী তৃণমূলের পঞ্চায়েত সদস্য সামিউল শেখ বলেন, কেন্দ্র ও রাজ্যের স্বৈরাচারী সরকারের পরিবর্তনের লক্ষ্যেই তাঁরা কংগ্রেসে যোগদান করেছেন। আগামী দিনে এলাকায় আরও বড় যোগদান কর্মসূচি হবে বলেও জানান তিনি। এতে দলের কোন ক্ষতি হবে না। তৃণমূল কর্মীদের বিচলিত হওয়ার প্রয়োজন নেই এদেরকে আবার তৃণমূলে ফিরতে হবে দাবি মমতা তৃণমূল নেতৃত্বের।
এর পাশাপাশি পুরভোটের আগে মালদার ইংরেজবাজার পুরসভার ওয়ার্ডের পুনবিন্যাস হতে চলেছে। বাড়তে চলেছে ওয়ার্ডে সংখ্যা।বর্তমানে ২৯টি ওয়ার্ড রয়েছে ইংরেজবাজার পুরসভার। তা বৃদ্ধি পেয়ে হতে চলেছে ৩৬টি। পুরসভা সূত্রে এমনই তথ্য জানা গেছে। মার্চ মাসে বর্তমান বোর্ডে মেয়াদ শেষ হবে। ফলে তার আগে ওয়ার্ড বিন্যাস হবে।তাই ওয়ার্ড বিন্যাস প্রক্রিয়া নিয়ে তোড়জোড় শুরু হয়েছে পুরসভার অভ্যন্তরে। ডিসেম্বর মাসেই প্রথম সপ্তাহে ওয়ার্ড পুনবিন্যাস রিপোর্ট পাঠানো হবে রাজ্যে।
আরও পড়ুন: রক্তাক্ত মালদা মেডিক্যাল: অসুস্থ দাদুকে দেখতে গিয়ে আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থী
পুরসভা সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজার পুরসভার ১,৩,,৭,২৩ ও ২৫ নম্বর ওয়ার্ড ভেঙে নতুন ওয়ার্ড তৈরীর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান অম্লান ভাদুরী জানান ২০১১সালের জনগননার ভিত্রিতে ওয়ার্ডের পুনবিন্যাস হয়েছিল। বর্তমানে বেশকিছু ওয়ার্ডে আট হাজার থেকে দশ হাজার জনসংখ্যা রয়েছে। এমন ওয়ার্ডগুলিকে ভেঙে নতুন ওয়ার্ড করা হবে। বিষয়টি নিয়ে এখনও আলোচনা হয় নি। বোর্ড অব কাউন্সিলার বৈঠকে আলোচনা হবে। তারপর রাজ্যের কাছে প্রস্তাব পাঠানো হবে। আশা করছি পুরভোটের আগেই এই ওয়ার্ড পুনবিন্যাস সম্পন্ন হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)