• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /মালদহ
  • /কার্তিক পুজোয় রক্তারক্তি কাণ্ড! খুন বিজেপি মণ্ডল সভাপতি

কার্তিক পুজোয় রক্তারক্তি কাণ্ড! খুন বিজেপি মণ্ডল সভাপতি

Malda Murder: মালদার হবিবপুরে কার্তিক পুজোর মেলায় মদ্যপদের বিবাদ থামাতে গিয়ে খুন হলেন বিজেপি মণ্ডল সহ সভাপতি ও পুজো কমিটির সম্পাদক চন্দন মণ্ডল (৪৫)। ঘটনায় অভিযুক্ত কানাই চৌধুরীকে আটক করেছে পুলিশ।

Written BySudeshna Paul Saha
Published: Nov 20, 2026, 11:36 IST|Updated: Nov 20, 2026, 11:50 IST
joinshare
কার্তিক পুজোয় রক্তারক্তি কাণ্ড! খুন বিজেপি মণ্ডল সভাপতি
Image Credit: চন্দন মণ্ডল (বাঁদিকে), কানাই চৌধুরী (ডানদিকে)

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

2

কালীঘাটে 'গৃহযুদ্ধ', পোস্ট-বিতর্কে কুণালের পাশে মমতা! কী বার্তা নেত্রীর?

3

সঙ্গী নাবালক? সোনা চুরিতে গ্রেফতার বিজেপির যুবনেতা!

4

পেট্রলে জল! পাম্প থেকে কিছুটা দূরে গিয়ে বাইকের...উত্তেজনা হাওড়ায়

5

কালীঘাটে 'গৃহযুদ্ধ'! 'একটু কড়া ডোজ দরকার', কুণালের নিশানায় উপাসনা-প্রিয়াঙ্কা?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

রণজয় সিংহ: কার্তিক পুজোয় রক্তারক্তি কাণ্ড! কার্তিক পুজোর মেলায় মদ্যপানের আসরে বিবাদ থামাতে গিয়ে খুন হয়ে গেলেন বিজেপি মণ্ডল সভাপতি। ঘটনাটি মালদার। মালদার হবিবপুর থানার ঋষিপুর অঞ্চলের বিজেপি মন্ডল সহ সভাপতি খুন। নিহতের নাম চন্দন মন্ডল। বয়স ৪৫ বছর। কার্তিক পুজোর মেলায় মদ্যপদের বিবাদ থামাতে গিয়ে এক যুবকের মারে পুজো কমিটির সম্পাদক তথা বিজেপির মণ্ডল সহ সভাপতির মৃত্যু হয় বলে অভিযোগ।

বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুরের ঋষিপুরের চাঁদপুর গ্রামে। ঘটনায় অভিযুক্ত মদ্যপ যুবককে পুলিশ আটক করেছে। পুলিশ জানিয়েছে, মৃত চন্দন মণ্ডল(৪৫) ঋষিপুরেরই বাসিন্দা ছিলেন। তিনি বিজেপির মণ্ডলের সহ সভাপতি এবং তিনি ডেকোরেটার্সের ব্যবসাও করতেন। ঋষিপুরের চাঁদপুরে ১৬ মাথার ষড়ানন কার্তিক পুজোকে ঘিরে জমজমাট মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর বসেছিল। রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে কিছু যুবকদের মধ্যে বচসা, হাতাহাতি বাঁধে। তা থামাতে যান চন্দন।

অভিযোগ, তখনই এক যুবকের মারে মাটিতে চন্দন লুটিয়ে পড়েন। তিনি হৃদরোগেও আক্রান্ত ছিলেন। পরে তাঁকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। অভিযুক্ত যুবককে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের নাম কানাই চৌধুরী।

আরও পড়ুন, সুইস স্ত্রী, দাদার সঙ্গে সংঘাতে দেশছাড়া! মমতার টানে কংগ্রেস-তৃণমূলে যোগ, প্রয়াত প্রাক্তন TMC বিধায়ক

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Crime News