SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

সরকারি চাকরির পাশাপাশি প্রাইভেট প্র্যাকটিসও! রাজ্যে চুক্তিভিত্তিক ডাক্তার নিয়োগের বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ডাক্তারের ঘাটতি মেটাতে রাজ্যে গ্রামীণ হাসপাতাল থেকে মেডিকেল কলেজগুলিতে চুক্তিভিত্তিক ডাক্তার ও কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সরকারি চাকরির পাশাপাশি প্রাইভেট প্র্যাকটিসও করা যাবে। আগামীকাল থেকেই শুরু হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া।

Written By Sudeshna Paul Saha
Published: Nov 12, 2026, 08:06 PM IST | Updated: Nov 12, 2026, 08:12 PM IST
Join

অয়ন শর্মা: গ্রামীণ হাসপাতাল থেকে মেডিকেল কলেজ। রাজ্যে এবার চুক্তিভিত্তিক ডাক্তার নিয়োগ। সরকারি ডিউটির সঙ্গে করা যাবে প্রাইভেট প্র্যাকটিস ও। কাল থেকেই নিয়োগ প্রক্রিয়া শুরু। জানালেন স্বাস্থ্যমন্ত্রী। তবে স্থায়ী ডাক্তার, নার্স নিয়োগ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমেই হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, PSC-র নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে দেড় থেকে দু বছর সময় লাগে। বিজ্ঞাপন বের হওয়া থেকে শুরু করে নিয়োগ নির্দেশিকা পর্যন্ত দেড় বছর কমপক্ষে লাগে। দেড় বছর স্বাস্থ্য ভবনের পক্ষে বসে থাকা সম্ভব নয়। তাই আমরা চুক্তি ভিত্তিক কর্মচারী নেব। ডাক্তার থেকে গ্রুপ ডি। যেখানে যেখানে দরকার। যদি সম্ভব হয় নার্সদের মধ্যেও নেওয়া হবে। ভবিষ্যতে স্থায়ী নিয়োগ প্রক্রিয়া শেষ হবার পরেও যদি ঘাটতি থাকে, তাহলে চুক্তিভিত্তিক যারা নিয়োগ হবেন তাদেরকে বহাল রাখা হবে।

যদি স্থায়ী নিয়োগ হয়ে যাওয়ার পরে ঘাটতি না থাকে, তাহলে চুক্তিভিত্তিকদের চুক্তি স্থগিত করা হবে। যে হাসপাতালে ঘাটতি, সেই হাসপাতালভিত্তিক নিয়োগ হবে। বিজ্ঞাপন সেই হাসপাতাল-ই দেবে।  আগামীকাল থেকেই নিয়োগ প্রক্রিয়ার কাজকর্ম শুরু হবে। কত বেতন, কি দায়িত্ব, সব চূড়ান্ত করা হয়েছে। স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রাইভেটে কাজ করার পাশাপাশি সরকারিতেও কাজ করা যাবে। প্রাইভেটে যেমন কাজ করছে করবে। সরকারকেও সময় দেবে। স্থানীয় ডাক্তারদের অগ্রাধিকার। এর ফলে বদলি নিয়ে চাপানউতর ও কমবে। স্থানীয়ভাবে লোক নিয়োগ করলে স্বাস্থ্য ভবনের সুবিধা, যিনি কাজ করছেন তারও সুবিধা।

কলকাতাতেও হবে চুক্তিভিত্তিক ডাক্তার নিয়োগ। কলকাতা, হাওড়াতেও অনেক ঘাটতি রয়েছে ডাক্তারের। যেমন কলকাতা মেডিকেল কলেজ, বিদ্যাসাগর হাসপাতাল, বিধান নগর মহকুমা হাসপাতাল, বাঘাযতীন হাসপাতাল, বি এন বসু হাসপাতাল, নর্থ সাবারবান হাসপাতাল। অনেক হাসপাতালেই পর্যাপ্ত ডাক্তার নেই। যেখানে ঘাটতি পাব সেখানেই চটজলদি পরিষেবা চালু করা হবে। গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র থেকে মেডিকেল কলেজ সব জায়গাতেই চুক্তিভিত্তিক নিয়োগ হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

ZEENEWS TRENDING STORIES