SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

'একমাস সময় দেওয়া হবে', অ্যাপ বাইকেও এবার হলুদ নম্বর প্লেট?

চটজলদি কোথাও যাওয়ার ক্ষেত্রে বাইকের কার্যত কোনও বিকল্প নেই। আর সেই বাইক যদি অ্যাপ নির্ভর হয়, তাহলে তো কথাই নেই। চার চাকার তুলনায় সস্তা, আবার আবার দ্রুত গন্তব্য়ে পৌঁছ দিতেও সক্ষম।

Written By Tanumoy Ghosal
Published: Nov 22, 2026, 23:14 IST | Updated: Nov 22, 2026, 23:18 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বদলের বাংলায় এবার অ্যাপ বাইকে কড়াকড়ি! হলুদ নম্বর প্লেট বাধ্যতামূলক? বাইক চালকদের আনা হবে ট্যাক্সের আওতায়? পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ে মন্তব্যে জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন: উত্তপ্ত বাংলাদেশ; বিদেশমন্ত্রীকে চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রী ! '২ দিন সীমান্ত বন্ধ করলেই...', বিস্ফোরক শমীক

চটজলদি কোথাও যাওয়ার ক্ষেত্রে বাইকের কার্যত কোনও বিকল্প নেই। আর সেই বাইক যদি অ্যাপ নির্ভর হয়, তাহলে তো কথাই নেই। চার চাকার তুলনায় সস্তা, আবার আবার দ্রুত গন্তব্য়ে পৌঁছ দিতেও সক্ষম। চালকের যেমন সূবিধা, তেমনি লাভবান চালকরাও। কিন্তু সেই অ্যাপ বাইক-ই কি কর্মাশিয়াল নম্বর ছাড়া চালানো যাবে?

পরিবরণমন্ত্রী অর্জুন সিং কিন্তু বলছেন, 'নিয়ম আছে কর্মাশিয়াল গাড়িতে রাপিডো চলবে, ওলা চলবে। নম্বর কর্মাশিয়াল হওয়া দরকার। কিছু অসাধু শক্তি আগের সরকারের নেতাদের ধরে প্রাইভেট গাড়ির নম্বর রাপিডোর কাজ করছে। দুর্ঘটনা ঘটলে তো কোনও সুযোগ-সুবিধা পাবে না'। তাঁর স্পষ্ট কথা, 'সেজন্য বন্ধ করার জন্য বলছি। আপনাকে একমাস সময়ে দেওয়া হবে, কর্মাশিয়াল নম্বরে বদলে নিন'।

আরও পড়ুন: বদলের বাংলায় ফের শিল্প সিঙ্গুরে! কীভাবে জমির ব্য়বস্থা? 'আমরা...' স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

এদিকে অ্যাপ বাইক যাঁরা চালান, তাঁদের অনেকেই ছাত্র। কলেজ বা ইউনিভার্সিটিকে ক্লাস করে অতিরিক্ত সময় ভাড়ায় বাইক চালিয়ে পড়ার খরচ তোলেন। কারও কারও আবার অ্যাপ বাইক চালিয়েই সংসারও চলে। এখন যদি অ্যাপ বাইক কর্মাশিয়াল হয়ে যায়, ট্যাক্সের আওতায় চলে আসে, তাহলে বিপাকে পড়তে হবে। কারণ, সামান্য রোজগার থেকে সরকারকে ট্যাক্স দিতে হলে হাতে আর কিছুই থাকবে না। ফলে চিন্তায় অ্যাপ বাইক চালকরা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

ZEENEWS TRENDING STORIES