SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ছুটির দিনেও রেহাই নেই! টানা ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, অন্যদিকে মেট্রোর ব্লু লাইন নিয়েও বিগ আপডেট

Vidyasagar Setu closed: মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল রবিবার, ২২ নভেম্বর ২০২৬ দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকবে। ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা ১৬ ঘণ্টা সেতু ও এর সব র‍্যাম্পে যান চলাচল বন্ধ রাখা হবে। এইচআরবিসি (HRBC)-এর তত্ত্বাবধানে সেতুর কেবল ও বিয়ারিং বদলানোর কাজ চলবে

Edited By Soumita Khan
Published: Nov 21, 2026, 09:12 IST | Updated: Nov 21, 2026, 09:45 IST
Join

অয়ন ঘোষাল: ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য আগামীকাল রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা ১৬ ঘণ্টা বিদ্যাসাগর সেতু এবং এর সংযোগকারী র‍্যাম্প দিয়ে সমস্ত যান চলাচল বন্ধ থাকবে।

হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (HRBC)-এর তত্ত্বাবধানে সেতুর স্টে কেবল, হোল্ডিং-ডাউন কেবল এবং বিয়ারিং বদলানোসহ মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ হবে। এর জেরে সেতুর মূল অংশের পাশাপাশি সব ওঠানামার র‍্যাম্প বন্ধ থাকবে এবং কলকাতা–হাওড়া যাতায়াতে ভোগান্তির আশঙ্কা আছে। হতে পারে যানজট।

কলকাতা পুলিসের বিকল্প রুট

১) এজেসি বোস রোড / জিরাট আইল্যান্ড দিক থেকে টার্ফ ভিউ হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজ (রবীন্দ্র সেতু) যাওয়া যাবে, অথবা কেপি রোডের দিকে মোড় নেওয়া যাবে।

আরও পড়ুন: ১১০ মিমি পর্যন্ত বৃষ্টির রক্তচক্ষু! তিন টুকরো নিম্নচাপ আখবানের দাপটে ভাসছে বাংলা, কবে কাটবে দুর্যোগ?

২) জেবিএন আইল্যান্ড / কেপি রোড দিক থেকে: ১১ ফার্লং গেট হয়ে হেস্টিংস ক্রসিং এবং সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে।

৩) খিদিরপুর / সিজিআর রোড দিক থেকে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজের দিকে ঘোরানো হবে।

৪) ঘোড়া পাস ওয়াই-পয়েন্ট, কেপি রোড র‍্যাম্প ব্যবহারকারীদের জন্য ১১ ফার্লং গেটের দিকে ঘুরিয়ে কেপি রোড ও রেড রোড ধরে হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে।

উল্লেখ্য, অন্যদিকে মেট্রোর ব্লু লাইনে যাত্রীদের জন্য স্বস্তির খবর। প্রতিকূল আবহাওয়া এবং আবহাওয়ার পূর্বাভাসের কথা মাথায় রেখে ওই দিন শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) স্টেশনের মধ্যে পূর্বনির্ধারিত ট্রাফিক ও পাওয়ার ব্লক বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ২০ নভেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অংশে মেট্রো চলাচল বন্ধ রাখার কথা ছিল। কিন্তু বর্তমান আবহাওয়া পরিস্থিতির কারণে আপাতত সেই কাজ স্থগিত রাখা হচ্ছে।

আরও পড়ুন: গিরিশ পার্ক থানায় অভিষেক: উঠল ‘চোর চোর' স্লোগান- তৃণমূল-বিজেপির ধুন্ধুমারে রণক্ষেত্র উত্তর কলকাতা

এর ফলে আগামী রবিবার সকাল ৯টা থেকে ব্লু লাইনের সম্পূর্ণ পথে, অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা একেবারে স্বাভাবিক থাকবে। ছুটির দিনে যাত্রীরা আর পাঁচটা রবিবারের মতোই নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ZEENEWS TRENDING STORIES