• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /গিরিশ পার্ক থানায় অভিষেক: উঠল ‘চোর চোর' স্লোগান- তৃণমূল-বিজেপির ধুন্ধুমারে রণক্ষেত্র উত্তর কলকাতা

গিরিশ পার্ক থানায় অভিষেক: উঠল ‘চোর চোর' স্লোগান- তৃণমূল-বিজেপির ধুন্ধুমারে রণক্ষেত্র উত্তর কলকাতা

Abhishek Banerjee: পুলিসকে হুমকি দেওয়ার মামলায় কলকাতার গিরিশ পার্ক থানায় হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। থানার বাইরে তৃণমূল ও বিজেপি সমর্থকদের বিক্ষোভ...

Written ByZee 24 Ghanta Digital DeskEdited ByZee 24 Ghanta Digital Desk
Published: Nov 20, 2026, 16:19 IST|Updated: Nov 20, 2026, 16:35 IST
joinshare
গিরিশ পার্ক থানায় অভিষেক: উঠল ‘চোর চোর' স্লোগান- তৃণমূল-বিজেপির ধুন্ধুমারে রণক্ষেত্র উত্তর কলকাতা
Image Credit: গিরিশ পার্ক থানায় অভিষেক (ফাইল চিত্র)

About the Author

Zee 24 Ghanta Digital Desk

Zee 24 Ghanta Digital Desk

জি ২৪ ঘণ্টা- বাংলার আওয়াজ, বাঙালির আবেগ। খবরের জগতে দর্শক-পাঠকদের প্রথম পছন্দ জি ২৪ ঘণ্টা। সত্যি খবরের প্রতি দায়বদ্ধ আমরা। প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আপনার কাছে তুলে ধরাই আমাদের একমাত্র লক্ষ্য। নির্ভুল, পক্ষপাতহীন সংবাদ পরিবেশনের এই ধারাবাহিকতায় সামিল আপনিও। সব খবর সবার আগে জানতে, পড়তে থাকুন জি ২৪ ঘণ্টা ডট কম। 
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

2

কালীঘাটে 'গৃহযুদ্ধ', পোস্ট-বিতর্কে কুণালের পাশে মমতা! কী বার্তা নেত্রীর?

3

সঙ্গী নাবালক? সোনা চুরিতে গ্রেফতার বিজেপির যুবনেতা!

4

পেট্রলে জল! পাম্প থেকে কিছুটা দূরে গিয়ে বাইকের...উত্তেজনা হাওড়ায়

5

কালীঘাটে 'গৃহযুদ্ধ'! 'একটু কড়া ডোজ দরকার', কুণালের নিশানায় উপাসনা-প্রিয়াঙ্কা?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুলিস আধিকারিকদের হুমকি দেওয়া এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শুক্রবার গিরিশ পার্ক থানায় (Girish Park Police Station) হাজিরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কলকাতা পুলিসের (Kolkata Police) নোটিস অনুযায়ী শুক্রবার দুপুর ১টা নাগাদ তিনি থানায় পৌঁছন। তবে সাংসদ থানার ভিতরে প্রবেশ করতেই বাইরে তৃণমূল (TMC) ও বিজেপি (BJP) কর্মী-সমর্থকদের মারাত্মক স্লোগান ও তর্ক-জমায়েতকে কেন্দ্র করে উত্তর কলকাতার (North Kolkata) চরম রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৈরি হয় চূড়ান্ত বিক্ষোভ পরিস্থিতি।

থানার বাইরে ঠিক কী ঘটেছিল?

তথ্য অনুযায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায় থানায় পৌঁছনোর আগেই তাঁর সমর্থনে কালীঘাট-তৃণমূলের নেতা-কর্মীরা এবং দলের আইটি সেলের প্রধান উপাসনা চৌধুরী সেখানে জড়ো হয়েছিলেন। সাংসদের গাড়ি থানার সামনে আসতেই তাঁরা স্লোগান দিতে শুরু করেন। ঠিক সেই সময়ে উত্তর কলকাতার শ্যামপুকুর এলাকার স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা সেখানে পৌঁছে অভিষেক ও তৃণমূল নেতৃত্বকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুন: বকেয়া ডিএ নিয়ে বড় আপডেট: অপেক্ষার অবসান, ২৮ হাজার পেনশনভোগীর অ্যাকাউন্টে নভেম্বরের এই দিন ঢুকবে মহার্ঘ ভাতা, না পেলে কী করবেন জেনে নিন

বিক্ষোভকারীদের অভিযোগ, কালীঘাট থেকে আসা তৃণমূল সমর্থকেরা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন। এর প্রতিবাদে বিজেপি সমর্থকেরা পাল্টা বিক্ষোভ শুরু করলে স্কটিশ চার্চ কলেজের (Scottish Church College) সামনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ, বিজেপি কর্মী-সমর্থকেরা জনা ২০-২৫ জন তৃণমূল সমর্থককে ঘিরে ধরে ধাক্কা দিয়ে এলাকা থেকে বের করে দেন। এমনকি এক মহিলা সমর্থককে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং ‘চোর’ বলে তাড়া করা হলে তিনি কোনওক্রমে গাড়ি নিয়ে এলাকা ছাড়েন।

 

তৃণমূলের প্রতিক্রিয়া ও পুলিসের হস্তক্ষেপ দাবি

ঘটনার জেরে তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) সমাজমাধ্যমে (Social Media) বিক্ষোভের ভিডিয়ো পোস্ট করে অবিলম্বে পুলিসের হস্তক্ষেপ দাবি করেছেন। তাঁর বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনি নোটিস মেনে তদন্তে সহযোগিতা করতে থানায় এসেছেন।

আগে থেকে পুলিসকে চিঠি দিয়ে জানানো সত্ত্বেও বাইরে বিজেপি কর্মীরা জমায়েত করে অশান্তি তৈরি করছেন বলে তিনি অভিযোগ তোলেন। অন্যদিকে, উপাসনা চৌধুরী ও তৃণমূল সমর্থকদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে পুলিসকে ব্যবহার করে অভিষেককে হেনস্থা (Political Harassment) করা হচ্ছে।

 

বিক্ষোভকারীদের পাল্টা বক্তব্য

অন্যদিকে, ঘটনাস্থলে উপস্থিত বিজেপি কর্মী-সমর্থক ও বিক্ষোভকারীরা পাল্টা দাবি করেছেন যে, সাধারণ মানুষ নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁদের বক্তব্য, রাজ্যের বর্তমান সরকার সাধারণ মানুষের ভোটে নির্বাচিত এবং এখানে পুলিসকে ধমকানো বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও কুরুচিকর মন্তব্য বরদাস্ত করা হবে না।

মামলার নেপথ্যে কোন ঘটনা?

এই মামলার সূত্রপাত গত ২৯ অক্টোবর। সংবাদমাধ্যমের সামনে রাজ্য পুলিসের একাংশের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রীকে খুশি করতে পক্ষপাতদুষ্ট পুলিস আধিকারিকেরা তৃণমূল কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে, সংশ্লিষ্ট আধিকারিকদের নাম লিখে রাখা হচ্ছে এবং ভবিষ্যতে তাঁদের কাজের হিসাব নেওয়া হবে। এছাড়াও পশ্চিম মেদিনীপুরের পুলিস সুপার (SP) পাপিয়া সুলতানাকে ঘিরেও ব্যক্তিগত মন্তব্য করেছিলেন তিনি।

আরও পড়ুন: রাজ্যের এই শিক্ষকদের DA বাড়ল ৪০%: নভেম্বরের বেতনের সঙ্গেই ঢুকবে বাড়তি টাকা, বিরাট ঘোষণা রাজ্য সরকারের

অভিষেকের ওই বক্তব্যের প্রেক্ষিতেই গত ৩১ অক্টোবর গিরিশ পার্ক থানায় এক মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিস আধিকারিকদের হুমকি দেওয়া ও কাজে বাধা সৃষ্টির মামলা রুজু হয়। সেই মামলার তদন্তের স্বার্থেই গত ১৩ নভেম্বর কালীঘাটের বাসভবনে গিয়ে তাঁকে নোটিস দিয়েছিল পুলিস আর আজ ছিল হাজিরা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Abhishek Banerjee
Mamata Banerjee