• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /রাজ্যে তৈরি হচ্ছে জাদুচর্চার স্কুল, গড়া হবে সংগ্রহশালাও

রাজ্যে তৈরি হচ্ছে জাদুচর্চার স্কুল, গড়া হবে সংগ্রহশালাও

School Of Magic: স্কুল তৈরির জন্য একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির প্রধান পরামর্শদাতা পি সি সরকার জুনিয়র

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Oct 31, 2026, 10:28 PM IST|Updated: Oct 31, 2026, 10:32 PM IST
joinshare
রাজ্যে তৈরি হচ্ছে জাদুচর্চার স্কুল, গড়া হবে সংগ্রহশালাও
Image Credit: জাদুচর্চার স্কুল

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
শহরে মর্মান্তিক দুর্ঘটনা, গঙ্গা স্নান করতে নেমে আর উঠল না ২ নাবালক!

শহরে মর্মান্তিক দুর্ঘটনা, গঙ্গা স্নান করতে নেমে আর উঠল না ২ নাবালক!

2

হাওড়ায় উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ! হাতেনাতে পাকড়াও এক ব্য়ক্তি

3

পুরভোটের আগে প্রাক্তন মেয়র শোভনের পাশে কুণাল! সঙ্গে... প্রকাশ্যে ছবি

4

'ওদেরও বাঁচার অধিকার আছে', পুজো মিটলেও প্য়ান্ডেল খুলতে নারাজ উদ্যোক্তারা!

5

দামোদরে নেমে মুহূর্তে চোরাবালিতে তলিয়ে গেল তরতাজা যুবক, অল্পের জন্য রক্ষা ৪ বন্ধুর

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: একসময় বাংলা থেকেই জাদু দুনিয়া কাঁপিয়েছিলেন পি সি সরকার। বিশ্বের বিভিন্ন জায়গায় এখনও চলে জাদুচর্চা। এবার বাংলাতেই তৈরি হচ্ছে জাদুচর্চার স্কুল। সেই স্কুলের অ্যডভাইসরি কমিটির বৈঠক হয়ে গেল শনিবার। কথা হল স্কুলের রূপরেখা নিয়ে।

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে তৈরি হতে চলেছে জাদুচর্চার স্কুল। একই সঙ্গে স্থাপিত হবে বাংলার জাদুচর্চার উপর একটি সংগ্রহশালা। এজন্য একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। কিংবদন্তি জাদুকর পি সি সরকার (জুনিয়র) এই  কমিটির প্রধান পরামর্শদাতা হিসাবে থাকবেন। এছাড়া অন্যান্য বিশিষ্ট জাদুশিল্পীরা কমিটির বিভিন্ন পদে থাকবেন।

আরও পড়ুন-প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টের বড় নির্দেশ: ওবিসি সংরক্ষণ থাকবে নাকি সবাই জেনারেল ক্যাটাগরি? জেনে নিন আপডেট

শনিবার নন্দন সভাঘরে কমিটির প্রথম সভায় উপস্থিত ছিলেন বিভাগের মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং সচিব সৌমিত্র মোহন। স্ত্রী জয়শ্রী ও কন্যা মানেকার সঙ্গে উপস্থিত ছিলেন পি সি সরকার নিজেও।

ওই স্কুলের নাম হবে ওয়েস্ট বেঙ্গল স্কুল অব ম্যাজিক, ইলিউশন অ্যান্ড পারফরমিং আর্টস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Kolkata News