রাতভর লোকাল! শিয়ালদহে পুজো স্পেশাল একগুচ্ছ ট্রেন, জেনে নিন সময়সূচি
Durga Puja 2026: আগামী ১০ অক্টোবর মহালয়ার দিন থেকে ১৫ অক্টোবর পর্যন্ত শিয়ালদহ–লালগোলা সেকশনে প্রি-পুজো স্পেশাল ট্রেন! চলবে চারটি স্পেশাল EMU ট্রেন।
অয়ন ঘোষাল: পুজোর মুখে দারুণ সুখবর। রাতে ঠাকুর বাড়ি ফেরা নিয়ে আর কোনও চিন্তা নেই। ষষ্ঠী থেকে দশমী, শিয়ালদহ ডিভিশন সারারাত চলবে লোকাল ট্রেন। জানিয়ে দিল পূর্ব রেল।
আরও পড়ুন: 'এয়ারপোর্টে নামাজ পড়ার অন্তর্বতী নির্দেশ এখনই না', হাইকোর্টে জোর সওয়াল কেন্দ্রের
পুজোয় রাতভর লোকাল
আগামী শনিবার মহালয়া। আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু হয়ে যাবে পুজো। ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনে রাতভর চালু থাকবে লোকাল ট্রেন পরিষেবা। রেল সূত্রে খবর, আগামী ১৬ অক্টোবর ষষ্ঠী থেকে ২১ অক্টোবর দশমী পর্যন্ত চলবে ৫১ স্পেশাল ট্রেন। গত বছর এই স্পেশাল ট্রেনের সংখ্য়া ছিল ৩১। এরমধ্য়ে যাত্রীদের সুবিধার জন্য মেন, নর্থ ও সাউথ সেকশনে ৩৮ ট্রেন চলবে রাতে। সন্ধ্যায় আর ১৩ স্পেশাল ট্রেন।
এখানেই শেষ হয়। আগামী ১০ অক্টোবর মহালয়ার দিন থেকে ১৫ অক্টোবর পর্যন্ত শিয়ালদহ–লালগোলা সেকশনে প্রি-পুজো স্পেশাল ট্রেন! চলবে চারটি স্পেশাল EMU ট্রেন। পুজোর চার দিন শহরতলির লোকাল ট্রেন থামবে সব স্টেশনে। অর্থাৎ গ্যালোপিং ট্রেন থাকছে না।
ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা
স্রেফ স্পেশাল বা ওভারনাইট ট্রেনই নয়, পুজোয় ভিড় সামলাতে আরও একাধিক পদক্ষেপ করেছে রেল। যেমন, শিয়ালদহ স্টেশনে প্রফুল্ল দ্বার, নর্থ, মেন, সেন্ট্রাল ও সাউথ গেট দিয়ে ঢোকার ও বেরনোর নির্দিষ্ট ব্যবস্থা, ২৪ ঘণ্টার ওয়াররুম, সিসিটিভিতে নজরদারি, গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে স্ট্যান্ডবাই ট্রেন রেক, রিজার্ভ লোকো ক্রু, মেডিক্যাল বুথ, হেল্প ডেস্ক এবং মোবাইল মেইনটেন্যান্স টিম, শিয়ালদহ-বালিগঞ্জ- দমদমে অতিরিক্ত শৌচাগার ব্লক।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)