SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বদলের বাংলায় প্লাস্টিকমুক্ত গঙ্গাসাগর! হোগলা পাতার ছাউনির পরিবর্তে... কলকাতা থেকে হেলিকপ্টার

হাতে আর বেশি সময় নেই। গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। এবছর একাধিক নয়া উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার

Written By Tanumoy Ghosal
Published: Nov 25, 2026, 22:49 IST | Updated: Nov 25, 2026, 22:58 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বদলের বাংলায় প্লাস্টিকমুক্ত গঙ্গাসাগর মেলা। হোগলা পাতার ছাউনির বদলে আধুনিক তাঁবু! ৫০-৬০ হাজার মানুষের সমাগমের প্রস্তুতি নিচ্ছে রাজ্য় সরকার।

আরও পড়ুন:  সমাবর্তনে আর নয় কলোনিয়াল হ্যাংওভার? ভারতীয় ঐতিহ্য মেনে হ্যান্ডলুমের পোশাকের পরামর্শ উচ্চশিক্ষা দফতরের

হাতে আর বেশি সময় নেই। গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। এবছর একাধিক নয়া উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। যেমন, হোগলা পাতা ও প্লাস্টিকবিহীন মেলার পরিকল্পনা। রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন, সাধারণ মানুষের থাকার জন্য তৈরি করা হবে আধুনিক টেন্ট বা তাঁবু। থাকবে বিশেষ ওয়াটার এটিএম। সেখান থেকে বিনামূল্যে জল খেতে পারবেন পূর্ণ্যার্থীরা। থাকবে কাপ ও গ্লাসও।

গঙ্গাসাগরে তৈরি করা হচ্ছে বিশেষ মঞ্চ। যে মঞ্চে উপস্থিত হয়ে কীর্তন করতে পারবেন বিশিষ্ট ব্যক্তিরা। বিভিন্ন রাজ্যের আধিকারিকদেরও ওই মঞ্চে উপস্থিত থাকার কথা। ঘাটগুলিকে যাতে কাদা বা নোংরা না জমে, সেদিকেও বিশেষ নজর প্রশাসনের। বিশেষভাবে সাজিয়ে তোলা হচ্ছে ঘাটগুলিকে। যাতায়াতের জন্য থাকছে ২০টি বড় বার্জ।  প্রতিটি বার্জে একসঙ্গে এক হাজারেরও বেশি মানুষ যাতায়াত করতে পারবেন। সঙ্গে কলকাতা থেকে হেলিকপ্টার পরিষেবার ব্যবস্থাও। চাইলে কলকাতা ও বেহালা ফ্লাইয়িং ক্লাব থেকে হেলিকপ্টারেও যাওয়া হবে গঙ্গাসাগরে।

আরও পড়ুন: মারধর করে উলঙ্গ অবস্থায় এলাকায় ঘোরানো, আইসিইউতে ভর্তি তৃণমূল কাউন্সিলর! রিপোর্ট তলব আদালতের

এবার গঙ্গাসাগরে ভিড় আরও বেশি হবে বলেই মনে করছে সরকার।  মুখ্যসচিব মতে, অন্যান্য বছর গঙ্গাসাগরে ১৫ থেকে ২০ হাজার মানুষের উপস্থিতি থাকলেও এবার সেই সংখ্যা বেড়ে ৫০ থেকে ৬০ হাজার হতে পারে। সেই কথা মাথায় রেখেই পরিবহণ ও পরিকাঠামোর ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

ZEENEWS TRENDING STORIES