SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

অর্পিতার বাড়িতে টাকা কার? কে রেখেছিল টাকা? মমতার বাড়িতেও... 'মাথা'কে নিয়ে বিস্ফোরক পার্থ

Partha Chatterjee: "টাকা মমতার বাড়িতেও পাওয়া যেতে পারত!" অর্পিতার বাড়ির টাকার পাহাড় নিয়ে চক্রান্তের বিস্ফোরক দাবি পার্থ চট্টোপাধ্যায়ের। অর্পিতার বাড়ির টাকা শিক্ষা দুর্নীতির নয়, দলই চক্রান্ত করেছিল! জি ২৪ ঘণ্টায় সাক্ষাৎকারে বোমা ফাটালেন পার্থ চট্টোপাধ্যায়। কান টানলে মাথা আসে। কিন্তু আসল মাথাকে ছোঁয়াও হচ্ছে না!

Written By Sudeshna Paul Saha
Published: Oct 31, 2026, 03:32 PM IST | Updated: Oct 31, 2026, 03:49 PM IST
Image Credit: মমতাকে নিয়ে বিস্ফোরক পার্থ
Join

শ্রেয়সী গাঙ্গুলি: ৪ বছর আগে উদ্ধার টাকার পাহাড়! তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্য়ায়ের বাড়িতে উদ্ধার টাকার পাহাড়। শিক্ষা দুর্নীতি, নিয়োগ দুর্নীতির দায়ে জেলে যান পার্থ চট্টোপাধ্য়ায় ও অর্পিতা মুখোপাধ্য়ায়। কিন্তু এবার সেই টাকা নিয়ে বিস্ফোরক দাবি পার্থ চট্টোপাধ্য়ায়ের। পার্থর বান্ধবীর বাড়িতে কে টাকা রেখেছিল? পরিকল্পনা করেই টাকা রাখা হয়েছিল। মমতার বাড়িতেও টাকা থাকতে পারত! জি ২৪ ঘণ্টায় একান্ত সাক্ষাৎকারে এমনটাই দাবি পার্থ চট্টোপাধ্য়ায়।

টাকার পাহাড় কার? তাঁর পরিচিতের বাড়ি থেকে পাওয়া গিয়েছিল সেই টাকা। ৪ বছর আগের সেই টাকার পাহাড় কার? পার্থ চট্টোপাধ্য়ায় বলছেন, পরিকল্পনা করেই ওই টাকা ওখানে রাখা ছিল। মমতার বাড়িতেও টাকা থাকতে পারত। টাকা মমতার বাড়ি থেকেও পাওয়া যেতে পারত। সবটাই করা হয়েছে পরিকল্পনা মাফিক তাঁকে গ্রেফতার করার জন্য। আর এই পরিকল্পনা কারা করেছিলেন?

পার্থ চট্টোপাধ্য়ায়ের বিস্ফোরক দাবি, তাঁর গ্রেফতারি বিরোধী দলের পরিকল্পনা ছিল না। বলে রাখা ভালো, সেইসময় রাজ্যে বিরোধী দল ছিল বিজেপি। কিন্তু বিজেপি নয়, বরং তাঁর দলেরই কেউ কেউ তাঁকে গ্রেফতারির চক্রান্ত করেছিলেন বলে দাবি পার্থ চট্টোপাধ্য়ায়ের। তাঁর দাবি, উদ্ধার হওয়া সেই টাকার সঙ্গে শিক্ষা দুর্নীতির কোনও সম্পর্ক  নেই। পরিকল্পনা করেই ওই টাকা ওখানে রাখা হয়েছিল।

ইন্দ্রনীল  সেনের প্রসঙ্গ টেনে পার্থ চট্টোপাধ্য়ায়ের সাফ দাবি, 'কান' দুর্নীতিগ্রস্ত, জানতেন না 'মাথা'? তাঁর অনুমতি ছাঁড়া একটা পিঁপড়েও নড়ত না। সেখানে তিনি দুর্নীতির কথা জানতেন না, এটা হতে পারে না। কান টানলে মাথা আসে, কিন্তু কোন মাথা, সেটাই তো কেউ ঠিক করতে পারছে না। ধরা তো দূরের কথা, ছোঁয়াও হচ্ছে না। 'আসল লোক'কে ধরা হচ্ছে না, ছোঁয়া হচ্ছে না বলতে পার্থ চট্টোপাধ্য়ায় কাকে ইঙ্গিত করছেন, তা স্পষ্টই বোঝা যাচ্ছে। 

আরও পড়ুন, কম নয়, কমিশনে জমা পড়ছে বেশি সই! কালীঘাট বিজয়া সম্মিলনীরই কেউ কেউ... বিরাট দাবি ঋতব্রতর

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES