রবিবার দিনভর আংশিক বন্ধ মেট্রো! প্রায় সারাদিনই মিলবে না পরিষেবা! টানা ৯ ঘণ্টা বন্ধ থাকার পরে ফের ট্রেন মিলবে...
Metro Service on Sunday: আজ, রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ থাকবে মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে। শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত রবিবার মেট্রো চলাচল বন্ধ থাকবে। তবে সন্ধে ৬টার পরে মেট্রো চলাচল ফের স্বাভাবিক করে দেওয়া হবে বলেই জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে।
অয়ন ঘোষাল: আজ, রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ থাকবে মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে। আজ পয়লা নভেম্বর মেরামতির জন্য রবিবার প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। সূত্রের খবর, ব্রিজি-ময়দানে মেরামতির কাজের জন্য ৯ ঘণ্টা বন্ধ থাকবে পরিষেবা। সকাল ৯ থেকে সন্ধে ৬ পর্যন্ত মিলবে না পরিষেবা, জানাল মেট্রো রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: মরণকামড় দিতে আসছে 'মুরাসু'! সিভিয়ার সাইক্লনিক স্টর্ম হিসেবে ল্যান্ডফল ক্যাটেগরি-৩
আরও পড়ুন: Breaking News Live Update: মুখ্যমন্ত্রী হওয়ার পরে
শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান
শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত রবিবার মেট্রো চলাচল বন্ধ থাকবে। তবে সন্ধে ৬টার পরে মেট্রো চলাচল ফের স্বাভাবিক করে দেওয়া হবে বলেই জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে। যেহেতু রবিবার দিন অধিকাংশ অফিস এবং কাজের জায়গাতেই ছুটি থাকে, সেই কারণেই এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে।
দক্ষিণেশ্বর থেকে ময়দান
তবে, দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক রাখা হবে। ফলে যাঁরা জেলা থেকে কলকাতায় মেট্রো করে আসতে চান, তাঁদের ক্ষেত্রে সুবিধা হবে। তবে দক্ষিণ কলকাতা ও গড়িয়ার দিকের মানুষজনের কিছুটা সমস্যা হতে পারে এদিন। আরও জানানো হয়েছে, ইয়েলো এবং গ্রিন লাইনে সাধারণ দিনে যেভাবে মেট্রো চলাচল করে, সেই পরিষেবা স্বাভাবিক থাকবে। পাশাপাশি জানানো হয়েছে, ব্লু লাইনে যাতে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচলে কোনও সমস্যা না হয়, সেই দিকেও বিশেষ নজর দেওয়া হবে। রবিবার দক্ষিণেশ্বর থেকে ময়দানগামী প্রথম পরিষেবা পাওয়া যাবে সকাল ৯টায়। ময়দান থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৯টা ১৫ মিনিটে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)