SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে এনডিএ, ডিলিমিটেশন বিল নিয়ে বড় দাবি মালা রায়ের

Delimitation Bill: গত এপ্রিলে যখন এই বিল নিয়ে ভোটাভুটি হয় তখন ৫৪ ভোট জোগাড় করতে পারেনি এনডিএ

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Nov 16, 2026, 01:38 PM IST | Updated: Nov 16, 2026, 01:42 PM IST
Image Credit: ডিলিমিটেশন বিল
Join

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: নভেম্বরেই সংসদের বিশেষ অধিবেশন ডেকে পেশ করা হতে পারে ডিলিমিটেশন বিল। এবছরই একবার পেশ করা হয়েছিল ওই বিল। সংসদে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় ধাক্কা খেতে হয়েছিল সরকারকে। সূত্রের খবর, এবার সংসসদের শীত অধিবেশনের আগে বিশেষ অধিবেশন ডেকে এই বিল আনা হচ্ছে। সৌগত রায়ের বক্তব্য, এনডিএ বিল পাস করানোর জন্য প্রয়োজনীয় নম্বর জোগাড় করতে পারেনি। কিন্তু সাংসদ মালা রায়ের দাবি এনডিএস সেই সংখ্যা পেয়ে গিয়েছে।

ডিলিমিটেশন বিল পাস করাতে গেল এনডিএ-র প্রয়োজন ৩৬০ জনের সমর্থন। লোকসভায় রয়েছেন ৫৫৪ সাংসদ। সংবিধান সংশোধন করতে গেল দুই তৃতীয়াংশ ভোট পেতে হবে। সেক্ষেত্রে প্রয়োজন ৩৬০ জনের ভোট। এদিকে এনসিপিআই সাংসদ মালা রায়ের দাবি, এনডিএ প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠাতা পেয়ে গিয়েছে। তাই সংসদের বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে।

মালা রায়কে বিল পাস করানের জন্য প্রয়োজনীয় সাংসদ সংখ্য়া নিয়ে প্রশ্ন করা হলে মালা রায় বলেন, 'হ্যাঁ, পেয়ে গিয়েছে। এবিষয় বিস্তারিত কিছু বলব না। প্রধানমন্ত্রী এবং অমিত শাহ চিন্তাভাবনা করেই এগোচ্ছেন। সংখ্য়াটা নিশ্চয় রিচ করেছে। তাই স্পেশাল অধিবেশন ডাকা হচ্ছে। আমার তাই ধারনা। সেটা আগামী দিন জানা যাবে।'

আরও পড়ুন-নভেম্বরেই বিশেষ অধিবেশন ডেকে আনা হচ্ছে ডিলিমিটেশন বিল! বড় ভূমিকা থাকছে NCPI-এর?

গত এপ্রিলে যখন এই বিল নিয়ে ভোটাভুটি হয় তখন ৫৪ ভোট জোগাড় করতে পারেনি এনডিএ। তার পর দেশের রাজনীতিতে অনেক ওঠাপড়া হয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের পর তৃণমূল কংগ্রেসের ২০ সাংসদ এখন এনসিপিআই শিবিরে। ওই ২০ সাংসদ এনডিএকে সমর্থন করতে চলেছেন বলে সূত্রের খবর। ফলে এনডিএর অনেকখানি ঘাটতিও মিটবে। এনডিএর একটা আশা রয়েছে ডিএমকের উপরে। তারা ইন্ডিয়া জোটের বৈঠকে যায়নি। তাদের সঙ্গে এনডিএ যোগাযোগ করছে বলে খবর। ডিএমকের হাতে রয়েছে ২২ সাংসদ। তাদের সমর্থন যদি এনডিএ পেয়েও যায় তাহলেও কিছুটা ঘাটতি থেকেই যাচ্ছে। সেই ঘাটতি পূরণ করারও চেষ্টা করছে এনডিএ।

এনিয়ে, মমতাপন্থী তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, এনডিএ এখনও পর্যন্ত মেজরিটি সংখ্য়া জোগাড় করতে পারেনি। যদি তা পেত তাহলে এতদিন ওরা বিশেষ অধিবেশন ডেকে দিত। ওরা এখনও বিভিন্ন দল ভাঙাবার চেষ্টা করছে। কিন্তু শেষপর্যন্ত সংখ্যাগরিষ্ঠার সংখ্যাং পৌঁছতে পারবে কিনা সন্দেহ রয়েছে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ZEENEWS TRENDING STORIES