SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

অবশেষে স্পিকারকে জবাব! 'কংগ্রেস ছাড়ার সময়ে মমতার মনে হয়নি অন্যায় হচ্ছে', জি ২৪ ঘণ্টায় বিস্ফোরক কাকলি

'আমরা যে সাংবিধানিক রীতিনীতি মেনে এবং ২০ জন একসঙ্গে একটা দল থেকে আরেকটা দলে গিয়েছিলাম। এটাতে অসাংবিধানিক কিছু নেই, অন্যায় কিছু নেই। দলত্যাগ বিরোধী আইন করার মতো কিছু নেই'।

Written By Zee 24 Ghanta Digital Desk
Published: Nov 24, 2026, 21:06 IST | Updated: Nov 24, 2026, 21:11 IST
Join

অর্কদীপ্ত মুখোপাধ্যায়: 'জাতীয় কংগ্রেসে ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস তৈরি করলেন, তখন মনে হয়নি জাতীয় কংগ্রেসের ক্ষতি হচ্ছে, জাতীয় কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসছে...সেটা অসাংবিধানিক হচ্ছে বা তার বিরুদ্ধে কেস করা'। দলত্য়াগের র সাংবিধানিক বৈধতা নিয়ে রীতিমতো আত্মবিশ্বাসী NCPI সাংসদ কাকলি ঘোষদস্তিদার।

আরও পড়ুন:  'মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন না'! এবার ঋতশিবিরে প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী?

আজ, মঙ্গলবারই ছিল স্পিকারের নোটিসের জবাব দেওয়ার শেষদিন। জবাব কি জমা পড়েছে? জি ২৪ ঘণ্টাকে কাকলি জানান, 'সকলেই এসেছিল। আজকে শেষদিন ছিল। সময়ের মধ্যই জমা দেওয়া হয়েছে'। তাঁর দাবি, 'আমরা যে সাংবিধানিক রীতিনীতি মেনে এবং  ২০ জন একসঙ্গে একটা দল থেকে আরেকটা দলে গিয়েছিলাম। এটাতে অসাংবিধানিক কিছু নেই, অন্যায় কিছু নেই। দলত্যাগ বিরোধী আইন করার মতো কিছু নেই। আমরা কিন্তু আগে থেকে জানি। যাঁরা আমাদের বিরুদ্ধে কেসটা করেছেন, তাঁরাই ব্যাপারটাকে একটুখানি ঘুরিয়ে দিয়ে, একেকজনের বিরুদ্ধে একেকটা করে মামলা করেছেন, অভিযোগ করেছেন। যাতে করে দেখানো যায়, আমাদের মধ্যে একজন গেল, সেটা তো নয়। অভিযোগটাই ভুল। আমরা জবাব দিয়ে দিয়েছি'। বলেন, 'পদ্ধতিটা তো আমি জানি না। মনে হয় স্পিকার আমাদের নিয়ে আলোচনা বসবেন বা হয়তো মৌখিকভাবে জবাব চাইবেন।সংবিধানের রীতি মেনেই আমরা করেছি। সংবিধানে মান্য়তা দেওয়া আছে যে, Group-এ join করা আমরা সেইভাবে করেছি'।

ঘাসফুল প্রতীকে জিতে এখন NCPI-তে।  লোকসভা স্পিকারের কাছে কাকলি ঘোষদস্তিদার, সুদীর বন্দ্যোপাধ্যায়-সহ ২০ সাংসদে সাংসদ পদ খারিজের আর্জি জানিয়েছে মমতা তৃণমূল। সাংসদ পদ কেন খারিজ হবে না? সেই আবেদনের প্রেক্ষিতেই দলত্য়াগীদের নোটিশ পাঠান লোকসভা স্পিকার। কাকলি বলেন, 'যে দলটা আমি করতাম, সেই দলের যিনি নেত্রী, আমরা তো তাঁর নেতৃত্বেই কাজ করতাম। তাঁর নির্দেশে কাজ করতাম। তিনি মানুষের স্বার্থে কাজ করতেন। অনেকদিন কাজ করেছি। তিনি যে কতবার একটা জোটে মন্ত্রী হয়ে, আবার অন্য জোটে গিয়েছে। তখন তো তাঁর মনে হয়নি, এটা অন্যায় হচ্ছে। রাজনীতি তো এটা হয়েই থাকে'।

বারাসতের সাংসদের স্পষ্ট কথা, 'আমরাই তো, তৃণমূল কংগ্রেসই তো মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তো আমরা জাতীয় কংগ্রেসে ছিলাম। জাতীয় কংগ্রেসে ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস তৈরি করলেন, তখন মনে হয়নি জাতীয় কংগ্রেসের ক্ষতি হচ্ছে, জাতীয় কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসছে...সেটা অসাংবিধানিক হচ্ছে বা তার বিরুদ্ধে কেস করা। তখন কিন্তু তাঁর বিরুদ্ধে কংগ্রেস এভাবে কোনও অভিযোগ করেনি।  কিন্তু তিনি করলেন, তাঁর দল করল। ওর সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় করলেন। যেটা রাজনৈতিক সৌজন্য়বোধের পরিপন্থী'।

আরও পড়ুন: ইতিহাসে প্রথম, কলকাতা পুরসভায় বীর সাভারকরের ছবি! আর কারা জায়গা পাচ্ছেন?

এর আগে, স্পিকারের নোটিশে জবাব দিতে বারবার সময় চেয়েছিলেন NCPI সাংসদরা। এত সময় লাগল কেন? কাকলির ব্যাখ্যা, ০ সাংসদ ২০ জায়গায় থাকে। তাঁদের ব্য়ক্তিগত তথ্য আলাদা আলাদা। তারমধ্যে দুটি ঘূর্ণিঝড় হয়েছে। যাঁরা গ্রামের দিকে থাকে, তাঁদের ইলেকট্রিক নেই, মেল কাজ করছে না, জেরক্স হচ্ছে না। তারপর পুজো গিয়েছে, কালীপুজো গিয়েছে, লক্ষ্মীপুজো গিয়েছে। এক-দেড়মাস সেখানে গিয়েছে। ফলে সবাই জবাব তৈরি করতে, পাঠাতে সময় নিয়েছে'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

ZEENEWS TRENDING STORIES