জলের নামে বিষপান করছি আমরা? ১ লিটারে ২.৪ লাখ 'বিষ'কণা? কলকাতার মিনারেল ওয়াটার হাবের ছবিটা কী?
Packaged Drinking Water: আমরা পরম বিশ্বাসে প্যাকেজ পানীয় জল কিনি এবং পান করি। অফিস, বাড়ি, অনুষ্ঠানবাড়ি, পার্টি, হোটেল। সর্বত্র বেশ চড়া দামে ৫ লিটার থেকে ৫০ লিটার জল কিনি। কিনি আমাদের স্বাস্থ্যের কথা ভেবে। কিন্তু আমরা যে জল অগাধ বিশ্বাসে পান করি, সেটা কি আদৌ পানের যোগ্য?
অয়ন ঘোষাল: জলের নামে কি বিষপান করছি আমরা? শহর-কলকাতার ওয়াটার হাবে কি আতঙ্কের ঘন ছায়া? আদতে মিনারেল ওয়াটার নিয়ে বিশ্ব জুড়েই তৈরি হয়েছে সাংঘাতিক একটা আতঙ্কের আবহ। কেন? আমরা পরম বিশ্বাসে প্যাকেজ পানীয় জল কিনি এবং পান করি। অফিস, বাড়ি, অনুষ্ঠানবাড়ি, পার্টি, হোটেল। সর্বত্র বেশ চড়া দামে ৫ লিটার থেকে ৫০ লিটার জল কিনি। কিনি আমাদের স্বাস্থ্যের কথা ভেবে। কিন্তু আমরা যে জল অগাধ বিশ্বাসে পান করি, সেটা কি আদৌ পানের যোগ্য?
ফুড সেফটি কমিশন এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চ
জলের আরেক নাম জীবন। আর সেই জীবন নিয়ে কি ছিনিমিনি খেলা হচ্ছে? এই রকম একাধিক অভিযোগের ভিত্তিতে আজ, বৃহস্পতিবার বড়সড় অভিযানে কলকাতা পুরসভার ফুড সেফটি কমিশন। সঙ্গে কলকাতা পুলিসের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।
শহর-কলকাতার ওয়াটার হাব
তিলজলা তপসিয়া এলাকা শহর-কলকাতার প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের হাব। প্রতি ৫০ মিটার এগোলেই একটা করে নতুন নাম। একটা করে জলের কোম্পানি। সবাই কোম্পানি খুলে বসেছেন। যেমন রকমারি নাম, তেমন ঝকমারি জল। আসুন, একবার দেখি, অপরিস্রুত জল পান করব না বলে পয়সা দিয়ে ৫, ১০, ১৫ বা ২০ লিটার প্যাকেজড জ্যারিকেন বা কন্টেইনার-বন্দি জল কিনে আমরা জলের নামে কী পান করছি?
জলের নামে বিষপান?
জলের নামে বিষ পান করালে আলাদা আলাদা শাস্তির বিধান আছে। জলে আর্সেনিক থাকলে সর্বোচ্চ সাজা ২ বছরের জেল। জলে কাঙ্খিত দূষণের মাত্রা বিপজ্জনক হলে সাজা ৬ মাস। কলকাতা পুরসভার সদর দফতরের বিপরীতে পুরসভার নিজস্ব হাই টেক ল্যাব আছে। শুধু তপসিয়া এলাকা থেকেই এরকম প্রায় ৭ টি জলের নমুনা, যা ফুড সেফটি কমিশনের চোখে সন্দেহজনক, তার স্যাম্পল কালেকশন করে নমুনা গালা দিয়ে সিল করে পাঠানো হল সেই ল্যাবে। আবার একাধিক ঠিকানায় জলের নামে বিষের খোঁজ পাওয়া সত্ত্বেও খোঁজ মিলল না ভেজাল জলের কারবারিদের। কারণ পুরসভার আসার খবর পেয়ে তারা জল কারখানার শাটার নামিয়ে হাওয়া!
আরও পড়ুন: কমল ক্যানসারের ১000-এরও বেশি ওষুধের দাম! এক
১ লিটারে ২.৪ লাখ
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, ১ লিটার বোতলবন্দি জলে গড়ে ২.৪ লাখ মাইক্রোপ্লাস্টিক! এর আগেও এই ধরনের সমীক্ষা হয়েছে। তববে এই হিসেব আগের সমীক্ষার তুলনায় ১০ থেকে ১০০ গুণ বেশি! অন্তত এমনই জানিয়েছেন বিজ্ঞানীরা। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আমেরিকায় বিক্রি হওয়া জনপ্রিয় শীর্ষ ব্র্যান্ডের বোতলের জলও পরীক্ষা করে দেখেছেন। আর এর রেজাল্ট দেখে অবাক বিজ্ঞানীরা!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)