প্রবীর চক্রবর্তী: মদন মিত্রের নিশানায় এবার কুণাল ঘোষ। কুণাল নিজেই অনেককে ধরার চেষ্টা করেছিল কিন্তু কংগ্রেস নেতারা তো অভিজ্ঞ রাজনীতিবিদ। কংগ্রেসের কেউ কুণালের পাল্লায় পড়েনি। প্রসূনদা খেলোয়াড় মানুষ, ওকে পেয়েছে কুণাল। এমনটাই মন্তব্য করলেন পানিহাটির বিধায়ক।
কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সীর মূর্তির উদ্বোধনে দীর্ঘক্ষণ কুণাল ঘোষকে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে কথা বলতে দেখা গিয়েছিল। এনিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছিল। সেই জল্পনা অবশ্য উড়িয়ে দিয়েছেন প্রসূন।
মদন মিত্র বলেন, কুণালের এই যে হ্য়াবিট কথাকে ট্যুইস্ট করা, একথা ওকথা বলে গুলিয়ে দেওয়া। মিথ্যকে সত্যি বলে প্রমাণের চেষ্টা করা। গোয়েবেলসের থিয়রির মতো। ও আর কাউকে পায়নি। ও অনেককে চেষ্টা করেছিল। কংগ্রেসের পুরনো নেতাদেরও। তারা সবাই ম্যাচিওরড নেতা, তারা ওকে পাত্তাও দেয়নি। প্রসূন বন্দ্যোপাধ্যায় এমপি হয়েছেন ঠিকই কিন্তু বেসিক্যালি রাজনীতিটা উনি বুঝতেই পারছেন না। উনি ফুটবল খেলেন, বুঝতেই পারছেন না কুণাল বাঁদিক দিয়ে ঢুকছে নাকি বাঁ দিক দিয়ে ঢুকছে। কুণাল এটা বন্ধ করলে রাজনীতিও ভালো হবে, কুণালেরও ভালো হবে।
প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর কুণাল ঘোষ বলেছিলেন, উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো দিনের সৈনিক। তাই প্রসূনদাকে অনুরোধ করলাম, দিল্লিতে ধোপার বাড়িতে আপনাকে মানায় না। উনিও বুঝেছেন কথাটা।
অন্যদিকে, মদনের বক্তব্য নিয়ে কুণালের মন্তব্য, ব্যক্তিগত আক্রমণ করলে পাল্টা এমন আক্রমণ করব বিলো দ্যা বেল্ট, মুখ দেখাতে পারবে না। তিনবার অ্যালাও করব। একবার হয়েছে। আর দুবার চুপ করে থাকব। তারপর বাঁশ কাকে বলে দেখিয়ে দেব। সকালে মমতাকে আক্রমণ করে বিকেলে আমাকে ফোন করেন বলেন, মমতাকে ভুল বুঝতে বারণ কর।।
এনিয়ে মমতা তৃণমূলের মুখপাত্র প্রদীপ মুখোপাধ্যায় বলেন, মদনদা একসময় পরিবহণ মন্ত্রী ছিলেন, খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন। কুণালদা কী করছেন কী করছেন না তার দিকে নজর না রেখে মদনদা কী করছেন তা ওর নিজের নজরে রাখা উচিত। মদন দা বুঝতে পারছেন তৃণণূলের দিকে লোকজন আসছে। তাই কোনও কৌশল নিয়ে এসব বলেছেন কিনা সেটা দেখার বিষয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)