প্রেমে ধোঁকা; টাকা নিয়ে চম্পট, প্রেমিকার পোষ্যদের নৃশংস খুন লিভ ইন পার্টনারের
Kolkata Incident: প্রেমিক তরুণ প্রতিবেশীদের কাছে বলেছেন তার প্রেমিকা তার কাছ থেকে বিপুল টাকা নিয়ে পালিয়ে গিয়েছেন
রক্তিমা দাস: লিভ ইন পার্টনার বেঁকে বসতেই সেই রাগ গিয়ে পড়ল প্রেমিকার পোষ্যদের উপরে। কলকাতার বিক্রমগড়ে লিভ ইন পার্টনারের পোষ্যদের নৃশংসভাবে খুন প্রেমিক যুবকের। অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিস। ঘটনায় ক্ষুব্ধ পশুপ্রেমীরা।
বিক্রমগড় এলাকাতেই বহুদিন থাকতেন ওই তরুণী। যে বাড়িতে বর্তমানে তিনি থাকতেন সেখানে মাঝে মধ্যেই আসতেন অভিযুক্ত তরুণ। জানা যাচ্ছে কিছুদিন আগে ওই তরুণীর সঙ্গে তরুণের প্রবল ঝামেলা হয়। তার পরেই তিনি প্রেমিককে ছেড়ে চলে যান। তার পরেই ভয়ংকর কাণ্ড করেন তরুণ প্রেমিক। প্রেমিকার দুটি পোষ্যকে মেরে ফেলেন।
স্থানীয়দের বক্তব্য, প্রেমিক তরুণটি কী করেন তা তাদের জানা নেই। তবে ওই তরুণী ডিজে বাজান, বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। শোনা যাচ্ছে ওই তরুণী ওই তরুণের কাছ থেকে বেশকিছু টাকা নেন ও তারপর কলকাতা থেকে চলে যান। কিন্তু পোষ্যগুলিকে বাড়িতেই রেখে যান। কীভাবে, কার ভরসায় তিনি পোষ্যদের ঘরে রেখে গেলেন তা বুঝতে পারছেন না অনেকে। জানা যাচ্ছে একাধিক কুকুর, বিড়াল ছিল ওই তরুণীর। কারও মাথা থেঁতলে খুন করা হয়েছে, কাউকে আঘাত করে খুন করা হয়েছে। এমনকি গরম জল ফুটিয়ে কোনও পোষ্যকে মারার পরিকল্পনা করেছিলেন। এটা তিনি নিজেও স্বীকার করেছেন।
আরও পড়ুন-'কারা গুজরাতি গ্য়াং তার জাস্টিফিকেশন দিয়ে এসেছি', ভবানীপুর থানায় টানা জেরার পর সাফাই অভিষেকের
ওই প্রেমিক তরুণ প্রতিবেশীদের কাছে বলেছেন তার প্রেমিকা তার কাছ থেকে বিপুল টাকা নিয়ে পালিয়ে গিয়েছেন। সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা না নিয়ে তিনি একেবারে খুনের রাস্তা ধরেন প্রেমিকার প্রিয় পোষ্যদের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)